কেন সোনম ওয়াংচুকদের আন্দোলনে নীরব কেন্দ্র সরকার?

Sonam Wangchuk Ladakh Protest: ওয়াংচুক এবং তাঁর সমর্থকরা লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন।

inscript
২ মিনিট
কেন সোনম ওয়াংচুকদের আন্দোলনে নীরব কেন্দ্র সরকার?

সোনম ওয়াংচুক বলতেই যে সিনেমাটির কথা মনে পড়ে, লাদাখ যে সেই রুপোলি বাস্তবতার জায়গা থেকে ঢের পৃথক তা ওই পাহাড়ি অঞ্চলের আন্দোলনই প্রমাণ করে দিয়েছে। সোনম ওয়াংচুক একজন ইঞ্জিনিয়ার, পরিবেশবাদী এবং শিক্ষা সংস্কারক হিসেবে কাজ করে চলেছেন। দুর্গম এলাকায় প্রকৃতিকে বাঁচাতে চেয়েছেন, রাষ্ট্রের নীতির বিরুদ্ধে গিয়ে প্রকৃত উন্নয়নের কথা বলেছেন। সোনম এখন আরেক বিক্ষোভের মুখ। সামনের সারিতে এসে আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন তিনি, অনশন করছেন সমর্থকদের নিয়ে। নীরব অনশন।

উত্তর ভারতের হিমালয় অঞ্চল লাদাখের বাসিন্দা ওয়াংচুক বলছেন, লাদাখের জমি কীভাবে ব্যবহার করা হবে এবং শাসন করা হবে এই বিষয়টির উপর আরও নিয়ন্ত্রণ দরকার। ওয়াংচুক এবং তাঁর সমর্থকরা লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন। এই দাবিতে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এখানে উল্লেখ্য, লাদাখের জমি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে জাতীয় নিরাপত্তার ইস্যুটি। লাদাখের পূর্বে আছে চিন এবং পশ্চিমে পাকিস্তান। এই দুই দেশই ভারতের মিত্রশক্তি নয়। ফলে লাদাখ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু লাদাখকে সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে আনার জন্য ২০১৯ সালে ভারত সরকার যে সিদ্ধান্ত নেয় তাতে লাদাখের মানুষরা ক্ষুব্ধ হন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লাদাখকে দেওয়া কথা রাখেননি মোদি! রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর?

PM Modi on Jammu and Kashmir: আর কিছুদিন বাদেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন। ঠিক এ সময়ে কাশ্মীরকে খুব শিগগিরই রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যদিও কেন্দ্রের প্রচারে মেতে গিয়ে শুরুতে লাদাখের বাসিন্দারা এই পরিবর্তনে আনন্দিতই হয়েছিলেন। লাদাখের মানুষজন ভেবেছিলেন, এই প্রত্যন্ত অঞ্চলের অনন্য ও স্বতন্ত্র পরিচয় এবং সংস্কৃতিকে রক্ষা করতে সাহায্য করবে কেন্দ্রের সিদ্ধান্ত। তবে এই রেশমি পর্দা সরে গিয়েছে এখন। অনেকেই বুঝতে পারছেন, লাদাখের প্রকৃত উন্নয়ন সোনার পাথরবাটি মাত্র।

গত মাসে সোনম ওয়াংচুক এবং তাঁর সমর্থকদের একটি দল লাদাখের বৃহত্তম শহর লেহ থেকে দেশের রাজধানী নয়াদিল্লি অবধি প্রায় ৫০০ মাইল ট্রেক করেছে। ভারত সরকার লাদাখ ইস্যুতে ফের আলোচনা শুরু করতে রাজি না হওয়া পর্যন্ত তারা সেখানেই থেকে প্রতিবাদ করার পরিকল্পনা করেন। সেই মতোই শুরু হওয়ার কথা ছিল নীরব অনশনের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লাদাখ আর কিছু দিন, দায় কার?

Ladakh: অতিমারির আগে লাদাখে এত পর্যটকের আনাগোনা ছিল না। অতিমারি শেষ হওয়ার পর থেকে ভারতীয় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত মার্চেও আলোচনা শুরু হয়েছিল। কিন্তু নিষ্পত্তি হয়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক সেই সময় একটি বিবৃতিতে বলেছিল, সরকার লাদাখকে "প্রয়োজনীয় সাংবিধানিক সুরক্ষা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ"। সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে বর্তমান বিক্ষোভের প্রতিক্রিয়া জানায়নি। তবে সোনমদের এই বিক্ষোভকে যে আর পাঁচটা সরকার বিরোধী আন্দোলনের মতোই দমন করতে হবে সেই নির্দেশ অন্তত পুলিশদের কাছে এসে গিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। নীরব অনশনে অংশ নিতে লাদাখ ভবনের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ। পুলিশের দাবি ১৪৪ ধারা অমান্য করেছেন বিক্ষোভকারীরা।

সোনম ওয়াংচুক বলেছেন, "আমরা নয়াদিল্লির লাদাখ ভবনের বাইরে নীরব অনশন শুরু করতে যাচ্ছিলাম। এতে অংশ নেওয়ার জন্য প্রচুর লোক জড়ো হয়েছিলেন, আমরা বলেছিলাম যে আমরা কোনও স্লোগান তুলব না। শুধুমাত্র নীরব অনশন করব। তবুও মানুষদের জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ বাসে করে তুলে নিয়ে গিয়ে তাদের আটক করে। আমাদের বলা হয়, আমরা ১৪৪ ধারা অমান্য করেছি। কেবল আমাদের জন্য নয়, চারতের গণতন্ত্রের জন্য এই ঘটনা দুঃখজনক। আমাদের আজ ভারতবর্ষের জন্য দুঃখ হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে নিজেকে প্রকাশ করতে পারার অক্ষমতা বাক স্বাধীনতা ও আন্দোলনের স্বাধীনতা সহ মৌলিক অধিকারকেই লঙ্ঘন করে।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।