হচ্ছে না স্পেসএক্সের মহাকাশযানের উৎক্ষেপণ, কীভাবে পৃথিবীতে ফিরবেন সুনীতারা?

Sunita Williams: ফের থমকে গেল স্পেস এক্সের সেই মিশন। ৩০ অগস্ট, শুক্রবারই উৎক্ষেপণের কথা ছিল সেই মহাকাশযানের। তবে শেষ মুহূর্তে এসে পিছিয়ে গেল সেই সফর।

Sohini Das
৪ মিনিট
হচ্ছে না স্পেসএক্সের মহাকাশযানের উৎক্ষেপণ, কীভাবে পৃথিবীতে ফিরবেন সুনীতারা?

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফেরার পথে আরও বড় কাঁটা। যে স্টারলাইন মহাকাশযানে চেপে স্পেস স্টেশনে উড়ে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর-সহ ৯ নভোশ্চর, একের পর এক যান্ত্রিক ত্রুটির জেরে বেহাল অবস্থা সেই মহাকাশযানের। পরিস্থিতি এমন, সেই মহাকাশযানে চাপিয়ে তাঁদের পৃথিবীতে ফেরানোর আশায় ক্রমেই বালি পড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে একটি বিকল্প পরিকল্পনা ছকে রেখেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ঠিক ছিল ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের পোলারিস ডন মিশনের জন্য নির্ধারিত মহাকাশযানটিতে করেই সুনীতাদের ফেরানো হবে পৃথিবীতে। সময়সাপেক্ষ হলেও মহাকাশে আটকে পড়া নভোশ্চরদের জন্য সে রাস্তাটি হবে অনেক বেশি নিরাপদ। তবে সেই পথেও এবার কাঁটা। ফের থমকে গেল স্পেস এক্সের সেই মিশন। ৩০ অগস্ট, শুক্রবারই উৎক্ষেপণের কথা ছিল সেই মহাকাশযানের। তবে শেষ মুহূর্তে এসে পিছিয়ে গেল সেই সফর। আবহাওয়া বিরূপ হওয়ায় বাতিল করা হল ৩০ অগস্টে উৎক্ষেপণের পরিকল্পনা।

গত রবিবারই ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছিল, তাঁদের সমস্ত রকম পরীক্ষা এবং মহড়ার কাজ শেষ। তাদের স্পেসক্র্যাফ্ট পোলারিস ডন মিশনের জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত। সব ঠিক থাকলে মঙ্গলবারই সফর শুরু করার কথা ছিল সেটির। কিন্তু সেদিন হিলিয়াম লিকের কারণে পিছিয়ে যায় প্ল্যান। ঠিক হয়, বুধবার সেই উৎক্ষেপণ হবে। কথা ছিল, একটি ক্রু ড্রাগন ক্যাপসুলে করে চার-পাঁচজনকে পাঁচদিনের জন্য কক্ষপথে পাঠানো হবে। তাদের মধ্যে দু'জন প্রথমবার বেসরকারি ভাবে স্পেসওয়াক করবেন, যার মাধ্যমে রেডিয়েশন বেল্টের কাছে পৌঁছে যাবেন তাঁরা। এই মিশনটিতে কম্যান্ডারের দায়িত্বে রয়েছেন মার্কিন ধনকুবের এবং অভিজ্ঞ বিমানচালক জ্য়ারেড আইজ্যাকম্যান। তাছাড়া রয়েছেন মার্কিন বায়ুসেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল স্কট। বাকি ক্রু-সদস্যদের মধ্যে রয়েছেন স্পেস এক্সের সারাহ গিলস ও আনা মেনন। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের কথা ছিল। তবে মঙ্গলবার অনেক দেরিতে স্পেস এক্সের তরফে ঘোষণা করা হয়, ফ্লোরিডার উপকূল এলাকায় আবহাওয়া অনুকূলে না থাকায় এই মিশন পিছিয়ে দেওয়া হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রকাণ্ড ডানা, অপার্থিব সৌন্দর্য! মহাকাশে কীভাবে লুকিয়ে দানবাকৃতি মহাজাগতিক প্রজাপতি?

