কোন মন্ত্রে ওয়ানাড়ে রাহুল গান্ধির চেয়েও বেশি ভোটে জয় প্রিয়াঙ্কা গান্ধির?

Priyanka Gandhi’s Wayanad victory: রাহুল গান্ধির রেকর্ড ভেঙে প্রিয়াঙ্কা গান্ধি কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্রে একাই প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছেন।

inscript
৩ মিনিট
কোন মন্ত্রে ওয়ানাড়ে রাহুল গান্ধির চেয়েও বেশি ভোটে জয় প্রিয়াঙ্কা গান্ধির?

ভাই রাহুল গান্ধি জোড়া আসনে জিতেছিলেন লোকসভা নির্বাচনে। ওয়ানাড়েও, রায়বরেলিতেও। জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে শুধুমাত্র একটি নির্বাচনী এলাকার হয়েই সাংসদ হতে পারবেন কোনও প্রার্থী। তাই রায়বরেলি আসনটি ধরে রাখেন রাহুল। অগত্যা ওয়ানাড়ে লোকসভা উপনির্বাচন। ভাইয়ের আসনে এবার জিতলেন দিদি প্রিয়াঙ্কা গান্ধি, তাও রাহুলের চেয়েও বেশি ভোটের মার্জিনে! কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা শনিবার ওয়ানাড় লোকসভা উপনির্বাচনে ৪,১০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

প্রিয়াঙ্কা গান্ধির নির্বাচনী আত্মপ্রকাশ ছিল ওয়ানাড় লোকসভা উপনির্বাচনটি। তাঁর ভাই কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই বছরের শুরুতেই লোকসভা নির্বাচনে ওয়ানাড় আসনে ৩.৬ লক্ষ ভোটের ব্যবধানে ভারতের কমিউনিস্ট পার্টির অ্যানি রাজাকে পরাজিত করেছিলেন। রাহুল গান্ধি ২০১৯ থেকে এই বছরের লোকসভা নির্বাচন পর্যন্ত আসনটির প্রতিনিধিত্ব করেছেন এবং জিতেওছেন। তবে প্রিয়াঙ্কার আরও বেশি ভোটে নিরঙ্কুশ জয় কি কংগ্রেসের কাছে আরও বড় বার্তা হতে পারে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধির সম্পর্ক আসলে কেমন? যা প্রমাণে মরিয়া বিজেপি...

Rahul Gandhi Priyanka Gandhi : মহাভারতের ট্র্যাডিশন মেনেই তেজস্বী যাদব আর তেজ প্রতাপের মধ্যে লড়াই হয়েছে, সুপ্রিয়া শুলে আর অজিত পাওয়ারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিশাল।

মা সনিয়া গান্ধি বা ভাই রাহুল গান্ধির হয়ে নির্বাচনী প্রচারের কাজ বহু বছর ধরে করে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। তবে সরাসরি রাজনীতির অংশ ছিলেন না গান্ধি পরিবারের এই মহিলা। বছর পাঁচেক আগে সরাসরি সক্রিয় রাজনীতিতে আসেন প্রিয়াঙ্কা। ২০১৯ সালের জানুয়ারি মাসে কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে পূর্ব উত্তরপ্রদেশে দলের কাজকর্ম দেখাশোনার দায়িত্ব নেন প্রিয়াঙ্কা। ২০২৪ সালের লোকসভা নির্বাচন কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। দেশজুড়ে বিজেপির ঝড়ের মধ্যে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট খড়কুটোর মতো ভেসে যাবে কিনা আশঙ্কা ছিল। তবে এবারের লোকসভা ভোটে কংগ্রেস হালে খানিক পানি পেয়েছে। বিজেপির অবস্থা বেশ কঠিন হয়েছে। জোড়া আসনে রাহুল জিতে প্রমাণ করে দিয়েছিলেন, কৌশলে ভুল করেনি কংগ্রেস।

২০২৪ সালের গোড়ায় লোকসভা নির্বাচনের আগেই শোনা যাচ্ছিল প্রিয়াঙ্কা গান্ধি এবার লড়বেন ভোটে। রায়বরেলি আসনে প্রার্থী হতে পারেন তিনি। তাঁর পরিবারের গড় আমেঠি থেকেও লড়তে পারতেন তিনি। কিন্তু নির্বাচনী রাজনীতির শুরুটা হয়নি সেবারেও। কংগ্রেস স্মৃতি ইরানিকে জবাব দিতে ওই আসনে কেএল শর্মাকে প্রার্থী করে। কংগ্রেস বলেছিল, প্রিয়াঙ্কা তখনই লোকসভা ভোটে প্রার্থী হয়ে গেলে দলে গুরুত্বপূর্ণ তারকা প্রচারকের অভাব দেখা দিত। কিন্তু জীবনে প্রথম ভোটে লড়েই প্রিয়াঙ্কা বুঝিয়ে দিলেন প্রচারের থেকেও সংসদীয় পদেই তাঁর গ্রহণযোগ্যতা বেশি। রাহুল গান্ধির রেকর্ড ভেঙে প্রিয়াঙ্কা গান্ধি কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্রে একাই প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল অতীত? এবার দেশে কংগ্রেসের মুখ কি প্রিয়াঙ্কা গান্ধিই?

