৩৫০০ বছর ধরে বরফের মধ্যে 'বহাল তবিয়তে'! যে প্রাচীন ভালুকের দিকে নজর বিজ্ঞানীদের

3500 years old Bear frozen : তাও যে সে প্রাণী নয়, প্রায় ৩৫০০ বছরের প্রাচীন এক ভালুক! এতদিন বরফের নিচে চাপা ছিল সেটি।

inscript
২ মিনিট
৩৫০০ বছর ধরে বরফের মধ্যে 'বহাল তবিয়তে'! যে প্রাচীন ভালুকের দিকে নজর বিজ্ঞানীদের

উত্তরবঙ্গ হোক বা রাশিয়া, আমেরিকা – পৃথিবীর নানা জায়গায় ভালুকের সমারোহ দেখা যায়। তার এক একরকম চরিত্র, এক একরকম বৈচিত্র্য। কখনও সফট টয় হিসেবে, কখনও আবার গল্পে, কার্টুনে – ভালুকের সঙ্গে আমাদের ‘সম্পর্ক’ আজকের নয়। ঈশপের গল্পেও দিব্যি রয়েছে তার উপস্থিতি। এবার সেই ভালুকই বিজ্ঞানীদের নজরে। তাও যে সে প্রাণী নয়, প্রায় ৩৫০০ বছরের প্রাচীন এক ভালুক! এতদিন বরফের নিচে চাপা ছিল সেটি। হঠাৎ করে বিজ্ঞানীদের টেবিলে চলে এসেছে সে। আপাতত এমন ‘আবিষ্কার’ নিয়েই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

সাইবেরিয়ার উত্তরে বেশিরভাগ অঞ্চলই ঘন বরফে ঢাকা। সেখানেই বল্গা হরিণ চরাতে বেরিয়েছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। হঠাৎই তাঁদের নজর পড়ে বরফের একটি বিশেষ জায়গায়। কিছু একটা যেন রয়েছে সেই পুরু, সাদা বরফের নিচে। রাশিয়ার প্রাণকেন্দ্র মস্কোর থেকে প্রায় ৪৬০০ কিলোমিটার দূরে, বলশয় লিয়াকোভস্কি দ্বীপে এমন ঘটনা ঘটে। তারপরই শুরু হয় অনুসন্ধান। তখনই পুরু বরফের নিচ থেকে পূর্ণবয়স্ক একটি স্ত্রী ভালুকের দেহ আবিষ্কার করেন বিজ্ঞানীরা। ওইরকম বরফের রাজ্যে এমন ভালুক কী করে এল? শুরু হয় গবেষণা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রাণ ফিরেছে হাজার হাজার বছরের ‘মৃত’ জীবের, যে ঘটনা শুনলে চমকে উঠবেন আপনিও

Bdelloid Rotifers : সাইবেরিয়ায় তুষারাবৃত অবস্থায় চাপা পড়ে থাকা এক অনুবিক্ষণিক জীব টানা ২৪ হাজার বছর পর হঠাৎ প্রাণ ফিরে পেয়েছে

গবেষণা চলার পরই আসল তথ্য সামনে আসে। সেটা নিয়েই উৎসাহী বিজ্ঞানীরা। পুরো সাইবেরিয়ার লাজারেভ ম্যামথ মিউজিয়াম ল্যাবরেটরির গবেষকদের বক্তব্য, এই ভালুকের দেহ আজকের নয়। অন্তত ৩৫০০ বছরের পুরনো! কোনও কারণে মৃত্যুর পর সাইবেরিয়ার তীব্র শীতে, বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল এই প্রাগৈতিহাসিক স্ত্রী ভালুকটি। বলশয় এথেরিচান নদীর কাছে এই দেহটি পাওয়া গিয়েছে বলে নামকরণ করা হয়েছে ‘এথেরিকান ব্রাউন বিয়ার’।

কিন্তু এই প্রাচীন ভালুকের দেহটি নিয়ে বিজ্ঞানীরা এত উচ্ছ্বসিত কেন? কারণ, বরফের নিচে দীর্ঘদিন চাপা পড়ে থাকলেও, ভালুকের শরীরে কোনও পচন ধরেনি। শরীরের কোষ-কলাগুলি এখনও ঠিকঠাক আছে। ঠিক এই জায়গাতেই আশার আলো দেখছেন গবেষকরা। ভালুকের পূর্বপুরুষের এই দেহাবশেষ যেহেতু এখনও অনেকটা ঠিকঠাক রয়েছে, তাই গবেষণা চালাতে অসুবিধা হবে না। প্রায় পাঁচ ফুট লম্বা, ৭৮ কেজি ওজনের এই ভালুকটি কী খেত, সেসবও খুঁজে বের করেছেন গবেষকরা। পাশাপাশি তার মস্তিস্ক সহ দেহের অন্যান্য অঙ্গগুলিরও পরীক্ষা করা হবে।

গবেষকরা বলছেন, ভালুকটির শরীরের বিভিন্ন কোষ, অঙ্গ, জেনেটিক গঠন ইত্যাদি নিয়ে গবেষণা চলছে। এত ভালোভাবে প্রাচীন এই দেহটি পাওয়ার ফলে সেই সময়ের পরিবেশ, প্রাণীদের চরিত্র সহ আরও বিভিন্ন দিক খুব সহজেই জানা যাবে। পরবর্তী গবেষণার জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়। শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গও এখনও অটুট রয়েছে। ফলে এই বিশেষ আবিষ্কার, প্রাগৈতিহাসিক জীবজন্তু, ভালুকদের চরিত্র বিশ্লেষণে অনেকটাই সাহায্য করবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।