Butterfly Nebula: তারাদের মৃত্যু যে এত রঙিন হয়, তা না দেখলে আন্দাজ করা শক্ত।

আবহাওয়ার পূর্বাভাস যা বলছে, তাতে আগামী দুদিনের মধ্যে আবহাওয়া অনুকূল হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই ঝুঁকি নিতে চাইছে না স্পেস এক্সও। এদিকে এই মহাকাশযানে চাপিয়েই সুনীতাদের পৃথিবীতে ফেরানোর কথা রয়েছে। আর সেই মিশনে যেভাবে বারবার কাঁটা পড়ছে, তাতে সুনীতাদের নিয়ে সংশয় বাড়ছেই। সেই গত ৫ জুন স্টারলাইনারের মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনীতারা। কথা ছিল, ২৬ জুন পৃথিবীর উদ্দেশে ফের রওনা দেবেন তাঁরা। কিন্তু একের পর এক বিপদ ঘটতে থাকায় তেমনটা হয়নি। প্রথমে স্পেস স্টেশনের সামনেই বিস্ফোরণ ঘটে রাশিয়ান এক উপগ্রহের। তার টুকরো ছড়িয়ে যায় মহাকাশ স্টেশনের আশপাশে। তার পরেই এক এক করে শুরু হয় মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি-বিচ্যুতি। প্রথমে হিলিয়াম লিক, তার পর রিঅ্যাকশন কন্ট্রোল প্যানেলের একের পর এক থ্রাস্টার ফেটে যাওয়া, ক্রমে পৃথিবীতে ফেরার পক্ষে অযোগ্য হয়ে ওঠে স্টারলাইনারের ওই মহাকাশ যান। যদিও বোয়িং ইঞ্জিনিয়ারেরা ওই স্টারলাইনের মহাকাশযানে করেই সুনীতাদের ফেরানোর অঙ্কে বাজি লড়েছিল। রাজি হয়নি নাসা। এর আগে কল্পনা চাওলাদের পৃথিবী ছোঁয়ার মুখে ভস্ম হয়ে যেতে দেখেছে নাসা। সুনীতাদের বেলা আর সেই ঝুঁকি নেওয়ার সাহস করেনি তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহাশূন্যে বিলীনও হয়ে যেতে পারেন সুনীতারা! কেন জানেন?

Sunita Williams: প্রাক্তন মার্কিন সামরিক স্পেস সিস্টেম কমান্ডার রুডি রিলডফি জানাচ্ছেন, যান্ত্রিক ত্রুটিযুক্ত মহাকাশযানে সুনীতাদের ফেরানোর ব্যবস্থা করার ক্ষেত্র যথেষ্ট ঝুঁকি রয়েছে।

অগত্য়া বিকল্প পরিকল্পনা ছিল, স্পেস এক্সের এই পোলারিস ডন মিশন। যে স্পেসক্র্যাফ্টে করে সুনীতা-বুচদের পৃথিবীতে ফিরিয়ে আনার ছক কষেছিল নাসা। অবশ্য সে ক্ষেত্রে তাঁদের ফিরতে ফিরতে আগামী বছর ফেব্রুয়ারি মাস হয়ে যাওয়ার কথা। কিন্তু জানানো হয়েছিল, আন্তর্জাতিক স্পেস স্টেশনে সুনীতাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জল, খাবার- সবই মজুত রয়েছে। যদিও মহাকাশে দীর্ঘসময় থাকার ফলে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছেন সুনীতারা। হাড় ক্ষয়ে যেতে শুরু করেছে, দুর্বল হয়ে যাচ্ছে পেশি। স্বাভাবিক ভাবেই সুনীতাদের নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ববাসীর। যে ভাবে একের পর এক জটিলতা এসে জড়ো হচ্ছে, তাদের ফেরার পথে, তা যথেষ্ট চিন্তার।

সুনীতাদের ফেরার অপেক্ষায় পথ চেয়ে রয়েছেন তাঁর মা বনি পান্ড্য ও স্বামী মাইকেল জে উইলিয়ামস। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাইকেল জানিয়েছেন, সুনীতাদের এই সাফল্য তাঁদের আনন্দের জায়গা। দুশ্চিন্তার মধ্যেই আশার আলো জ্বেলে রেখেছেন মা বনিও। তিনি জানান, প্রত্যাশিত সময়ের তুলনায় সুনীতাদের ফিরতে সময় লাগছে ঠিকই। কিন্তু তাঁরা তাঁদের কাজে গিয়েছেন। বনি জানেন, তাঁর মেয়ে একজন পাকা মহাকাশচারী। ইতিমধ্যেই চারশো দিনেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছেন সুনীতা। ফলে এই সময়টাও যে তিনি ঠিক কাটিয়ে ফেলবেন, এ ব্যাপারে নিশ্চিত বনি। দু'দিন আগেই কন্যার সঙ্গে কথা হয়েছে তাঁর। সুনীতারা জানিয়েছেন, তিনি ও তাঁর সহকর্মীরা ঠিক আছেন।

নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন সম্প্রতি জানিয়েছিলেন, স্পেস এক্স মহাকাশযানে করে সুনীতাদের ফেরানোর কথা। তবে সেই স্পেস এক্সের নয়া মিশনের পথে যে ভাবে বারবার বাঁধা পড়ছে, তাতে দুশ্চিন্তা বাড়ছে সুনীতাদের ফেরা নিয়েও। যদি পোলারিস ডন মিশন শুরু হতে হতে আরও খানিকটা দেরি হয়ে যায় আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে, সে ক্ষেত্রে সুনীতাদের ফেরানোর প্রক্রিয়াও যে আরও বিলম্বিত হবে, তা একরকম ভাবে স্পষ্ট। সেক্ষেত্রে স্পেস স্টেশনে এত দীর্ঘ সময় আদৌ টিকে থাকতে পারবেন সুনীতারা? ফের সেই প্রশ্নকেই জোরালো করে তুলেছে সাম্প্রতিক পরিস্থিতি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।