Rahul Gandhi and Priyanka Gandhi: রাহুলের এই ঘটনা প্রিয়াঙ্কা গান্ধির জন্যও নতুন সূচনার সম্ভাবনা তৈরি করছে।

২০০৯ সালের আসন পুনর্বিন্যাসের ফলে কেরলের ওয়ানাড় লোকসভা আসনটি তৈরি হয়। এই আসনে কখনই হারেনি কংগ্রেস। তাহলে কি অপেক্ষাকৃত সহজ আসনে লড়ে জেতার কোনও কৃতিত্ব আলাদা করে নেই প্রিয়াঙ্কার? প্রিয়াঙ্কা গান্ধি জয়ী হওয়ার পর, শনিবারই বলেছেন, “এই জয় প্রমাণ করে যে আমার ভাই এখানে কঠোর পরিশ্রম করেছেন এবং তাঁর প্রতি মানুষের ভালোবাসা আছে এবং আমার প্রতি তাঁদের আস্থা আছে।" নিজের সংসদীয় রাজনৈতিক আত্মপ্রকাশেই এমন বিপুল জয় কি শুধু রাহুল গান্ধির প্রতি মানুষের ভালোবাসায় সম্ভব?

ওয়ানাড়, মালাপ্পুরম এবং কোঝিকোড় জেলা জুড়ে বিস্তৃত এই ওয়ানাড় আসনটি বরাবরই কংগ্রেসের ঘাঁটি। এই আসন প্রতিষ্ঠার পর থেকে এখানে শুধুমাত্র কংগ্রেসের সাংসদরাই নির্বাচিত হয়েছেন। এই আধিপত্যের নেপথ্যে হাত আছে কংগ্রেসের জোটশরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (IUML) শক্তিশালী প্রভাবের। উল্লেখযোগ্য পরিমাণে সংখ্যালঘু সমর্থন পায় কংগ্রেস। দীর্ঘদিন ধরেই ভোটারদের সঙ্গে কংগ্রেসের সংযোগ, বিশেষ করে গান্ধি পরিবারের প্রতি ভোটারদের স্নেহ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিপিআই এই অঞ্চলে কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও নির্বাচনী লড়াইয়ে কার্যত অনুপস্থিতই ছিল তারা। তবে প্রিয়াঙ্কার ক্ষেত্রে আরও একটি বিষয় বড় হয়ে দাঁড়িয়েছে। মহিলা ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধির ব্যাপক প্রচারাভিযান, রোডশো এবং জনসভায় মহিলা ভোটারদের অভূতপূর্ব উপস্থিতি দেখা গেছে। ব্যক্তিগত স্তরে মহিলাদের সঙ্গে সংযোগ করার ক্ষমতা প্রিয়াঙ্কাকে অনেকখানি এগিয়ে রেখেছে। বেশ কয়েকটি প্রচারে প্রিয়াঙ্কা গান্ধি বারেবারে মহিলাদের জীবনের বাস্তব সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে তুলে এনেছেন। মহিলাদের ভূমিকা এবং দায়িত্বগুলিকে গুরুত্ব দিয়ে স্বীকার করেছেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধির প্রচারের স্টাইলই তাঁকে আলাদা করেছে। কয়েক মাসেই ওয়ানাড়ের জনগণের স্নেহ অর্জন করে নিয়েছেন প্রিয়াঙ্কা। এই অঞ্চলের সঙ্গে তাঁর অপরিচিতিকে স্বীকার করে তাকেই হাতিয়ার করে নিয়েছেন।

২০১৯ সালে ভাই রাহুল গান্ধি নিজের প্রচারে নীতিগর্ভ আলোচনাই করেছিলেন। প্রিয়াঙ্কা অনেক বেশি সহজভাবে মানুষকে ছুঁতে চেয়ছেন সহজ কথায়। ব্যাপকভাবে ওয়ানাড়ে ঘুরেছেন তিনি। যেখানেই ভোটারদের অপেক্ষা করতে দেখেছেন সেখানেই নেমে তাঁদের সঙ্গে দেখা করেছেন তিনি এবং ভীষণ গুরুত্বপূর্ণভাবে, প্রকাশ্যে সরাসরি রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস আগেও প্রিয়াঙ্কাকে পরবর্তী ইন্দিরা গান্ধি হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিল। প্রচারে পারিবারিক উত্তরাধিকারকে তুলে ধরতেই কংগ্রেস এই কৌশল নেয়। সেই কৌশলের যোগ্য মুখ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?