পেশায় কাঠমিস্ত্রি পুতিনের 'বডি ডবল'! রুশ প্রেসিডেন্টের অবর্তমানে তাঁর হাতেই কি দেশের রাশ?

Vladimir Putin's 'body double: বর্ষবরণের দিনে রুশ প্রেসিডেন্টের তরফে যে নববর্ষের বার্তা দেওয়া হয়েছিল জাতির উদ্দেশে, সেখানেও ছিলেন না আসল পুতিন।

Sohini Das
৩ মিনিট
পেশায় কাঠমিস্ত্রি পুতিনের 'বডি ডবল'! রুশ প্রেসিডেন্টের অবর্তমানে তাঁর হাতেই কি দেশের রাশ?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন তছনছ করে দেওয়া এই রাষ্ট্রনায়ককে নিয়ে আলোচনার শেষ নেই। কখন যে তিনি আছেন, আর কখন তিনি নেই, তা বলা শক্ত। কখনও রটে যায় পুতিন আসলে নেই। কখনও শোনা যায়, তিনি মারণ ব্যধিতে আক্রান্ত। কখন করোনার ভ্যাকসিনের ট্রায়ালে স্বেচ্ছাসেবক হন তাঁর চিকিৎসক-কন্যা, কখন আবার ইউক্রেন সমস্যার সমাধানে মোদির সঙ্গে আলোচনায় বসতে চান পুতিন। আসল সত্যিটা কী? নতুন বছর পড়ার আগে থেতেই ইউক্রেনে নতুন করে আক্রমণ শানাচ্ছে রাশিয়া। একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন-হামলায় পর্যুদস্ত করা হচ্ছে ইউক্রেনকে। তারই মধ্যে উস্কে উঠল নয়া বিতর্ক। সম্প্রতি সামনে এসেছে পুতিনের বডি ডবলের কথা। আর তাঁর পেশার কথা শুনলে চমকে উঠবেনই।

জানা গিয়েছে, পুতিনের বডি ডবলের উপরে নাকি সম্প্রতি বিষপ্রয়োগ করা হয়েছে। আর তার পরেই সামনে এসেছে পুতিনের বডি ডবলের নাম ধাম পরিচয়। ইয়েভজেনি ভ্যাসিলিভিচ নামে ওই ব্যক্তি নাকি বেলারুশের একজন ছুতোর। যার চেহারায় আকৃতিতে পুতিনের সঙ্গে প্রভূত মিল। আর তাঁকেই বেশ অনেকদিন ধরে পুতিনের বডি ডবল হিসেবে ব্যবহার করছে মস্কো। সম্প্রতি ত্বক ও ঘাড়ে ব়্যাশ ও প্রদাহ নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। চিকিৎসকেরা কি প্রথমে ভেবে বসেছিলেন, রাষ্ট্রপ্রধানের উপরেই প্রয়োগ করা হয়েছে ওই বিষ!

তবে পরে অবশ্য সেই ভুল ভাঙে। দেখা যায়, পুতিন নয়। আক্রমণ হয়েছে তাঁর বডি ডবলের উপরে। স্বাভাবিক ভাবেই গোটা ব্যাপারটি নিয়ে হইচই পড়ে গিয়েছে। বিশেষত ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই হামলার ঘটনা ক্রেমলিনের পক্ষে বেশ উদ্বেগের বলে মনে করা হচ্ছে। অসুস্থতা নিয়ে ইয়েভজেনি চিকিৎসকের দ্বারস্থ হলে প্রাথমিক ভাবে অ্যালার্জি ভাবা হয়েছিল। পরে জানা যায়, বাইরে থেকে বিষপ্রয়োগ করা হয়েছে। তবে তার পরিমাণ সামান্য বলেই জানা গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই প্রথম নয়, আগেও চেষ্টা হয়েছে হত্যার, কীভাবে বারবার সব জাল ছিঁড়ে বেরিয়ে এসেছেন পুতিন?

Vladimir Putin: এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার হামলার মুখে পড়েছেন পুতিন, জেনে নেওয়া যাক, কবে কোথায় কী কী হামলা নেমে এসেছিল...

