জল ঢালা বাসি ভাতই বিকল্প গরমে, জানেন ইংরেজিতে কী বলে পান্তা ভাতকে?

English synonyms of Panta Bhaat : গরমে শরীরের জন্য দারুণ উপকারি পান্তা ভাত। কিন্তু জানেন কী ইংরেজিতে কী বলে এই চিরন্তন বাঙালি পদকে?

inscript
২ মিনিট
জল ঢালা বাসি ভাতই বিকল্প গরমে, জানেন ইংরেজিতে কী বলে পান্তা ভাতকে?

কথায় বলে, “পান্তা ভাতের জল, তিন পুরুষের বল”! গরমের দিনে গ্রামবাংলায় এই পদই ছিল একমাত্র বিকল্প। সেকেলে হলেই এই পদের প্রতি টান আজও কমেনি। আজকের দিনে দাঁড়িয়ে যখন গরম বাড়তে বাড়তে প্রায় ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই, তখনও এই চিরন্তন পদেই ভরসা রাখছেন সকলে। শুধু তাই নয়, চিকিৎসকেরাও পরামর্শ দিচ্ছেন এই ভেজা খেতে। অনেকে আবার ডায়েট তালিকাতেও রাখছেন একে।

জল ঢালা বাসি ভাত, একটু সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। গরমের দিনে এটাই চিরকেলে শান্তির প্রতিরূপ। আজকালকার প্রজন্ম অবশ্য পান্তা ভাতের নাম শুনে খানিক ভ্রু কুঁচকে তাকাবে, তাদের চোখে এখন বার্গার, মোমো, পিৎজা কিংবা বিরিয়ানির স্বপ্ন। তবে হলপ করে বলা যায়, এই পান্তার স্বাদ একবার চেখে দেখলে নিমেষেই মজতে বাধ্য সকলেই। এককথায়, গরমে ঠান্ডা হওয়ার আদি খাবার এই পান্তা। রাতের গরম ভাতে জল ঢেলে মাটির হাঁড়িতে সেঁদিয়ে রাখা হয়। বাংলাদেশে যেহেতু জলকে পানি বলা হতো, সেহেতু পানিতে ভেজানো ভাতকে এমন নামে সূচিত করা হয়। ‘পান্তাভাত’। ভাত সংরক্ষণের প্রাচীন পন্থাও বলা যেতে পারে একে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্প্রাইটের বিজ্ঞাপন ঘিরে ধুন্ধুমার! জল গড়াল আদালতেও! কী ছিল সেই বিজ্ঞাপনে?

Sprite Ad Nawazuddin : নওয়াজউদ্দিন সিদ্দিকির নামে পুলিশি অভিযোগ, স্প্রাইটের নয়া বিজ্ঞাপন ঘিরে কেন ক্ষেপে গেলেন বাঙালিরা?

সম্প্রতি, খবরের শিরোনামে বারবারই উঠে আসেন বলিউড তারকারা যারা পান্তা খেয়েই নিজেদের গ্ল্যামার ধীরে রেখেছেন। তাহলে নিশ্চয়ই এই খাবারের একটি ইংরেজি প্রতিশব্দ রয়েছে। কিন্তু জানেন কি বাংলার এই চিরন্তন পদটিকে ইংরেজিতে ঠিক কী বলে? আমাদের ব্যবহারিক জীবনে এমন বেশ কিছু শব্দ আছে যেগুলির নির্দিষ্ট একটি ভাষায় ব্যবহার এতটাই বহুল এবং চর্চিত যে ভিন্ন ভাষায় তার প্রতিশব্দ জানে না অনেকেই। এমনকী দুম করে এই প্রশ্নের সম্মুখীন হতে হলে বেজায় বিপদে পড়তে হয়। এই পান্তা ভাত পড়ে সেই তালিকাতেই।

আগের দিন রাতের বাসি ভাতে জল ঢেলে খাওয়ার রেওয়াজই হল পান্তা। যেহেতু টানা দশ থেকে বারো ঘণ্টা জলে ভিজে ওই ভাত মজানো হয় তাই একে অনেকেই ইংরেজিতে ফারমেন্টেড রাইস (fermented rice) বলেন। যদিও এখানেই শেষ নয়। জনপ্রিয় এই পদটির আছে আরও ইংরেজি প্রতিশব্দ, জানলে অবাক হবেন আপনিও। এই খাবার তৈরির পদ্ধতিকে পরপর সাজিয়ে ইংরেজি করার প্রবণতাও লক্ষ্য করা যায়। তাই অনেকসময় ইংরেজিতে পান্তাকে বয়েলড রাইস স্টেপড ইন কোল্ড ওয়াটারও (Boiled rice steeped in cold water) বলা হয়। আবার সহজ করে কেউ কেউ জলে ভেজানো ভাতকে ওয়াটার রাইসও (water rice) বলেন।

যাই হোক, নামে আর কীই বা যায় আসে, খাবারের স্বাদ যখন এতটাই অটুট হয়ে থেকে গিয়েছে এতগুলো বছর পেরিয়ে এসেও তখন ভিন্ন ভাষায় প্রতিশব্দ খোঁজার চাইতে স্বাদ গ্রহণে মনোনিবেশ করে যে বেশি গুরুত্ব পাবে, তা বলাই বাহুল্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।