টানা ১৪ মাস ধরে প্রস্রাব করছেন না এই যুবতী! যে ভয়ংকর রোগের শিকার হতে পারেন আপনিও

UK Woman 14 Months Unable to Urinate : সেই মূত্রই দিনের পর দিন জমতে থাকে শরীরে? তাও এক-দু’দিন নয়, এক বছরেরও বেশি সময় ধরে যদি মূত্রত্যাগই না হয়!

inscript
৩ মিনিট
টানা ১৪ মাস ধরে প্রস্রাব করছেন না এই যুবতী! যে ভয়ংকর রোগের শিকার হতে পারেন আপনিও

সঠিক পরিমাণে জল পান, পরিমিত খাবার খাওয়া এবং প্রত্যেকদিন নিয়মমাফিক মূত্রত্যাগ – সুস্থ শরীর বজায় রাখার অন্যতম নিয়ম। আমাদের শরীরের ভেতর যাবতীয় ক্ষতিকর বস্তু, বর্জ্য, আবর্জনা মল ও মূত্র আকারে জমা হয়। সেগুলো শরীর থেকে বেরিয়ে গেলেই সার্বিকভাবে মঙ্গল। কিন্তু যদি সেই মূত্রই দিনের পর দিন জমতে থাকে শরীরে? তাও এক-দু’দিন নয়, এক বছরেরও বেশি সময় ধরে যদি মূত্রত্যাগই না হয়! তখন কী হবে?

কথাটা খানিকটা অদ্ভুত শোনালেও, ইংল্যান্ডের এলি অ্যাডামসের (Elle Adams) কাছে এটা একেবারেই নতুন কিছু নয়। ৩০ বছর বয়সি এই সুন্দরী যুবতী সোশ্যাল মাধ্যমে বেশ সক্রিয়। বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করেন, নিজের ছবিও আপলোড করেন। যথেষ্ট ফিট এবং নিজের শরীরের প্রতিও খেয়াল রাখেন। কিন্তু হঠাৎই শুরু হয় নতুন সমস্যা। এমনি সব ঠিকঠাকই ছিল; কিন্তু এই সমস্যা শুরু হওয়ার পর সবকিছু এক মুহূর্তে বদলে গেল।

কী সমস্যা? কয়েকদিন ধরেই এলি লক্ষ্য করছিলেন, দিনে একবারও তাঁর মূত্রত্যাগ হচ্ছে না। যতবারই জল কিংবা অন্যান্য পানীয় খান না কেন, কিছুতেই প্রস্রাব হচ্ছিল না। অদ্ভুত ব্যাপার, সেই বেগও আসছিল না। ব্যাপারটা কী? সন্দেহ হতেই লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে চলে যান এলি অ্যাডামস। সেখানে পরীক্ষার পর দেখা যায়, তাঁর মূত্রাশয়ের ভেতর অন্তত এক লিটার মূত্র জমে রয়েছে! সাধারণত মেয়েদের ক্ষেত্রে যেটা ৫০০ মিলিলিটার থাকার কথা। অর্থাৎ, স্বাভাবিকের থেকে দ্বিগুণ মূত্র জমে আছে এলির শরীরে!

সেই সময় এমারজেন্সি হিসেবে ক্যাথিটার দিয়ে সেই জমে থাকা মূত্র বের করে দেওয়া হয়। তারপরও বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। ডাক্তাররা বলেন, হয়তো একটু যোগাসন, ব্যায়াম করলেই সবটা ঠিক হয়ে যাবে। সেটাও করলেন এলি। কিন্তু লিছুতেই কিছু হল না। ফের একবার পরীক্ষা নিরীক্ষা করা হল। তখনই ধরা পড়ল আসল কারণ। ডাক্তাররা বললেন, ‘ফাউলারস সিন্ড্রোম’-এ আক্রান্ত হয়েছেন এলি অ্যাডামস। এর কারণেই ১৪ মাস ধরে মূত্রত্যাগই করতে পারেননি তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কিছুতেই হজম হচ্ছে না খাবার, ভিতরে ভিতরে বাসা বাঁধছে ভয়ংকর রোগ, যেসব উপায়ে হতে পারে প্রতিকার

BMR : মেটাবলিজম হল সেই প্রক্রিয়া যা আপনার শরীরে গৃহীত খাদ্যকে ক্যালোরি অর্থাৎ ATP শক্তিতে পরিণত করে

View this post on Instagram

কী এই ফাউলারস সিন্ড্রোম (Fowler's Syndrome)?

সহজ ভাষায় বলতে গেলে, মানুষের মূত্র বা রেচনতন্ত্রের একটি বিশেষ রোগ এটি। এই রোগ হলে মূত্রত্যাগ করতে অসুবিধা হয়। আমাদের মূত্রাশয়ে একটি নির্দিষ্ট পরিমাণ মূত্র জমার পর বেগ আসে। তখনই আমরা প্রস্রাব করার জন্য ছুটি। কিন্তু ফাউলারস সিন্ড্রোম হলে সেই ব্যাপারটি হয় না। মূত্রত্যাগের বেগও আসে না, আর শরীরের ভেতরেই সেই বর্জ্য একটু একটু করে জমতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যুবতীরা এই রোগে আক্রান্ত হন। কিন্তু কেন হয় এই রোগ, তার সঠিক কারণ আজও জানা যায়নি। ডাক্তাররা এখনও সেসব নিয়ে গবেষণা করছেন।

এর চিকিৎসা কী?

ডাক্তাররা প্রথমে ক্যাথিটারের নিয়ম শিখিয়ে দিয়েছিলেন এলিকে। সেভাবেই বেশ কয়েকদিন নিজে নিজেই ক্যাথিটারের মাধ্যমে মূত্রত্যাগ করছিলেন তিনি। পরে তাঁর সমস্যার একটা সমাধানের জন্য বিশেষ একটি অপারেশন হয় – স্যাক্রাল নার্ভ স্টিমুলেশন (Sacral Nerve Stimulation বা SNS)। এই অপারেশনে স্যাক্রাল নার্ভের সঙ্গে একটি বিশেষ, সরু তার যুক্ত করে দেওয়া হয়। অনেকটা মূত্রাশয়ের পেসমেকারের মতো কাজ করে এই সিস্টেম। এর ফলে পেশিগুলি ফের সচল হয় এবং কিছুটা হলেও স্বাভাবিকভাবে মূত্রত্যাগ করা যায়। সমস্যা হল, এই রোগ যে কোনও কারও হতে পারে। বিশেষ করে যুবতী মেয়েরা এরকম লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এখন অবশ্য ঠিক আছেন এলি অ্যাডামস। কিন্তু বছরের পর বছর এই মূত্র শরীরে জমতে থাকলে আমাদের দেহও দুর্বল হয়ে পড়ে। দেখা দেয় আরও অন্যান্য রোগ। তাই, সঠিক সময় সঠিক চিকিৎসা প্রয়োজন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।