দেওয়ালে প্রস্রাব করলে তা ফিরে আসবে নিজেরই গায়ে! দুর্দান্ত এই রঙ দেওয়ালে লাগালেই কেল্লাফতে

Anti Pee Paint: দেওয়ালে এমন একটি রঙের প্রলেপ দেওয়া হচ্ছেন যাতে নিজের মূত্র ব্যুমেরাং হয়ে নিজেরই গায়ে লাগবে!

inscript
২ মিনিট
দেওয়ালে প্রস্রাব করলে তা ফিরে আসবে নিজেরই গায়ে! দুর্দান্ত এই রঙ দেওয়ালে লাগালেই কেল্লাফতে

দেওয়ালে কালো কালিতে বড় বড় করে লেখা 'এখানে প্রস্রাব করিবেন না'। তবু বিদ্রোহী নাগরিক মন তো মানে না। যেখানে বারণ করা হয় সেখানেই প্যান্টের চেন নামিয়ে দেওয়াল ভিজিয়ে অনাবিল আনন্দ পান মানুষ। সব দেশেই মোটামুটি এরকমই চিত্র, হয়তো ভারতে একটু বেশিই। মনের খেয়ালে এই যে পুরুষ নাগরিকরা চেন খুলে নিজের বর্জ্যতরল দেওয়ালের গায়ে দান করে যান, একদিন যদি দেখা যায় দেওয়াল তাদের গায়ে সেই প্রস্রাব ফিরিয়ে দিচ্ছে! দেওয়াল তো জড়, তার তো মূত্রত্যাগের ব্যাপারটাই নেই। তাহলে? যদি আপনারই মূত্র আপনার গায়ে ফিরিয়ে দেয় দেওয়াল? লন্ডনে এমনটাই সম্ভব হয়েছে। রাস্তাঘাটে জনসাধারণের মূত্রত্যাগের সমস্যায় জেরবার লন্ডন দুর্দান্ত একটি পরিকল্পনা করেছে৷ লন্ডনের বিখ্যাত এলাকা সোহোর কর্মকর্তারা দেওয়ালে এমন একটি রঙের প্রলেপ দিচ্ছেন যাতে নিজের মূত্র ব্যুমেরাং হয়ে নিজেরই গায়ে লাগবে! এমনও সম্ভব?

এই রঙের প্রলেপের উপর যদি জল ফেলা হয় তাহলে জল আবার ধাক্কা খেয়ে ফিরে আসে। এই রঙের পোশাকি নাম অ্যান্টি-পি পেইন্ট। এই পেইন্ট একটি স্বচ্ছ জলস্তর তৈরি করে যা প্রস্রাবের সংস্পর্শে এলে প্রস্রাবকে ফের ধাক্কা মেরে ফিরিয়ে দেয়। এই দুর্দান্ত উদ্ভাবনী রঙের পিছনে রয়েছে সহজ সরল প্রাকৃতিক বিজ্ঞান। পদ্মপাতায় কি জল লেগে থাকে? সে তো টলমল করে। জল পদ্মপাতাকে ভেজায় না, জলে ভেজার কোনও চিহ্নও রেখে যায় না। এই বৈশিষ্ট্যটিকে বিজ্ঞানের ভাষায় হাইড্রোহাইড্রোফোবিক বলে। এই কৌশলটিই এখন লন্ডনের দেওয়ালে ব্যবহার করা হচ্ছে।

অ্যন্টি-পি পেইন্ট আসলে কী?

এই রঙের বেশিরভাগটাই অ্যাসিটোন এবং সিলিকা দিয়ে তৈরি যার প্রধান উপাদান হল বালি। এর সুপারহাইড্রোফোবিক আবরণ জিনিসপত্রকে শুষ্ক রাখে এবং এর উপর নিক্ষিপ্ত প্রায় প্রতিটি তরলকে ঠেকাতে সক্ষম। আর কী কী দিয়ে এই রঙ তৈরি তা অবশ্য সংস্থার তরফে জানানো হয়নি, তবে বিশেষজ্ঞদের বিশ্বাস পলিমার মেশানো থাকতে পারে এই রঙে। এই রঙের আবরণটি দু'টি পর্যায়ে প্রয়োগ করতে হয়। প্রথম পর্যায়ে এটি বেস প্রাইমার হিসাবেই কাজ করে। এই প্রাইমারটি দেওয়ালকে মসৃণ করে, এটিকে হাইড্রোফোবিক করে তোলে যার পরে পরবর্তী প্রলেপ লাগানো হয়। হাইড্রোফোবিক পৃষ্ঠ তরলকে লেগে থাকতে দেয় না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
টয়লেটে ফ্লাশ করে নষ্ট করছেন! মানুষের মল মূত্রেই জন্মায় বিষহীন সবজি, জানাল গবেষণা

Human Feces Compost: মনোজ মিত্র বাঞ্ছারামের বাগান সিনেমায় বলেছিলেন, "এই নাও জার, ধরে রেখো সার"। সেই কথা এমন অক্ষরে অক্ষরে ফলে যাবে কেই বা জানবে?

এই রঙের প্রস্তুতকারক আল্ট্রা-এভার ড্রাই জানিয়েছে, এই রঙটি 'ওমনিফোবিক', এটি কোনও বস্তুকে ঢাকার পরে জ্যামিতিক আকারের কিছু চূড়া বা উঁচু বিন্দুর মতো টেক্সচার তৈরি করে। এই উঁচু বিন্দুগুলি জল, কিছু কিছু তেল, ভেজা কংক্রিট এবং অন্যান্য তরল পদার্থকে বিকর্ষণ করে।

২০১৫ সালের একটি গবেষণা বলছে, পদ্মপাতার উপরিভাগ সুঁচের মতো মোমের টিউব দ্বারা আবৃত। এটিই জলের ফোঁটাকে ঠেকিয়ে রাখে। এই রংটিও সেই উঁচু বিন্দুগুলি তৈরি করে। রঙ প্রস্তুতকারকদের দাবি, এই রঙটি নোংরা জল এবং কিছু তেলকে দূর করে দেওয়াল পরিষ্কার এবং ব্যাকটেরিয়ামুক্ত রাখে।

তবে লন্ডনই প্রথম শহর নয় যারা এভাবে প্রকাশ্যে মূত্রত্যাগ ঠেকাতে অভিনব কৌশল ব্যবহার করল। ২০১৫ সালে জার্মানির কোলন প্রথম এই রঙটি ব্যবহার করে। ভারতের দেওয়ালে ত্যাগ করা মূত্র কবে সুনাগরিকদের ভিজিয়ে দেবে? এই প্রশ্ন, সম্ভবত উত্তরহীনই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।