কেজরি ছাড়া পেলেও হেমন্তের কপালে শুধুই ভর্ৎসনা! কেন সুপ্রিম কোর্টে জামিন পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Hemant Soren: শুধু যে জামিনের আবেদন খারিজ হয়েছে তা নয়, সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে হেমন্ত সোরেন ও তাঁর আইনজীবীকে।

Sohini Das
২ মিনিট
কেজরি ছাড়া পেলেও হেমন্তের কপালে শুধুই ভর্ৎসনা! কেন সুপ্রিম কোর্টে জামিন পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী?

লোকসভা ভোটের মুখে মুখে তিহাড় জেল থেকে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আশা ছিল, কেজরির দেখানো পথেই মুক্তি পাবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেএমএম নেতা হেমন্ত সোরেনও। তবে তেমন কিছু ঘটল না বাস্তবে। বরং সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল তাঁর জামিনের আবেদন। ঝাড়খণ্ডে ২ দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে গত ১৩ এবং ২০ মে তারিখে। আগামী ২৫ মে ও ১ জুন তারিখ, শেষ দুই দফাতেও ভোট রয়েছে ঝাড়খণ্ডে। তার আগে প্রচারের জন্য জেল থেকে কিছুদিনের জন্য হলেও ছাড়া পাবেন হেমন্ত, আশা ছিল এমনটাই। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আবেদনও করেছিলেন তিনি সুপ্রিম কোর্টে। কিন্তু ফল হল উল্টো।

শুধু যে জামিনের আবেদন খারিজ হয়েছে তা নয়, সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে হেমন্ত সোরেনকে। সুপ্রিম কোর্টে গ্রেফতারি বিষয়ক দু’টি পৃথক মামলা করেছিলেন সোরেন। একটি ছিল গ্রেফতারির বিরুদ্ধে। অন্যটি ছিল জামিনের আবেদন জানিয়ে করা মামলা। শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য ওঠে। কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ হেমন্তের বিরুদ্ধে নিয়ে আসে আরও গুরুতর অভিযোগ। বিচারপতিরা জানিয়েছেন, আদালতের কাছে তথ্য গোপন করেছেন সোরেনের আইনজীবীরা। তাই সোরেনের আবেদনে সাড়া দেয়নি আদালত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অন্তর্বর্তী জামিনে মুক্ত কেজরিওয়াল, সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে বদলে যাবে দিল্লি ভোটের ফলাফল?

Arvind Kejriwal gets bail: শুক্রবার বা শনিবার তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছেন কেজরি, তেমনটাই আশা করা যাচ্ছে। পয়লা জুন পর্যন্ত তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। তার পর ফের তাঁকে ফেরত আসতে হবে তিহাড় জেলেই।

গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা ও রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সম্প্রতি লোকসভা ভোটে প্রচারের জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তিনি সুপ্রিম কোর্টে। গত ১৩ মে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’(পিএমএলএ) সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল। সেই আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র। তাঁর আর্জি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের মতো তাঁকেও লোকসভা ভোটে প্রচারের সুযোগ দেওয়া হোক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইডি-র হাতে গ্রেফতার হেমন্ত সোরেন, কোন পথে এবার ঝাড়খণ্ডের রাজনীতি?

Hemant Soren: অবিজেপি রাজ্যগুলির গদি দখলে বিজেপির যে সব কৌশল নিয়ে থাকে, তা কারওরই অজানিত নয়। ঝাড়খণ্ডেও ক্ষেত্রেও তেমন কিছুই ঘটানো হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।

তবে এদিন শুনানিতে আদালত জানিয়ে দেয়, সোরেনের বিরুদ্ধে যা অভিযোগ, ইতিমধ্যে নিম্ন আদালতে সেগুলি বিচারাধীন। সেই তথ্য সুপ্রিম কোর্টে জানানো হয়নি। বিচারপতি দত্তের মন্তব্য, ‘‘আপনি তো সমান্তরাল ভাবে দু’জায়গায় প্রতিকার খুঁজছেন। সত্যকে ধামাচাপা দিচ্ছেন।’’ সোরেনের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশে বিচারপতির আরও মন্তব্য, ‘‘এ ভাবে সত্য গোপন করে আদালতে আপনি আসতে পারেন না। এ ক্ষেত্রে আপনাকেও দোষমুক্ত বলা যায় না। আমরা আশা করেছিলাম, আপনার মক্কেল অকপটে আদালতের সামনে আসবেন। কিন্তু আপনারা তো তথ্য গোপন করছেন।’’

ভোটপ্রচারের জন্য আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। বেঞ্চের মতে, কেজরিওয়ালকে যখন ১০ মে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল, তখন তিনি বিচারাধীন আদালতে আদৌ জামিনের আবেদন করেননি। এমনকী নিম্ন আদালতেও তাঁর বিরুদ্ধে কোনও প্রাথমিক অপরাধ তেমন প্রমাণিত হয়নি। এদিকে, ঝাড়খণ্ডের বিচারাধীন আদালতে সরকারি অর্থ তছরুপ আইনে সোরেনের বিরুদ্ধে অনিয়মের প্রাথমিক তথ্য মিলেছে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সে কারণেই শীর্ষ আদালতে ফের ধাক্কা খেতে হল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ২৫মে ভোট মেটার পর ২ মে নাগদ ফের জেলে ফিরে যেতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। তবে তার মধ্যে দেদার প্রচারে দেখা গিয়েছে কেজরিকে। কিন্তু হেমন্ত সোরেনের ভাগ্য সুপ্রসন্ন হল না কেজরির মতো। গোটা প্রচার এবং ভোট পর্ব জেলেই কাটাতে হবে জেএমএম নেতা হেমন্ত সোরেনকে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?