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে FSB ও FSO নিরাপত্তা সংস্থাগুলি। এর নেপথ্যে একাধিক ষড়যন্ত্রের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত অসংখ্য মিটিং, মিছিল অনুষ্ঠানে পুতিনের এই বডি ডবলকে ব্যবহার করা হয়েছে। যে সব জায়গায় প্রেসিডেন্টের উপরে হামলার সামান্যতম আশঙ্কাও থাকে, কিংবা যেখানে বহু সংখ্যক মানুষের ভিড়ে যেতে হয় প্রেসিডেন্টকে, সেখানে পুতিনের পরিবর্তে ব্যবহার করা হয় তাঁর এই বডি ডবলকে। রুশ একটি রাজনীতি বিশ্লেষণ সংস্থার দাবি, ইয়েভজেনি ভ্যাসিলিভিচ নামে এই ব্যক্তি নাকি পেশায় একজন চতুর্থ স্তরের ছুতোর। আদতে তিনি বেলারুশের মানুষ। তবে ইয়েভজেনি একাই নয়। মস্কোয় অন্তত তিনজন এমন বডি ডবল রয়েছে পুতিনের।

কূটনীতিকদের অনেকেই মনে করেছেন, শুধু যে পুতিনের হয়ে মিটিং মিছিলগুলিতে গিয়েছেন ইয়েভজেনি, তা-ই নয়। এমনকী বর্ষবরণের দিনে রুশ প্রেসিডেন্টের তরফে যে নববর্ষের বার্তা দেওয়া হয়েছিল জাতির উদ্দেশে, সেখানেও ছিলেন না আসল পুতিন। সেই বক্তৃতার কাজটিও সেরেছেন পুতিনের বডি ডবল ইয়েভজেনিই। নিন্দুকদের কেউ কেউ এ-ও বলেছেন, সেই জন্যই অনাবশ্যক রকমের ছোটো ছিল প্রেসিডেন্টের নববর্ষের বার্তা। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দীর্ঘদিন ধরেই মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত পুতিন। ২০২৩ সালের অক্টোবর নাগাদ আবার রটে গিয়েছিল, আসল পুতিন আদৌ আর বেঁচে নেই। তাঁর হয়ে প্রক্সি দিয়ে চলেছেন তাঁর বডি ডবলেরাই। আর এই সব কিছুই নিয়ন্ত্রণ করছেন এফএসবি-র প্রাক্তন স্পাইমাস্টার ৭২ বছরের নিকোলাই পাত্রুশেভ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কি মৃত?

Vladimir Putin Russia: ব্রিটিশ যুক্তরাজ্যের গোয়েন্দা সূত্র জানিয়েছিল পুতিন খুব অসুস্থ, সম্ভবত মৃতও। তবে মৃত্যু গোপন করার জন্য রাষ্ট্রপতির 'ডামি' ব্যবহার করা হচ্ছে।

কেউ কেউ আবার দাবি করে বসেছেন, নববর্ষে বার্তা দিয়েছেন যিনি, তিনি না পুতিন, না পুতিনের বডি ডবল। সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেই ওই বার্তাটি তৈরি করা হয়েছিল। অনেকেরই দাবি ওই ভিডিওবার্তায় প্রেসিডেন্টের শরীর ও মাথার অবস্থানে সামঞ্জস্য ছিল না। কারণ পুরোটাই তৈরি করা হয়েছিল কৃত্রিম ভাবে।

আর এ নিয়ে নানা বিতর্ক, নানা আলোচনাকে ফের উস্কে দিয়েছে পুতিনের এই বডি ডবলের খোঁজ। আসলে ঠিক কতজন বডি ডবল রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের? আদৌ পুতিন আছেন তো? নাকি এমনই সব বডি ডবল দিয়ে দৃষ্টিবিভ্রম তৈরি করেই চলছে রুশ সরকার। একদিকে যখন ইউক্রেনে নতুন করে যুদ্ধের পারদ চড়াচ্ছে রাশিয়া, তার মধ্যে এই প্রশ্ন সত্যিই কি অস্বস্তিতে ফেলতে চলেছে ক্রেমলিনকে! নাকি এরও যোগ্য উত্তর তৈরিই রয়েছে মস্কোর হাতে?

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?