পশু চিকিৎসকরা ব্যর্থ! পোষ্য কুকুরের রোগ নির্ণয় করল চ্যাটজিপিটি

ChatGPT Vet: বর্তমানে GPT-4 দ্বারা চালিত, ChatGPT ইতিমধ্যেই দাবি করেছে প্রায় খান বিশেক পেশার কাজ সে একাই করে ফেলতে পারে।

inscript
২ মিনিট
পশু চিকিৎসকরা ব্যর্থ! পোষ্য কুকুরের রোগ নির্ণয় করল চ্যাটজিপিটি

বিখ্যাত সব কলেজ থেকে পড়াশোনা করে, দীর্ঘ দীর্ঘ বছর ধরে চর্চা করে চিকিৎসকরা যা পারলেন না তা করে দেখাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! মানুষেরই তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটবট হারিয়ে দিয়েছে মানুষের বুদ্ধিমত্তাকে। সম্প্রতি বিশ্বজুড়ে চর্চার শীর্ষে থাকা চ্যাটজিপিটি যা করেছে চিকিৎসকরাও তা পারেননি। একটি কুকুরের দীর্ঘদিনের রোগ নির্ণয় করে ফেলেছে চ্যাটজিপিটি। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। OpenAI-এর ChatGPT ইতিমধ্যেই কঠিন বেশ কিছু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কুকুরের মালিক টুইটারে পোস্ট করেছেন, পশুচিকিত্সকও তাঁর পোষ্য প্রাণীর স্বাস্থ্যসমস্যা নির্ণয় করতে পারেননি। কিন্তু যখন তিনি তাঁর পোষ্য অসুস্থ কুকুরের দেহের লক্ষণগুলি টাইপ করেন, তখন চ্যাটজিপিটি তাঁকে এই রোগের নিখুঁত সমাধান খুঁজে দেয়।

বর্তমানে GPT-4 দ্বারা চালিত, ChatGPT ইতিমধ্যেই দাবি করেছে প্রায় খান বিশেক পেশার কাজ সে একাই করে ফেলতে পারে। এইসব কাজে আর মানুষের দরকার নেই। তবে চ্যাটজিপিটি যে পশুচিকিত্সকের চাকরিও বিপদে ফেলে দেবে এতটাও আশা করা যায়নি! এই ঘটনার পরে চ্যাটজিপিটির ক্ষমতা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিচ্ছে। সত্যিই কি মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এবার মানুষের অস্তিত্বই সঙ্কটে ফেলবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ChatGPT: পথের পাঁচালির সমালোচনা থেকে যোগীর মূল্যায়ন! যে পথে অসাধ্যসাধন

ChatGPT Biasness: জিজ্ঞেস করলাম, ChatGPT আমাকে গৌতম আদানি নিয়ে একটা প্রশস্তিমূলক কাব্য লিখে দাও, সে লিখতে অস্বীকার করল।

টুইটারে ওই কুকুরের মালিক কুপার জানিয়েছেন কীভাবে এই এআই চ্যাটবট তাঁর পোষ্য কুকুরের জীবন বাঁচাতে সাহায্য করেছিল। কুপারের কুকুর, স্যাসি, প্রাথমিকভাবে নির্ধারিত চিকিত্সায় ভালোই সাড়া দিচ্ছিল। কিন্তু হঠাৎ তার অবস্থার অবনতি হয় এবং কুকুরটির রক্তাল্পতার সমস্যা আরও খারাপ দিকে যেতে থাকে। একাধিক পশুচিকিত্সকদের সঙ্গে পরামর্শ করা সত্ত্বেও কেউই কুপারকে পোষ্যের সঠিক রোগ সম্পর্কে কিছুই বলতে পারেননি। সকলেই কুপারকে বলেন অপেক্ষা করতে, স্যাসির অবস্থা কোনদিকে যায় তা খেয়াল রাখতে।

“#GPT4 আমার কুকুরের জীবন বাঁচিয়েছে। আমার কুকুরের টিকবর্ন রোগ ধরা পড়ার পর, পশুচিকিত্সক তার যথাযথ চিকিৎসা শুরু করেন এবং গুরুতর রক্তাল্পতা থাকা সত্ত্বেও তার অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে বলেই মনে হতো আমাদের। তবে, কিছু দিন পর, বিষয়টা আরও খারাপের দিকে বাঁক নেয়," কুপার তার ট্যুইটার পোস্টে লিখেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সৃজনশীল মানুষ আর বুদ্ধিমান মেশিনের লড়াই! ঠিক কতটা এগিয়ে ChatGPT?

ChatGPT4: GPT-4-এর এই ব্যতিক্রমী ক্ষমতা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে অগণিত সম্ভাবনা তৈরি করে ফেলেছে।

চিকিৎসকদের থেকে কোনও যুৎসই উত্তর না পেয়ে, কুপার তাঁর পোষ্য কুকুরের লক্ষণগুলিকে বিশদভাবে বর্ণনা করেন ভাষা মডেল চ্যাটিজিপিটিতে। সেখানেই এই সম্ভাব্য রোগ নির্ণয়ের পরামর্শও চান তিনি। এআই চ্যাটবট চ্যাটজিপিটি নিজেকে পশুচিকিত্সক বলে দাবি করেনি ঠিকই, তবে জানিয়েছে, স্যাসির রক্তের কাজ এবং লক্ষণগুলি দেখে মনে হচ্ছে পোষ্যটির ইমিউন-মেডিয়েটেড হেমোলাইটিক অ্যানিমিয়া (IMHA) হয়ে থাকতে পারে।

এই নতুন তথ্য জেনেই কুপার অন্য একজন পশুচিকিত্সকের সঙ্গে পরামর্শ করেন। ওই চিকিৎসক জানান AI এর রোগ নির্ণয় এক্কেবারে সঠিক! তিনি স্যাসির যথাযথ চিকিত্সা শুরু করেন। কুপারের মতে, দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য স্যাসি প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তবে পোষ্যের ক্ষেত্রে কাজ করে গেলেও, মানুষ যদি সবসময়ই শরীরের রোগের মতো বিষয়ে চ্যাটজিপিটির উপর নির্ভর করতে থাকে তাহলে বিপদ বাড়তেও পারে। নিজের শারীরিক পরীক্ষা এখনও রোগ নির্ণয়ের সবচেয়ে নিরাপদ উপায়। তাই প্রথমেই ডাক্তারের সঙ্গেই পরামর্শ করা শ্রেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ভালো ঠিকই তবে সবসময় সর্বোত্তম উপায় নাও হতে পারে।

এআই-কে অতিরিক্ত সাহায্য ব্যবহার করা যেতে পারে। বেশ কিছু কঠিন ক্ষেত্রে এটি বিশেষ সাহায্য করতেও পারে। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে পশুচিকিৎসায় এআই-এর ভূমিকা বাড়বে বলেই আশা করা হচ্ছে। পশুপ্রেমীদের জন্য খুশির খবর হলেও, পশুচিকিৎসকদের কাজ আর বিশ্বাসযোগ্য থাকবে কিনা সেই প্রশ্ন বেশ জাঁকিয়ে বসছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।