ভোটের আগে ফের চোট, রক্তারক্তি! হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: এদিন হাসপাতালে মমতাকে নিয়ে আসেন তাঁর ভাইপো তথা দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।

inscript
৩ মিনিট
ভোটের আগে ফের চোট, রক্তারক্তি! হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেটে গিয়েছে মাথা। অন্তত চারটে সেলাই পড়েছে বলে খবর। সঙ্গে সঙ্গেই দ্রুত তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে খবর। লোকসভা ভোট সামনেই। ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে তৃণমূলের প্রার্থীতালিকা। চারদিকে সাজো রব। তুমুল ব্যস্ততা। এরই মধ্যে চোট পেলেন মমতা। ভোট আসতে না আসতে ফের দুর্ঘটনা পিছু নিল মমতার।

জানা গিয়েছে, এদিন হাসপাতালে মমতাকে নিয়ে আসেন তাঁর ভাইপো তথা দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। অভিষেকের পাশাপাশি এসএসকেএম হাসপাতালে গিয়েছেন লতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। গিয়েছেন ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও। ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট নয় এখনও। তবে গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে বলেই জানা গিয়েছে। হাসপাতাল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা গিয়েছে।

তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় মমতার আহত হওয়ার খবর জানানো হয়েছে। কপাল থেকে নাক বেয়ে রক্ত পড়ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন মমতা, এমন একটি ছবি প্রকাশ করা হয়। লেখা হয়, 'আমাদের চেয়ারপার্সন গুরুতর আহত হয়েছেন। ওঁর জন্য প্রার্থনা করুন আপনারা'।

Our chairperson

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের আগেই কেন ভাইকে 'ত্যাজ্য' করলেন মমতা?

Mamata Banerjee-Babun Banerjee: কার্যত ভাই হিসেবে বাবুনকে মানতেই আপত্তি জানিয়েছেন মমতা। তিনি বলেন, “আজ থেকে আমার ভাই হিসেবে ওর পরিচয় দেবেন না। পৃথক নাগরিক হিসেবে পরিচয় দিতেই পারেন। আমার নামটা ব্যবহার করবেন না।"

sustained a major injury.

Please keep her in your prayers 🙏🏻

— All India Trinamool Congress (@AITCofficial)

  • আপনার জন্য আরও কিছু লেখা
বরাদ্দ কোটি কোটি টাকা! ভোটের আগে যেভাবে তাক লাগাল মমতার 'কল্পতরু' বাজেট

West Bengal Budget 2024: বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় রাজ্যবাজেট পেশ করেছে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এআইটিসি (AITC) অফিশিয়াল পেজ থেকে এখনও পর্যন্ত তিনটি ছবি শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে রক্ত। একে একে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছেছেন। গিয়েছেন দলীয় নেতারা। এসেছেন মুখ্যসচিব, কলকাতার নগরপাল। যতদূর জানা যাচ্ছে, এ দিন নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে যান একডালিয়ায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করেন সেখানে।

দলীয় সূত্রে খবর, সেখান থেকে সোজা বাড়ি ফেরেন মমতা। পোশাক পাল্টে হাঁটা শুরু করেন। সেসময় একটি শোকেসের কোনায় মাথা ঠুকে গিয়ে আঘাত পান। আবার পুলিশ সূত্রে খবর, পড়ে গিয়েই মমতা আঘাত পেয়েছেন। তবে সত্যিই পা পিছলে তিনি পড়ে গিয়েছেননাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। একটি সূত্র আবার বলছে, সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করে ফেরার সময় রাসবিহারী মোড়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। এর ফলে মুখ্যমন্ত্রী কপালের সঙ্গে গাড়ির ড্যাশবোর্ডের সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে কপাল ফেটে যায় মুখ্যমন্ত্রীর।

বয়স প্রায় ৭০ ছুঁইছুঁই। তবে নিয়মিত হাঁটাহাঁটি ও প্রাণায়ম করেন মমতা। যদিও বাড়ির লোকেরা বলছেন, এদিনও বাড়ি ফিরে হাঁটার প্রস্তুতিই নিচ্ছিলেন। সেই সময়ই ঘরের মধ্যে পড়ে যান। সেই সময় বাড়িতেই ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়, অভিষেক এবং আবেশ বন্দ্য়োপাধ্যায়রা। তড়িঘড়ি মমতাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে ছোটেন তাঁরা। সেখানে উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে চিকিৎসা শুরু হয়েছে তাঁর। অ্যাপোলো হাসপাতাল থেকেও একজন বিশেষজ্ঞ এসে পৌঁছেছেন। ক্ষতের উপর সেলাই করতে হবে বলে জানা গিয়েছে। এমআরআই এবং সিটি স্ক্যান করা হচ্ছে বলে খবর।

তবে সেলাই বা প্রয়োজনীয় চিকিৎসার আগে মমতার ভাইটাল প্যারামিটার্সগুলি খতিয়ে দেখা প্রয়োজন। মাথার আঘাত কতটা গুরুতর, তা-ও দেখতে হবে। তার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন। তবে আঘাত কতটা গুরুতর, তা জানতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এছাড়া এই মুহূর্তে আর চাওয়ার কিছু নেই।’ আপাতত গোটা রাজ্যবাসীরই প্রার্থনা তেমনটাই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভরে উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।