মিডডে মিলে মাংস বাদ, শিশুর পাতে নেই দুধটুকুও! কোন পথে আসছে দেশে 'অচ্ছে দিন'?

Midday Meals: শুধুমাত্র যে প্রোটিনেরই উৎস দুধ, তা তো নয়। একই সঙ্গে ক্যালশিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, রাইবোফ্লাভিন, পটাসিয়াম, ফসফরাস, সেলেনিয়ামের মতো একগুচ্ছ উপাদান রয়েছে দুধে। যা শিশু বিকাশের জন্য় ভীষণ ভাবে প্রয়োজনীয়।

Sohini Das
৩ মিনিট
মিডডে মিলে মাংস বাদ, শিশুর পাতে নেই দুধটুকুও! কোন পথে আসছে দেশে 'অচ্ছে দিন'?

স্কুলে সাধারণত পড়াশোনাটুকুই করতে যায় শিশুরা। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে প্রশ্ন করুন। জানতে পারবেন, শুধু পড়াশোনা নয়, কার্যত একবেলা ভরপেট খেতে পাওয়ার লোভেই স্কুলমুখো হয় অসংখ্য শিশু। তাঁদের মা-বাবারাও যে সন্তানদের স্কুল থেকে ছাড়িয়ে এনে ক্ষেতে বা দোকানের কাজে লাগিয়ে দিচ্ছেন না, তারও একটা অন্যতম কারণ বোধহয় ওই মিডডে মিল। সামান্য একটু পুষ্টি, একটু পেট ভরা ভাত, সেটুকুর লোভেই কমেছে স্কুলছুটের হার। সেই মিডডে মিলের মেনু সাধারণত এমন ভাবে সাজানো হয়, যাতে স্কুলগামী শিশুদের ন্যূনতম পুষ্টিটুকু মিলতে পারে। প্রোটিন, কার্বহাইড্রেড এবং অন্যান্য জরুরি জিনিসের পুষ্টিগুণ যাতে বজায় থাকে, তা মেনেই ঠিক করা হয় স্কুলগুলির মিডডে মিলের মেনু।

আর সেই মেনু থেকেই মাংস বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লক্ষদ্বীপ প্রশাসন। না, এই সিদ্ধান্ত অবশ্য আজকের নয়। ২০২১ সালেই এই কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এমন সিদ্ধান্তের কথা জানায় সেখানকার প্রশাসন। সাফ জানিয়ে দেওয়া হয়, এবার থেকে স্কুলের মিডডে মিলে আর কোনও প্রকাশ মাংস দেওয়া হবে না। ওই সিদ্ধান্ত কার্যকর ওই বিশেষ এলাকায় বসবাসকারী শিশুদের জন্যই। শুধু মাংসই নয়, শিশুর পুষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুধ ব্যপারটিকেও তালিকা থেকে একেবারে ছেঁটে ফেলা হয়েছে।

প্রশাসনের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী। দুধ এবং মাংসের মতো প্রোটিনপ্রধান খাবারকে তালিকা থেকে সরিয়ে ফেলার বিরোধিতা করেন তিনি। শুধুমাত্র যে প্রোটিনেরই উৎস দুধ, তা তো নয়। একই সঙ্গে ক্যালশিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, রাইবোফ্লাভিন, পটাসিয়াম, ফসফরাস, সেলেনিয়ামের মতো একগুচ্ছ উপাদান রয়েছে দুধে। যা শিশু বিকাশের জন্য় ভীষণ ভাবে প্রয়োজনীয়। ফলে এমন জরুরি দু'টি উপাদান খাদ্যতালিকা থেকে সরিয়ে ফেলা মোটেই ঠিক নয় বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতে বাড়ছে স্কুলছুট, আসল কারণ কী? ভয়াবহ ইঙ্গিত সমীক্ষায়

দারিদ্র, স্কুলের দূরত্ব, অভিভাকদের আচরণ- সাধারণত বিশ্বব্যাপী স্কুলছুটের প্রধান কারণ। ভারতের পরিস্থিতি কিন্তু ভয়ানক। অন্তত তেমনই নির্দেশ করছে এনএফএইচএস। তারা উল্লেখ করছে, শিক্ষার প্রতি আগ্রহ না থাকার জন্য বাচ্চারা স্কুল যেতে চাইছে না।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে ওঠে মামলাটি। তবে সব দিক বিবেচনা করে সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। বিচারপতিরা সেই সিদ্ধান্তের সপক্ষে জানিয়েছেন, কোনও একটি অঞ্চলের শিশুদের খাদ্যের রুচি কেমন হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বারবার তালা স্কুলের গেটে, গরমের ছুটি বাড়ার নেপথ্যে আসলে কোন কারণ?

স্কুলের বিকল্প হতে পারে না কোনও অ্যাপ। এ প্রসঙ্গে বলা দরকার, স্কুলের গেটে বেশিদিন তালা ঝুললে সঙ্গে সঙ্গে মিড-ডে মিলের থালায় যে লকডাউন হবে, তা বলাই বাহুল্য।

২০২১ সালে কেরল হাইকোর্টে উঠেছিল আবেদনটি। সেখানেও খারিজ হয়ে যায় এই জনস্বার্থ মামলা। তবে এর পরে আবেদনকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে সেখান থেকেও খালি হাতেও ফিরতে হল তাঁকে। কেরল হাইকোর্টের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, কেরল হাইকোর্টের রায়ে কোনও ত্রুটি খুঁজে পায়নি সুপ্রিম কোর্ট। বেঞ্চ আরও জানায়, মিডডে মিলের খাদ্য়তালিকায় মাছ, ডিমের মতো আমিষ উপকরণ রাখা হয়েছে, যা ওই দ্বীপ অঞ্চলে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। শীর্ষ আদালত জানায়, এটা একেবারেই প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত, আর তাতে আইন বা সংবিধানের কোনও রকম লঙ্ঘন হয়নি। আর এ ব্যাপারটি আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না বলেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সম্প্রতি জি-২০ সম্মেলনের আগে রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজের আসরের মেনুতে আমরা দেখেছি নিরামিশ খাবারের বাড়াবাড়ি। শুধু নিরামিশই নয়, সেই মেনুকার্ডের প্রায় সর্বঘটের কাঁঠালি কলা ছিল বাজরা। ফলে কেন্দ্রের বিজেপি সরকার যে অজ্ঞাত কারণে আমিষবিমুখতার দিকেই কিঞ্চিৎ হেলে। বহুদিন ধরেই খাদ্যতালিকা থেকে মাংস হঠিয়ে দেওয়ার দাবি উঠছে নানা হিন্দুত্ববাদী মহল থেকে। আর সেই প্রভাব এসে পড়ল লক্ষদ্বীপের মতো কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলের মিডডে মিলের খাবারের তালিকায়।

সংবিধান কিন্তু খাদ্য নির্বাচনের সিদ্ধান্ত খাদ্যগ্রহণকারীর রুচির উপরেই ছাড়ে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই মৌলিক অধিকারের উপর ছড়ি ঘোরাচ্ছে প্রশাসন। আর এমনটা যে কেবল আজই হচ্ছে, তেমনটা কিন্তু নয়। এর আগেও এমন তুঘলকি সিদ্ধান্তে দেখেছে দেশ, এখনও দেখছে। ভবিষ্য়তেও যে দেখবে না, তেমন আশার কথা শোনাতে পারছে না কোনও পক্ষই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।