বাংলার আজ-কাল-পরশু, ইনস্ক্রিপ্টে এবার 'বাংলা যা ভাবছে'

Bangla Ja Bhabche : 'বাংলা যা ভাবছে' দেখতে সাবসক্রাইব করুন 'কলকাতা ২৪x৭ newstream' ইউ-টিউব চ্যানেল। ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

inscript
২ মিনিট
বাংলার আজ-কাল-পরশু, ইনস্ক্রিপ্টে এবার 'বাংলা যা ভাবছে'

বাংলা কি ইদানীং ভাবতে পারে না? ভাবতে ভুলে গিয়েছে? ভাবার মেধা, রসদ কি কম পড়েছে? রাজনীতি হোক বা সমাজনীতি, শিক্ষা, শিল্প, সংস্কৃতি বা বাণিজ্য, সব দিক থেকেই কি দেশের বাকি অংশ আজ বাংলার থেকে এগিয়ে? তা হলে মহামতি গোখলের যে অমোঘ উক্তি, তার কি আজ আর কোনও মূল্য নেই? অচল? গোখলে বলেছিলেন, 'আজ বাংলা যা ভাবে কাল দেশ তা ভাবে।' ইদানীং তবে কী নিয়ে ভাবছি আমরা? কী নিয়ে ভাবছে বাংলা?

বাংলার মনের কথা, ইতিহাসের কথা, লড়াইয়ের কথা কি ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে? নাকি কিঞ্চিত গুটিকয়েক ক্ষমতাবান মানুষের মতকে আজ তামাম বাংলার মানুষের কথা হিসেবে তুলে ধরে, তার ধারাবাহিক প্রচার চলছে। আর সেই কথা বা মতকে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা, তারই নাম হয়ে দাঁড়িয়েছে আজকের তথাকথিত 'গণতন্ত্র'। আমি, আপনি, আপনার পরিবার, সমাজ, যাতে ভাবতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অধীর-সেলিম না ধুপগুড়ি — কে 'ভেঙে' দিল ইন্ডিয়া জোট?

INDIA Block : শোনা যাচ্ছে যে, আসন সমঝোতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ফর্মুলা শুনে রাহুল গান্ধী তাতে বিশেষ পাত্তা দেননি।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সংসদীয় ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা। বাকি এই তিন স্তম্ভ সমাজকে এগিয়ে নিয়ে যেতে কে কতটা কাজ করছে, কী কী কাজ করছে, সেই কাজ করতে গিয়ে কোথায় কোনও ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে কি? এই সমস্ত বিষয়কে যুক্তির নিরিখে যাচাই করে, অনুসন্ধান করে দেখাই তো চতুর্থ স্তম্ভের কাজ। আর শুধু কাজই নয়। সেই তথ্যকে একেবারে নির্ভুল ভাবে, কোনও রকম রং না চড়িয়ে সাধারণ প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মিডিয়ার একমাত্র দায়বদ্ধতা। সেই কাজ কতটা পালন করছে মিডিয়া? সংবাদ মাধ্যমের এক একজন একক প্রতিনিধি হিসেবে কতটা দায়বদ্ধ আমরা? এই প্রশ্নগুলো তোলবার সময় এখন এসে গিয়েছে। স্বাধীন মত প্রকাশের জন্য এক পরিচ্ছন্ন দাঁড়াবার জায়গা তৈরির সময় এসেছে।

'ইনস্ক্রিপ্ট ডট মি' নিবেদিত 'বাংলা যা ভাবছে' এমনই কথা বলার একটি প্ল্যাটফর্ম। যেখানে বিশেষ কোনও রাজনৈতিক দল, বা কোনও গোষ্ঠীর মতবাদ,নীতি জোর করে চাপিয়ে দেওয়া হবে না। হ্যাঁ, এটা আমরা জোর গলায় বলতে পারি। এখানে বিশিষ্ট সাংবাদিকরা তাঁদের কথা বলবেন। গুরুত্ব পাবে তাঁদের মত। দেশ ও দশের সিনিয়র সাংবাদিকরা যেমন থাকবেন, তেমনই তলনায় একেবারে নতুন, কিছুদিন হল কাজ করতে এসেছেন যাঁরা, একেবারে আনকোরা পথের দিশা দেখাবেন যাঁরা, তাঁরাও বলবেন। অতিথিরা যে কথা বলবেন, সেটা হবে তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। আমাদের কাজ হবে সেই মতকে তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে কাটাছেঁড়া করা, বিশ্লেষণ করা। নিখুঁত-নির্ভুল-নিরপেক্ষ সংবাদকে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। 'কলকাতা টুয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ স্ট্রিম' ইউ-টিউব চ্যানেলে আপাতত সোম-বুধ-শুক্র, সপ্তাহের এই তিন দিন, সন্ধে সাতটায় নিয়ে আসছি 'বাংলা যা ভাবছে' এই শিরোনামে একটি ভিডিয়ো টক-শো। অতিথিরা থাকবেন। থাকবেন আপনিও। আপনার মতামত এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

না সত্যিই বাংলা ভাবতে ভোলেনি। মেধাচর্চার জায়গায় দেশের বাকি অংশের চাইতে বাংলা পিছিয়ে নেই। আজও বাংলার মানুষ সাদাকে সাদা আর কালো বলতেই পছন্দ করেন। বেনিয়ম দেখলে প্রশ্ন করতে ছাড়েন না। 'বাংলা যা ভাবছে' অনুষ্ঠান যদি কারও কাছে দায়বদ্ধ থাকে তো সেটা একমাত্র আপনি। কেননা আপনার মত আমাদের ভবিষ্যৎ পথ চলার পাথেয়।

শেষে একটা অনুরোধ। 'বাংলা যা ভাবছে' দেখতে সাবসক্রাইব করুন 'কলকাতা ২৪x৭ newstream' ইউ-টিউব চ্যানেল। ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।