হেলে পড়েছে বাড়ি, দুলছে সেতু! তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্প মনে করাচ্ছে ১৯৯৯ সালের বিপর্যয়!

Earthquake in Taiwan: বুধবার তাইওয়ানে বীভৎস ভূমিকম্প ফিরিয়েছে ১৯৯৯ সালের স্মৃতি। রিখটার স্কেলে এবারের ভূমিকম্পের মাত্রা ৭.৪।

inscript
২ মিনিট
হেলে পড়েছে বাড়ি, দুলছে সেতু! তাইওয়ানের ভয়াবহ ভূমিকম্প মনে করাচ্ছে ১৯৯৯ সালের বিপর্যয়!

গত ২৫ বছরে এমন ভয়াবহ দৃশ্য দেখেনি কেউ। বুধবার তাইওয়ানে বীভৎস ভূমিকম্প ফিরিয়েছে ১৯৯৯ সালের স্মৃতি। রিখটার স্কেলে এবারের ভূমিকম্পের মাত্রা ৭.৪। এই তীব্র ভূমিকম্পের জেরে জাপানের ইয়োনাগুনি দ্বীপে সুনামির সৃষ্টি হয়। ১৯৯৯ সালে তাইওয়ানের নানটু কাউন্টিতে ৭.২-মাত্রার ভূমিকম্প হয়েছিল। তারপর এবার আরও প্রবল ভূমিকম্প। ১৯৯৯ সালের ভূমিকম্পে তাইওয়ানে ২,৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান, আহত হন ১,৩০০ জনেরও বেশি৷

এবারের ভূমিকম্পে তাইওয়ানের হুয়ালিয়েন শহরের বাড়িঘর ধসে গিয়েছে। সারা দেশজুড়েই ট্রেন পরিষেবা স্থগিত। স্কুল এবং সরকারি অফিস বন্ধ। মার্কিন জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা ৭.৪ বলছে, তবে তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা বলেছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.২, আগেরবারের মতোই।

TAIPEI, Taiwan (AP) — Images show buildings shaken off their foundations in an eastern Taiwan city after a powerful earthquake.

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফুরিয়ে যাচ্ছে চাঁদ! বাড়ছে ভূমিকম্প, যে ভয়াবহ আশঙ্কার কথা জানাল নাসা

Moonquake: ক্রমশ কমছে চাঁদের পরিধি। প্রতিদিনই নাকি একটু একটু করে রোগা হচ্ছে চাঁদ। গত ২৫ জানুয়ারির একটি সমীক্ষায় দেখা গিয়েছে, চাঁদের পরিধি ১৫০ ফুটেরও বেশি সংকুচিত হয়েছে।

— philip lewis (@Phil_Lewis_)

হুয়ালিয়েনের প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে সকাল ৭.৫৮ মিনিটে প্রথম ভূমিকম্পের ধাক্কা টের পাওয়া যাত। এই ভূকম্পের কেন্দ্র প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, তাইপেইতে মূল ভূমিকম্পের পরে একাধিক আফটারশক দেখা গেছে, যার মধ্যে একটি ছিল ৬.৫ মাত্রার। হুয়ালিয়েনে একটি পাঁচ তলা বাড়ি আংশিকভাবে ধসে পড়ে, বাড়িটি ৪৫-ডিগ্রি কোণে হেলে পড়ে ভূমিকম্পের জেরে। জাতীয় আইনসভা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নির্মিত একটি স্কুলের দেওয়াল এবং ছাদেরও ক্ষতি হয়েছে। তবে এখনও অবধি আহত বা নিহতের কোনও খবর পাওয়া যায়নি।

জাপান জানিয়েছে, তাইওয়ানে ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পরে ইয়োনাগুনি দ্বীপে প্রায় ১ ফুট উচ্চতার সুনামি ঢেউ দেখা গিয়েছিল। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি ওকিনাওয়া প্রিফেকচারের উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য সুনামির সতর্কতা জারি করে সতর্ক করে যে ৩ মিটার পর্যন্ত সুনামি ঢেউ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে পৌঁছতে পারে বলে আশঙ্কা রয়েছে।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির মতে, গত ২৬ বছরে ওকিনাওয়াতে এটিই প্রথম সুনামি সতর্কতা। এর আগে ১৯৯৮ সালে ইশিগাকি দ্বীপের দক্ষিণে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর এমন সতর্কতা জারি করা হয়েছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।