চিৎকার করলে সাপেরা কি সত্যিই শুনতে পায়? যে সত্যি সামনে আনল সাম্প্রতিক গবেষণা

Snakes hearing ability new research : গবেষণায় উঠে এসেছে অবিশ্বাস্য কিছু তথ্য। দেখা গিয়েছে, হাওয়ায়, বাতাসে শব্দ করলেও সাপেরা সাড়া দেয়!

inscript
৩ মিনিট
চিৎকার করলে সাপেরা কি সত্যিই শুনতে পায়? যে সত্যি সামনে আনল সাম্প্রতিক গবেষণা

জলে হোক বা ডাঙায়, এই প্রাণীটিকে এঁকেবেঁকে চলতে দেখলে অধিকাংশ মানুষই লাফিয়ে কয়েকহাত দূরে চলে যায়। তার ছোবলের ভয় থরহরি কম্প দেয় অনেকের। বাংলার সিনেমা হোক বা রাজনীতি, সব জায়গাতেই তার অবাধ বিচরণ। কথা হচ্ছে সর্প, অর্থাৎ সাপকে নিয়ে। দুধকলা দিয়ে কালসাপ পোষার কথা হলেও, সাপকে কেউ কোনওদিন দুধ খেতে দেখেছে কিনা জানা নেই। তাকে নিয়ে নানা মিথ, নানা গুজব, নানা ভয় ছড়িয়ে রয়েছে। কিন্তু বিজ্ঞানী মহলে সাপের মাহাত্ম্য কমেনি এতটুকুও।

সাপ নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। তার মধ্যেই অন্যতম হল, সাপ নাকি কালা! সে কানে শুনতে পায় না। তবে কেবল মিথ নয়, পরবর্তীকালে বিজ্ঞানও এমনটা বলেছে। সাপের শরীরে কোথাও কান বা কানের মতো কোনও অঙ্গ নেই। অন্যান্য প্রাণীদের তো রয়েছে। তাহলে কী করে প্রতিক্রিয়া দেয় সাপেরা? বিজ্ঞান এতদিন ধরে বলেছে, সাপ মূলত মাটির কম্পনের মাধ্যমে সবকিছু বুঝতে পারে। সেজন্য খেয়াল করলে দেখা যাবে, সাপ বেশিরভাগ সময় মাটিতে মুখ লাগিয়ে চলে। আর নিজের চেরা জিভটা বারবার বের করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষ এক ছোবলেই ছবি! তবে কোন রহস্যে সাপের তীব্র বিষেও বেঁচে যায় বন্য প্রাণীরা?

Snake Venom: হানি ব্যাজারের চামড়াই এত মোটা যে সাপের বিষ দাঁতের পক্ষে সম্ভব নয় সেই চামড়া ভেদ করা

এছাড়াও বিজ্ঞান বলে, সাপের কান একেবারে যে নেই, তা নয়। সাপের খুলির অংশেই থাকে অভ্যন্তরীণ কান, যার সঙ্গে বাইরের কোনও যোগাযোগ নেই। যখনই মাটিতে কোনও কম্পন হয়, তখন সেটি নির্দিষ্ট একটি হাড় দিয়ে সেই অভ্যন্তরীণ কানে পৌঁছে যায়। তারপর সেখান থেকে মস্তিস্কে। কিন্তু বাতাসে কোনও শব্দ হলে সাপ বুঝতে পারবে না। এতদিন এটাই জেনে এসেছি আমরা।

কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা সব হিসেব কিছুটা হলেও উল্টে দিল। পিএলওএস ওয়ান (PLOS One) নামের একটি আন্তর্জাতিক জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। সেখানে বিজ্ঞানীদের দাবি, মাটির কম্পনের মাধ্যমে সাপেরা শব্দ ‘বুঝতে পারে’, এতদিন সেটাই জানত সবাই। কিন্তু এই গবেষণায় উঠে এসেছে অবিশ্বাস্য কিছু তথ্য। দেখা গিয়েছে, হাওয়ায়, বাতাসে শব্দ করলেও সাপেরা সাড়া দেয়! আরও দেখা গিয়েছে, সেখানে এক একরকম সাপ, এক একরকম ভাবে প্রতিক্রিয়া দিচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জ্যান্ত বিষধর সাপের পুজো! এই মন্দিরে মানুষ ও সাপের সম্পর্ক আজও অটুট

ঝঙ্কেশ্বরী সাপের মাথার নিচে ঘাড়ে দু'টি চোখের মতো ছাপ রয়েছে। বড় মাপের ঝাঁকলাই ৬ থেকে ৮ ইঞ্চি ফণা তুলতে পারে। তীব্র বিষে ভরা বিষথলি আছে, আছে বিষদাঁতও।

ঠিক কী করা হয়েছে এই গবেষণায়? সাতটা প্রজাতির প্রায় ১৯টি সাপ এই পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল। প্রথমে একটা সাউন্ডপ্রুফ ঘরে এনে তাদের রাখা হয়। যেহেতু সাউন্ডপ্রুফ, তাই বাইরের কোনও শব্দ ভেতরে প্রবেশ করতে পারবে না। এবার ১-১৫০ হার্ৎজ, ১৫০-৩০০ হার্ৎজ ও ৩০০-৪৫০ হার্ৎজ এই তিনটি আলাদা আলাদা কম্পাঙ্কের শব্দ করা হয়। এবং পুরো শব্দটাই করা হয় হাওয়ায়; তার সঙ্গে মাটির কোনও যোগ নেই। আওয়াজ আসার পর সাপেদের মধ্যে কোনও পরিবর্তন দেখা যাচ্ছে কিনা, সেটা পর্যবেক্ষণ করা হল।

এরপরই ঘটে মিরাকল! বিভিন্ন প্রজাতির সাপ বিভিন্নভাবে সেই শব্দগুলিতে সাড়া দেয়। যেমন ধরা যাক ওয়োমা পাইথন। অস্ট্রেলিয়ার এই পাইথন ওই শব্দ শুনে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয়। যত সময় যায়, তার চঞ্চলতাও বাড়তে থাকে। এবং একসময়, শব্দ যেখান থেকে আসছে, সেদিকে সত্যিই এগোতে শুরু করে! আরও তিন প্রজাতির সাপ সেই শব্দ শুনে একটু দূরে সরে যেতে থাকে। এই তথ্যই এতদিনের বিশ্বাসকে ভেঙে দেয়।

বিজ্ঞানীদের বক্তব্য, মাটিতে যাতে কোনওরকম কোনও কম্পন না ছড়ায়, সেদিকে খেয়াল রাখা হয়েছিল। সেজন্য মাটিতে কোনওভাবে তরঙ্গ কম্পন ছড়ায়নি। তাহলে হাওয়ায় ভেসে আসা শব্দ আমার আপনার মতোই শুনতে পায় সাপেরা! সাপ্রতিক গবেষণা তো তাই বলছে। তবে বিজ্ঞানীদের এও বক্তব্য, ৬০০ হার্ৎজের নিচের কম্পাঙ্কের শব্দই একমাত্র শুনতে পায় সাপেরা। আর মানুষের কথাবার্তা? এই বিষয়ে এখনও সঠিক করে কিছু বলতে পারেননি গবেষকরা। তবে তাঁদের বক্তব্য, আমরা যদি জোরে জোরে কথা বলি, তখন সেই কথা সাপ ঠিকই শুনতে পায়!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।