গণতন্ত্রের জন্য টাকা লুঠ! পিস্তলধারী গান্ধীবাদী প্রধানমন্ত্রী কৈরালা ছিলেন 'বিমান লুঠেরা'

Simanto Chowdhury
৪ মিনিট
গণতন্ত্রের জন্য টাকা লুঠ! পিস্তলধারী গান্ধীবাদী প্রধানমন্ত্রী কৈরালা ছিলেন 'বিমান লুঠেরা'

প্রসেনজিৎ চৌধুরী: ১৯৭৩ সালের ১০ জুন ঠিক সময়েই ভারত সীমান্তবর্তী নেপালের বিরাটনগর বিমানবন্দর থেকে কাঠমাণ্ডু পাড়ি দিল রয়াল নেপাল এয়ারলাইনসের ছোট্ট প্লেন। যাত্রী সবমিলে উনিশ জন। সকাল সাড়ে আটটা বাজে। টেক-অফের কিছু পরেই দুই নিরীহ যাত্রী আচমকা পিস্তল, গ্রেনেড বের করে লাফ দিয়ে পাইলট কেবিনের সামনে চলে এসেই হুঁশিয়ারি দিলেন-সবাই চুপ করে বসুন। এই বিমান এখন কাঠমাণ্ডু যাবে না। ঝামেলা পাকালে বিমান ধংস করা হবে।

চিত্রঋণ : Googleপরিষ্কার নেপালি ভাষায় জানানো হলো বিমানটি হাইজ্যাক করা হয়েছে। পিস্তল দেখিয়ে পাইলটকে হুকুম দেওয়া হয় বিমানটি নামাতে হবে। কোথায় নামবে বিমান? এক অপহরণকারী ম্যাপ খুলে দেখিয়ে দিল সেই জায়গা। অনেক নিচে ঘাসজমির মাঝে একফালি সরু সমতল এলাকা দেখতে পেলেন বিমান চালক। ঘাড়ের কাছে পিস্তলের ঠাণ্ডা ছোঁয়ায় তাঁর শিরদাঁড়া দিয়ে ভয়ের স্রোত নামছিল। কোনওরকমে সেই ঘাস জমির উপরে বিমান নামাতে পারেন পাইলট।

এতক্ষণ পর্যন্ত যে বিমান অপহরণের কথা বললাম, তার সঙ্গে জড়িয়ে আছে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে নেপালের মারাত্মক রাজনৈতিক ইতিহাস। নেপাল এখন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ। দশকের পর দশক ধরে নেপাল রাজ পরিবারের বিরুদ্ধে সশস্ত্র, গণতান্ত্রিক দুই উপায়ে সংঘর্ষ চলেছিল। রাজতন্ত্র কোথাও চিরস্থায়ী হয়নি। নেপালেও হয়নি। রাজা বনাম প্রজার লড়াইয়ের চালিকাশক্তি হিসেবে মূখ্য ভূমিকা নিয়েছে নেপালি কংগ্রেস, নেপালি কমিউনিস্ট পার্টি ও পরবর্তীতে সশস্ত্র আন্দোলনের পথ নেওয়া নেপালি মাওবাদীরা। এই চতুর্মুখী সংঘর্ষের বহু রোমহর্ষক ঘটনার কেন্দ্র হিমালয় কন্যা নেপাল।

গণতন্ত্র রক্ষায় বিমান অপহরণ, এই শিরোপা পেয়েছে সেদিনের রোমহর্ষক ঘটনাটি। অপহরণকারীদের নির্দেশে রয়াল নেপাল এয়ারলাইনসের বিমানটি গোঁ গোঁ করে অবতরণ করল সেই ঘাসজমিতে। এই জায়গাটার নাম ফরবেসগঞ্জ। বিহারের একটি মাঝারি জনপদ। তৎকালীন পূর্ণিয়া জেলার ফরবেসগঞ্জ এখন উত্তর বিহারের আরারিয়া জেলার অন্তর্গত।

