খেলার তাসে চারটে 'রাজা', একজন আবার গোঁফছাড়া, জানেন এদের আসল পরিচয়?

The Real Four Kings of Cards : আচ্ছা, কখনও খেয়াল করে দেখেছেন, চারটে রাজার মধ্যে একটি ছবিতে গোঁফ নেই! কেন এমনটা হল?

inscript
৩ মিনিট
খেলার তাসে চারটে 'রাজা', একজন আবার গোঁফছাড়া, জানেন এদের আসল পরিচয়?

সন্ধ্যা হলেই পাড়ার রকে কিংবা ক্লাবে একজোট হওয়ার অপেক্ষা। তারপর একসঙ্গে বসে ‘খেলা শুরু’। হয় ক্যারাম, নয়তো তাস। তাসেরও আবার নানারকম খেলার ধরন। আজ থেকে নয়, কয়েকশো বছর ধরে মানুষের বিনোদনের অন্যতম জায়গা হল এই তাস খেলা। এক এক দেশে এক এক রকম গঠন। ক্লাব, হার্টস, স্পেড আর ডায়মন্ড। বাংলায় বললে যথাক্রমে চিরেতন, হরতন, ইস্কাপন, রুইতন। এই চারটে প্রতীকই তাসের সম্বল। আর তাতেই লেগে রয়েছে ইতিহাসের রঙ। লেগে রয়েছে আমাদের চিরপরিচিত খেলাগুলির ঐতিহ্য।

রংমিলান্তি হোক বা ২৯, তাসের কোনও না কোনও খেলা নিশ্চয়ই খেলেছেন। বা পাশে বসে অন্যকে খেলতেও দেখেছেন। সুতরাং তাস নিয়ে মোটামুটি সবাই অল্পবিস্তর জানেন। সংখ্যায় মোট ৫২টি, তার মধ্যে তিন ধরনের বিশেষ তাস থাকে। রাজা বা বাদশা, রানি ও গোলাম। প্রতিটা প্রতীকে একটা করে মানে, মোট ১২টি বিশেষ তাস থাকে। এদের মধ্যে রাজার চারটে তাস নিশ্চয়ই খেয়াল করেছেন। এক একরকম খেলায় তার এক একরকম কাজ, মানদণ্ড। আচ্ছা, কখনও খেয়াল করে দেখেছেন, চারটে রাজার মধ্যে একটি ছবিতে গোঁফ নেই! বাকি তিন রাজার মুখে ইয়া বড় একটা গোঁফ। কিন্তু একজনের নেই। কেন এমনটা হল? ছাপার ভুল? শুনলে অবাক হবেন, এর পেছনেও রয়েছে দীর্ঘ ইতিহাস। শুধু তাই নয়, তাসের এই চারটে রাজা কোনও কাল্পনিক ব্যক্তি নয়। সত্যিকারের চার রাজাকে চিহ্নিত করে ওই তাসগুলি!

এই প্রসঙ্গে আসার আগে একটু পেছন থেকে শুরু করা যাক। ১৪-শ শতকের শেষের দিকে ইউরোপে প্রথমবার তাস ব্যাপারটা প্রবেশ করে। ৫২টি তাস নিয়ে খেলা শুরু হলেও চারটে প্রতীক ও আধুনিক তাস খেলার ছবিটা তখন স্পষ্ট হয়নি। সেটা হয় ১৬-শ শতকের শেষের দিকে। ফ্রান্সে যারা তাস তৈরি করতেন, তাঁরাই প্রথমবার এই ক্লাব, হার্টস, স্পেড আর ডায়মন্ডের ব্যবহার করেন। সেইসঙ্গে আনেন বাদশা, রানি ও গোলামকে।

এখন প্রশ্ন, তাসের সঙ্গে জুড়ে থাকা এই চার রাজা আসলে কে? গবেষকরা বলেন, ইতিহাসের চার প্রসিদ্ধ রাজাকে সম্মান জানাতে তাঁদের নামে এই তাসগুলি করা হয়েছে। যেমন, কিং অফ স্পেড বা ইস্কাপনের রাজা হিসেবে রয়েছেন ইজরায়েলের রাজা ডেভিড। এঁর কথা বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও রয়েছে। কিং অফ ক্লাব বা চিরেতনের রাজা হিসেবে রয়েছেন ম্যাসিডোনিয়ার রাজা, ইতিহাসখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট। কিং অফ ডায়মন্ড বা রুইতনের রাজা হিসেবে আছেন রোমান সম্রাট জুলিয়াস অগাস্টাস। কোনও কোনও গবেষক আবার মনে করেন, অগাস্টাস নয়, ডায়মন্ডের রাজা হিসেবে রয়েছেন স্বয়ং জুলিয়াস সিজার।

ওপরের এই তিন রাজারই বড় গোঁফ। একমাত্র কিং অফ হার্টস বা হরতনের রাজার কোনও গোঁফ নেই। কেন? আগে জানা যাক এঁর পরিচয়। গবেষকরা বলেন, ইনি আসলে ফ্রান্সের সম্রাট শার্লেমান। বলা হয়, প্রথম দিকে নাকি কিং অফ হার্টসেরও গোঁফ ছিল। কিন্তু ১৮-শ শতকে ফের একবার তাসগুলি নতুনভাবে তৈরি করা হয়, আঁকা হয়। তখন কিং অফ হার্টসের গোঁফ হাওয়া হয়ে যায়। প্রচলিত মত, ভুলবশত শিল্পি গোঁফ আঁকতে ভুলে গিয়েছিলেন। আর সেই ভুলই এখনও প্রচলিত রয়েছে।

অবশ্য এর পেছনে নাকি আরও একটি তত্ত্ব রয়েছে। ফ্রান্সের সম্রাট শার্লেমান নাকি দেখতে অসম্ভব সুন্দর ছিলেন। রূপের জন্য তিনি নাকি নিজের গোঁফ কেটে ফেলেছিলেন। সেজন্যই তাসেও তাঁর কোনও গোঁফ নেই। তবে এই বিশেষ তাসটির দিকে আরও একবার খেয়াল করুন। বাকি রাজাদের হাতের অস্ত্রগুলি সোজাসুজি ধরা। কিন্তু হরতনের রাজা অর্থাৎ কিং অফ হার্টসের হাতের তরোয়ালটি মাথার পেছন দিকে ঢোকানো রয়েছে। যেন তিনি নিজের মাথার ভেতরেই তরোয়াল ঢুকিয়ে আত্মহত্যা করেছেন। সেজন্য এই বিশেষ তাসটিকে সুইসাইড কার্ডও বলা হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।