২০ ঘণ্টার জেরা-তল্লাশি! জ্যোতিপ্রিয় মল্লিককে ইডির গ্রেফতারি কি সত্যিই 'ষড়যন্ত্র'?

Jyotipriya Mallick Arrested : ভোরবেলা প্রথম জ্যোতিপ্রিয়ের সল্টলেকের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। সল্টলেকের বিসি ব্লকে মন্ত্রীর দু’ খানি বাড়ি রয়েছে।

inscript
৩ মিনিট
২০ ঘণ্টার জেরা-তল্লাশি! জ্যোতিপ্রিয় মল্লিককে ইডির গ্রেফতারি কি সত্যিই 'ষড়যন্ত্র'?

দ্বাদশীর রাত। তখনও শহরের দুর্গাপ্রতিমা নিরঞ্জনের রেশ কাটেনি। মানুষ উৎসবেই মেতে আছেন তখনও। ২০ ঘণ্টার তল্লাশি জিজ্ঞাসাবাদের পর, এবার ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ব্যাপক তল্লাশির পর রাত ৩ টেয় রেশন বণ্টন মামলায় গ্রেফতার হলেন বনমন্ত্রী। শিক্ষক নয়োগ, গরুপাচারের পর এবার রেশন বন্টন নিয়ে দুর্নীতি এবং তার জেরে ফের শাসকদল তৃণমূলের মন্ত্রী গ্রেফতার। ইডি জানিয়েছে, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি মিলেছে। সিজিও কমপ্লেক্সে যখন তাঁকে নিয়ে আসা হচ্ছে, জ্যোতিপ্রিয় জানান, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।”

ইডি কেন্দ্রীয় সংস্থা, একথা সত্য। শাসক দল তৃণমূল বরাবরই ইডি-সিবিআইয়ের ধরপাকড়কে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখে একথাও সত্য। কিন্তু রেশন বন্টন নিয়ে এই দুর্নীতির শিকড় কোথায়? কেন সোজা মন্ত্রীকে গ্রেফতার? সে প্রসঙ্গে আসার আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে রাত্রি ৩ টে পর্যন্ত যে ঘটনাপ্রবাহ দেখল বঙ্গবাসী, তার দিকে খানিক নজর দেওয়া যাক। ভোরবেলা প্রথম জ্যোতিপ্রিয়ের সল্টলেকের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। সল্টলেকের বিসি ব্লকে মন্ত্রীর দু’ খানি বাড়ি রয়েছে। তল্লাশি চালানো হয় দুই বাড়িতেই। জ্যোতিপ্রিয়ের বাড়ির পাশাপাশি ওই সময়েই তাঁর আপ্তসহায়ক অমিত দে-র নাগেরবাজারের যে দু’টি ফ্ল্যাট, সেখানেও পৌঁছে যান ইডির আধিকারিকরা। অমিত দে-র একটি ফ্ল্যাট ভগবতী পার্ক এলাকায়, অন্যটি স্বামী বিবেকানন্দ রোডে। দু’টি ফ্ল্যাটই সেই সময় বন্ধ ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পার্থ চট্টোপাধ্যায়ের উত্থান ও পতন

টানা ২৭ ঘণ্টার ম্যারাথান জিজ্ঞাসাবাদ। শেষ পর্যন্ত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি। জিজ্ঞাসাবাদে অসংগতি থাকায় প্রথমে আটক, তারপর গ্রেফতার।

বেলেঘাটায় মন্ত্রীর আপ্তসহায়ক অমিতের বন্ধু রনির বাড়িতেও হানা দেয় ইডি। বিকেলে বাড়ি ফেরেন জ্যোতিপ্রিয়ের আপ্ত সহায়ক অমিত। শুধু আপ্তসহায়ক বা আপ্তসহায়কের বন্ধু নয়, ইডির দল বেনিয়াটোলায় জ্যোতিপ্রিয়ের পৈতৃক বাড়িতেও হানা দেয়। সারাদিন ধরে এই ম্যারাথন তল্লাশি ও হানা দেখে সাংবাদিকদের ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "বালু (জ্যোতিপ্রিয় মল্লিকের ডাকনাম) সুগারের রোগী। ওর যদি কিছু হয়, তা হলে আমি বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’’ ইডি জানাচ্ছে, রেশন বন্টন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দাবি করেন রেশন দুর্নীতিতে আগাগোড়াই যুক্ত জ্যোতিপ্রিয়। মন্ত্রী যতই 'ষড়যন্ত্র' তত্ত্ব খাড়া করুন না কেন, আসলে দুর্নীতির চরম প্রমাণ রয়েছে ইডির হাতে।

তথ্য বলছে, ১৯৬৫ সালে রেশন বন্টন ব্যবস্থা শুরু হয় রাজ্যে। সেই সময় বন্টনের পরিবহনের দায়িত্ব নিয়েছিলেন সিরাজ বাবু নামে এক ব্যক্তি। সিরাজ দীর্ঘদিন খাদ্য দফতরের সঙ্গে কাজ করেছেন। এই সিরাজ বাবুর ভাগ্নে হচ্ছেন বাকিবুর। ২০০৪ সালে খাদ্য দফতরের পরিবহনের কাজে যুক্ত হন বাকিবুর। বাকিবুর প্রথমে চারটি লরি নিয়ে কাজ শুরু করেন। ধীরে ধীরে একটি রাইস মিল তৈরি করেন। ২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তন হলে, সেই বছরই একটি আটার মিল তৈরি করেন বাকিবুর। প্রতিপত্তি বাড়তে থাকে ক্রমেই। শাসকদলের প্রভাবশালীদের মদতে খাদ্য দফতরের কোয়ালিটি কন্ট্রোলের ল্যাবরেটরিতে জালিয়াতি শুরু করেন বাকিবুর। অভিযোগ রয়েছে, খারাপ মানের আটাকে ভালো বলে পরীক্ষার প্রতিবেদন তৈরি করে বিল করানো শুরু করে বাকিবুর। খাদ্য দফতরের ট্যাগ থাকা রাইস মিলের বা আটা মিলের পণ্যের বেশিরভাগটাই খাদ্য দফতরকে সরবরাহই করেনি বাকিবুর। সেগুলি সব বাইরে বিক্রি করা হতো।

সদ্য বাকিবুরকে হেফাজতে নেওয়ার পরেই প্রথম নাম উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের। নিয়ম অনুযায়ী, সিজিও কমপ্লেক্স থেকে বের করে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। দুপুরে তাঁকে আদালতে পেশ করা হবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।