চিত্রঋণ : Googleবিমানে থাকা যাত্রীরা ভয়ে কাঁপছিলেন।অপহরণকারীরা নেপালি ভাষায় বলে কারোর ক্ষতি হবে না। রাজার বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার সংঘর্ষ চালাতে এই গেরিলা হামলা হয়েছে। বিমানে ছিল নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের তিরিশ লক্ষ টাকা। সবই ভারতীয় নোট। বিদ্রোহ পরিচালনা করতে ওই টাকা দরকার। অপহরণকারীরা সেই টাকা লুঠ করল। ভারতের মাটিতেই ঘটে গেল প্রতিবেশি দেশের রাজনৈতিক ঘনঘটার একটি রোমহর্ষক পর্ব।

বিহারের ফরবেসগঞ্জের সেই ঘাসে ঢাকা মাঠের পাশে জঙ্গল। সেখানে তিনটি জিপ নিয়ে অপেক্ষা করছিলেন নেপালি কংগ্রেসের নেতা গিরিজা প্রসাদ কৈরালা, সুশীল কৈরালা আর তাঁদের ভারতীয় বন্ধুরা। কৈরালারা মোস্ট ওয়ান্টেড। বিমান সেখানে নামতেই লুঠ করা টাকার ট্রাঙ্ক জিপে তুলে নিয়ে গোপন আস্তানায় চলে যান সবাই। এরপর বিমানটি ফের কাঠমাণ্ডুর দিকে উড়ে যায়।

চিত্রঋণ : Googleসে এক হই হই কান্ড। কাঠমাণ্ডু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে খবর পৌঁছতেই শোরগোল পড়ে গেল। নেপালের তরফে ভারতের উপর প্রবল কূটনৈতিক চাপ দেওয়া শুরু হয়। ইতিমধ্যে স্পষ্ট হয়েছে এই বিমান অপহরণ ও টাকা লুঠের কারণ। আরও জানা গিয়েছে, অপহরণে জড়িত নেপালি কংগ্রেস। দলটি সরাসরি নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে সংঘর্ষ চালাচ্ছে। তারা কী করে গেরিলা হামলা চালাতে পারে? এটাই বড় প্রশ্ন হয়ে উঠে আসছিল।

রয়াল নেপাল এয়ারলাইনসের বিমান অপহরণে নেপালি কংগ্রেসের জড়িয়ে যাওয়া, আবার ভারতের মাটিতে জোর করে বিমান অবতরণ করানো, টাকা লুঠ সবমিলে সে এক ভজকট পরিস্থিতি। বিব্রত হয় ভারত সরকার ও ক্ষমতাসীন দল জাতীয় কংগ্রেস। বিহারের রাজনৈতিক অন্দরমহলেও উদ্বেগ ছড়াল। কারণ, কংগ্রেস এই রাজ্যে তখন ক্ষমতায়। কে না জানে, ভারতের জাতীয় কংগ্রেস ও নেপালি কংগ্রেসের কংগ্রেসে 'মধুর' সম্পর্কের কথা।

চিত্রঋণ : Googleপ্রাথমিকভাবে জানা যায় নেপালের রাষ্ট্রীয় ব্যাংকের জন্য বরাদ্দ টাকা বিহারের আরারিয়া থেকে সড়ক পথে নেপালের বিরাটনগরে পাঠানো হয়েছিল দুই দেশের তত্বাবধানে। সেই টাকা কাঠমাণ্ডু আর গেল না। বিমান অপহরণ ষড়যন্ত্রের পর্দা যত উঠছিল ততই বিব্রত হচ্ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

এদিকে অপহরণকারীরা ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। বেশকয়েকদিন পর খবর এলো তারা দার্জিলিংয়ে লুকিয়ে। কখনো জানা গেল তাদের বারাণসীতে দেখা যাচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছিল। ততদিনে একেবারে জলের মতো পরিষ্কার সব। বিমানটির অপহরণকারীরা সবাই নেপালি কংগ্রেসের নেতা। দলটির দুই শীর্ষ নেতা গিরিজা প্রসাদ কৈরালা, সুশীল কৈরালা সহ কয়েকজন এই ষড়যন্ত্রে জড়িত। কংগ্রেসের তরফে গোপনে কৈরালাদের সঙ্গে যোগাযোগ করা হলো। ইন্দিরা গান্ধীর বিব্রতকর অবস্থা বোঝানো হলো। অবশেষে তারা গ্রেফতারিতে সম্মত হলেন। তবে লুঠ করা টাকার হদিস মেলেনি।

