২০২৩ সালে কোন শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আপনি? চমকে যাবেন এই উত্তরে

Most Used Words in 2023 : রিজ বা 'Rizz' মূলত একটি গালাগাল, 'রোমান্টিক আবেদন বা আকর্ষণ' বোঝাতে ব্যবহৃত।

inscript
২ মিনিট
২০২৩ সালে কোন শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আপনি? চমকে যাবেন এই উত্তরে

নতুন বছর ঢুকে পড়বে ক্যালেন্ডারের পাতা উল্টালেই। ডিসেম্বরের উৎসব শুরু হয়ে গিয়েছে। এক শেষ হতে চলা বছরের প্রান্তে দাঁড়িয়ে তাই মানুষ ফেলে আসা দিনকে ফিরে দেখে, দেখে একটা সদ্য পুরনো হতে চলা বছর জুড়ে ছড়িয়ে থাকা ঘটনা, শব্দ, ভালোবাসা, কান্নার রোমন্থন চলে। গোটা বছরটার একখানা সারবস্তু তাতে মেলে অবশ্যই। যেমন এই গোটা ২০২৩ জুড়ে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে শব্দ, তা বলে দিচ্ছে ২০২৩ আসলে কীসের বছর ছিল! সম্প্রতিই নানা অভিনেত্রীর 'ডিপফেক' ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ব্যাপক বিতর্ক হয়। মজার বিষয় হলো, এই 'ডিপফেক' শব্দটিরই সবচেয়ে বেশি খোঁজ করেছেন সাদাহারণ মানুষ।

মেরিয়াম-ওয়েবস্টার অভিধান ২০২৩ সালের সবচেয়ে বেশি অনুসন্ধান করা কিছু শব্দ প্রকাশ করেছে যার মধ্যে 'ডিপফেক' অন্যতম। পাশাপাশিই 'খাঁটি' শবটিরও সন্ধান চলেছে। সম্পাদক পিটার সোকোলোস্কি জানাচ্ছেন, 'অথেন্টিক' শব্দটির সন্ধান বলে দিচ্ছে এর গুরুত্ব কতটা বাড়ছে মানুষের মধ্যে। ২০২৩ সালে যে শব্দগুলি সবচেয়ে ব্যবহৃত হয়েছে তার মধ্যে রয়েছে করোনেশন, ডেডনেম শব্দগুলিও।

সোকোলোস্কির মতে, ৬ মে অনুষ্ঠিত রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় 'করোনেশন' শব্দের অনুসন্ধান ১৫.৬৮১% বেড়েছে। করোনেশন শব্দের আভিধানিক অর্থ 'মুকুট পরানোর উপলক্ষ্য'।

'ডিপফেক' শব্দটি সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠেন যখন টেসলার একটি মামলায় এলন মাস্কের আইনজীবী জানান যে তিনি প্রায়শই ডিপফেক ভিডিওর বিষয় হয়ে থাকেন। ডিপফেক বলতে এমন একটি ছবি বা ভিডিও রেকর্ডিংকে বোঝায় যা এমনভাবে এডিট করা হয়েছে যা অত্যন্ত বিশ্বাসযোগ্য অথচ ভুয়ো! একের জায়গায় অন্যের মুখ বা শরীর ব্যবহার করে, স্বর বিকৃত করে কাউকে এমন উপস্থাপন করা হয়েছে যা আসলে তিনি বলেননি, ঘটনাটি ঘটেনি। এআই-জেনারেটেড টেসলার ভুয়ো বিজ্ঞাপনে রায়ান রেনল্ডসকে দেখার পরে এই ঘটনাটি প্রথম চোখে পড়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চঞ্চল চৌধুরীর কণ্ঠে ভাইরাল! ২০২৩-এ বাংলা কাঁপানো 'ফুল ফুটেছে' গানের নেপথ্যের শিল্পীকে চেনেন?

Viral Bangla Song of 2023 : হাশিম মাহমুদের লেখা বহু গান বহু জায়গায় বিনা অনুমতিতে অনেকে ব্যবহার করেছেন। অথচ ন্যূনতম সাম্মানিকও মেলেনি।

১৮ জুন টাইটান সাবমার্সিবল বিস্ফোরণের ঘটনার পরে 'ইমপ্লোড' শব্দটি মানুষের কাছে জনপ্রিয় হয়। এই শব্দের অর্থ 'ভিতরে ফেটে যাওয়া'।

এলজিবিটিকিউ অধিকার হ্রাস করার লক্ষ্যে আইনি জটিলতার পরে 'ডেডনেম' শব্দটি সন্ধান করেন মানুষ। এই শব্দটি ব্যবহার করা হয়, একজন রূপান্তরকামী ব্যক্তিকে তাঁর জন্মের সময় যে নাম দেওয়া হয় রূপান্তরের পরে তা যে আর ব্যবহার করা হয় না, তা বোঝাতে।

মেরিয়াম-ওয়েবস্টার 'ডপেলগ্যাঞ্জার' শব্দটিকে 'দ্বৈত,' 'অল্টার ইগো' বা 'ভুতুড়ে প্রতিরূপ' হিসাবে ব্যবহারের কথা জানিয়েছেন। নাওমি ক্লেইনের সাম্প্রতিক বই প্রকাশিত হয়েছে, 'ডপেলগ্যাঞ্জার: আ ট্রিপ ইনটু দ্য" মিরর ওয়ার্ল্ড’। এই শব্দটির প্রতিও মানুষের আগ্রহ বেড়েছে।

'কভেন্যান্ট' শবটিও বেশ ব্যবহৃত হয়েছে। এর অর্থ 'একটি সাধারণত আনুষ্ঠানিক, গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক চুক্তি।" ২৭ মার্চ, টেনেসির ন্যাসভিলের দ্য কভেন্যান্ট স্কুলে মারাত্মক গুলি চালানোর পরে শব্দটির ব্যবহার বাড়ে।

বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণে 'ডিস্টোপিয়ান' শব্দটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ডিস্টোপিয়ান আসলে একটি কল্পিত রাষ্ট্র বা সমাজ যা সবদিক থেকে ফুরিয়ে যাওয়া, দুঃখকষ্ট, যন্ত্রণায় জেরবার এক মৃত ব্যবস্থা।

রিজ বা 'Rizz' মূলত একটি গালাগাল, 'রোমান্টিক আবেদন বা আকর্ষণ' বোঝাতে ব্যবহৃত।

'কিবুটজ' শব্দটিও ব্যাপকভাবে খুঁজেছেন মানুষ। কিটবুজ শব্দের অর্থ ইজরায়েলে একটি সাম্প্রদায়িক খামার বা বসতি। ৭ অক্টোবর হামাসের হামলার পর এই শব্দের সন্ধান বেড়ে যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।