এবার রাশিয়ার দখল নিচ্ছে ইউক্রেন সেনা! প্রত্যাঘাত ফিরিয়ে দেবেন পুতিন?

Russia-Ukraine war: গত সপ্তাহেই সীমান্ত দিয়ে ঢুকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের পশ্চিম অংশের দখল নিয়েছে ইউক্রেন সেনা। ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেছিল রাশিয়া। তার পরে রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় অনুপ্রবেশ এটি।

Sohini Das
৩ মিনিট
এবার রাশিয়ার দখল নিচ্ছে ইউক্রেন সেনা! প্রত্যাঘাত ফিরিয়ে দেবেন পুতিন?

২০২২ সালের গোড়ায় হঠাৎ করেই ইউক্রেন আক্রমণ করে বসেছিল রাশিয়া। সেই যুদ্ধের জের এখনও চলছে। এখনও শান্তি ফেরেনি দু'দেশের মধ্যে। ইউক্রেন-রাশিয়া সংঘাতের শুরু অবশ্য আরও আগেই। তবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সেই সংঘাত চরমে পৌঁছয়। ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধঘোষণা করে দেয় ভ্লাদিমির পুতিন সরকার। তার পর থেকে কেটে গিয়েছে প্রায় ৯০০ দিন। রুশ সেনার হামলায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল সে সময় ইউক্রেন। হাজার হাজার বাসিন্দা দেশ ছেড়ে আশপাশের দেশগুলিতে আশ্রয় নেন। তবে পুতিনের আগ্রাসনের সামনে মাথা নোয়াননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। বরং প্রবল বিপদের মুহূর্তেও মাটি কামড়ে পড়েছিলেন তিনি ইউক্রেনের। সেই যুদ্ধ বাড়তে বাড়তে কেটে গিয়েছে দু'বছরেরও বেশি সময়। মধ্যিখানে রাশিয়া ফের আক্রমণের তীব্রতা বাড়ায় ইউক্রেনে। এর মধ্যে পাল্টা আঘাত ফিরিয়ে দিচ্ছে ইউক্রেন। সম্প্রতি জানা গিয়েছে, রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলের ২৮টি শহর ও গ্রামের দখল নিয়েছে ইউক্রেন সেনা। ওই সব শহরের বাসিন্দারা ইতিমধ্যেই এলাকা ছাড়তে শুরু করেছে।

স্বাভাবিক ভাবেই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ইউক্রেন দেশের দক্ষিণে ঢুকে রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। আর তার ফলাফল যে ভালো হবে না। ইউক্রেনকে যোগ্য জবাব দিতে কোনও ত্রুটি রাখবে না রাশিয়া, সে কথাও সাফ জানিয়ে দেওয়া হয়েছে তাদের তরফে।

গত সপ্তাহেই সীমান্ত দিয়ে ঢুকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের পশ্চিম অংশের দখল নিয়েছে ইউক্রেন সেনা। ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেছিল রাশিয়া। তার পরে রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় অনুপ্রবেশ এই ঘটনা বলেই খবর। ইউক্রেন বাহিনী রাশিয়ার অন্তত ১২ কিলোমিটার ভিতরে ঢুকে এসেছে। এবং প্রায় ৪০ কিলোমিটার প্রশস্ত এলাকা জুড়ে মোতায়েন রয়েছে ইউক্রেনের বাহিনী। কোথায় কোথায় তাদের সেনাবাহিনী গা ঢাকা দিয়ে রয়েছে, তা বোঝাও যাচ্ছে না দূর থেকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিরাপদ আল-জালা রাতারাতি যুদ্ধক্ষেত্র! ইজরায়েলের হুমকি পেয়ে খান ইউনিস ছাড়ছেন হাজার হাজার গাজাবাসী

Gaza: দিন কয়েক আগেই গাজার উত্তরে একটি স্কুল, যেটি বর্তমানে শরণার্থী শিবিরে পরিণত হয়েছে, সেখানে বিমান হামলা চালিয়েছিল ইজরায়েল। তার পরেই ফের নতুন করে সতর্কবার্তা এসেছে ইজরায়েলি সেনার তরফে।

ইউক্রেনের এই নয়া অনুপ্রবেশের পর ওই সব এলাকা, ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রায় ১ লক্ষ ২০ হাদার বাসিন্দা। ৬০ হাজারের কাছাকাছি মানুষ এখনও রয়েছেন। সেখানকার দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর অ্যালেক্সেই স্মিরনভ সম্প্রতি এ বিষয়ে পুতিনকে সতর্ক করেছেন। এ নিয়ে সোমবার রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