চিত্রঋণ : Google১৯৭৩ সালে এই বিমান অপহরণের পর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল ভারত ও নেপালে। একদিকে ভারতের শাসক কংগ্রেসের বিরুদ্ধে জনগণের ক্ষোভ দানা বাধছিল। আর নেপালি কংগ্রেসের নেতৃত্বে সে দেশে রাজতন্ত্র বিরোধী আন্দোলন জমাট হচ্ছিল। ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করল ভারত সরকার। এর বিরোধিতায় আন্দোলনে দেশ তোলপাড় হয়ে যায়। জরুরি অবস্থা জারির ধাক্কায় ১৯৭৭ সালে ইন্দিরা সরকারের পতন হলো। ক্ষমতায় এলো জনতা সরকার। এর পর মুক্তি মেলে রয়াল নেপাল বিমান অপহরণকারীদের। দেশে ফিরে তীব্র রাজতন্ত্র বিরোধী আন্দোলনে নেমে পড়েন নেপালি কংগ্রেস নেতারা।

নেপালে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। দশকের পর দশক ধরে সেই আন্দোলন চলে। কাঠমাণ্ডুর নারায়ণহিতি প্রাসাদের চারপাশে নেপালি জনবিক্ষোভ আছড়ে পড়তে থাকে। নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির পাশাপাশি পাহাড়ি অঞ্চলে রাজার সেনার সঙ্গে রক্তাক্ত সংঘর্ষে নামে নেপালি মাওবাদীরা। রাজার আসন টলমল করছিল। নরম মনোভাব দেখিয়ে নেপাল রাজপরিবার গণতন্ত্রীকামী দলগুলির সঙ্গে আলোচনায় বসে। রাষ্ট্র পরিচালনায় যুক্ত হয় নেপালের কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি। তবে তখনও রাজার হাতেই সর্বচ্চো ক্ষমতা ছিল।

চিত্রঋণ : Google

এই পর্বে নেপালের প্রধানমন্ত্রীর মুখ বদল নজির তৈরি করেছে দুনিয়ায়। একেকজন একাধিকবার প্রধানমন্ত্রী হয়েছেন। নব্বই দশক থেকে বারবার প্রধানমন্ত্রী হয়ে নজির গড়েছেন গিরিজা প্রসাদ কৈরালা। পরে তাঁর ভাইপো সুশীল কৈরালা হন প্রধানমন্ত্রী। তাঁরা এমন দুই প্রধানমন্ত্রী যাঁদের রাজনৈতিক দর্শন গান্ধীবাদ। তারাই আবার গেরিলা রীতিতে গণতন্ত্র রক্ষায় বিমান অপহরণ করেছিলেন। এমন আগ্রাসী গান্ধীবাদী নেতা বিরল। দু'জনেই বিমান অপহরণ করে টাকা লুঠ স্বীকার করেছেন।

২০০৮ সালে নেপালের রাজতন্ত্র পুরোপুরি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়। আত্মপ্রকাশ করে রাজার ক্ষমতাহীন নেপাল। সুশীল কৈরালার আড়ম্বরহীন অতি সরল জীবন তাঁকে কিংবদন্তি নেতা হিসেবে বিশ্বে পরিচিত করেছে।

নেপাল তথা উপমহাদেশের কিংবদন্তি এই দুই কংগ্রেস নেতা গিরিজা কৈরালা ও সুশীল কৈরালা গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবনভর সংগ্রাম করেছেন। সফল হয়েছেন। বিহারের এই ঘটনা তাঁদের সংগ্রামী জীবনের সফল অধ্যায়ের একটি রোমহর্ষক পর্ব।

সৌজন্যে:

Documentary on Nepal plane hijacking screened :

  • The Kathmandu Post.

  • The skyjack that shook Panchayat

  • .

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।