ক্রমে রাশিয়ার ইউক্রেনীয় সেনার ঘোরাঘুরি বাড়ছে। যে কোনও ভাবে ইউক্রেনের সেনাকে দেশ থেকে হঠাতে বদ্ধপরিকর রাশিয়া। তবে এই পরিস্থিতিতে বাসিন্দাদের ক্ষয়ক্ষতি এড়াতে তাঁদের দিতে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। একই সঙ্গে দেশের সীমান্তে নিরাপত্তা বাড়াতে এবং শত্রুকে দেশছাড়া করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রককে। একই সঙ্গে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিবেশী ব্রায়ানস্ক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন পুতিন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইউক্রেনে ভয়াবহ রাসায়নিক অস্ত্রের ব্যবহার! রাশিয়ার বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ তুলল আমেরিকা

Russia-Ukraine war: আমেরিকা অভিযোগ করেছে বিষাক্ত গ্যাসবিশিষ্ট শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহার করছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কার্যত এই প্রথম বার কোনও দেশ রাশিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ে তার দখল নিয়েছে। ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধঘোষণার পর থেকে এত বড় প্রত্যাঘাত কখনও ফেরেনি রাশিয়ার কাছে। ইতিমধ্যেই এ নিয়ে রাশিয়ার তরফে জেলেনেস্কিকে সতর্ক করা হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় জেলেনেস্কি সরকারের তরফে জানানো হয়েছে, রাশিয়ার কুরস্ক এলাকায় আক্রমণাত্মক অভিযান চলছে ইউক্রেনের তরফে। ইতিমধ্যেই রাশিয়ার প্রায় ১০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে তারা।

পুতিন অবশ্য বলছে, রুশ সামাজের ঐক্য ও সংহতি নষ্ট করার চেষ্টা করছে ইউক্রেন। মানুষকে ভয় দেখিয়ে বিভেদ ও বিবাদ তৈরি করার চেষ্টা করছে শত্রুদেশ ইউক্রেন। এই পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে কিয়েভে যুদ্ধ শেষ করা ও পূর্বদিকের অঞ্চলে মস্কোর আক্রমণ থামানোর প্রসঙ্গ তুলেছেন রুশ প্রেসিডেন্ট। এখনও পর্যন্ত রুশ ভূখণ্ড কুরস্কে দেড় লক্ষ মানুষ এলাকা ছেড়েছেন। মৃত্যু হয়েছে ১২ জন সাধারণ মানুষের, জখম অন্তত ১২১। কুরস্ক কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছে বেলভস্তি জেলায় এখনও অন্তত ১৪ হাজার বাসিন্দা রয়েছেন। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বহু দিন ধরে রুশ আগ্রাসন সহ্য করছে ইউক্রেন। এতদিনে পাল্টা হামলা চালানোর ভূমি তৈরি করতে পেরেছে তারা। জেলেনেস্কি সম্প্রতি জানিয়েছেন, কুরস্ক সীমান্তের ঠিক উল্টোদিকেই রয়েছে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চল। যেখানে গত ১ জুন থেকে কম করে হলেও ২১০০ বার আঘাত করেছে, হামলা চালিয়েছে রাশিয়া। এতদিন ইউক্রেনে যা খুশি তা-ই করেছে রুশ বাহিনী। এখন রাশিয়ার জন্য পাল্টা ভয় তৈরি করার পালা। এর মধ্যে ইউক্রেনে গ্লাইডিং বোমা থেকে শুরু করে নানা ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করে এসেছে রাশিয়া। ইউক্রেনের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি জাগোরোদনিউক জানাচ্ছেন, ইউক্রেনের কুরস্ক অভিযান দেখে মনে হচ্ছে, পূর্ব ফ্রন্ট থেকে রুশ বাহিনী ও নেতৃত্বকে বিভ্রান্ত করাই এর লক্ষ্য। আপাতত রাশিয়ার জন্য সমস্যা তৈরি করতেই এই পদক্ষেপ ইউক্রেনের। তবে তার পাল্টা হিসেবে রুশ বাহিনী ঠিক কী পদক্ষেপ করে, সেটাই ভাবনার বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।