‘ডানকি রুটে’ আমেরিকায় ঢোকার নয়া শর্টকাট এখন কানাডা! যে বিপদের মুখে অসংখ্য ভারতীয়

Indians illegally enter US: মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য বলছে, এই বছর জানুয়ারি থেকে জুন মাস, এই সময়ে কানাডা-মার্কিন সীমান্তে ধরা পড়া ভারতীয়ের সংখ্যা প্রতি মাসে গড়ে প্রায় ৪৭ শতাংশ বেড়েছে।

Sohini Das
৪ মিনিট
‘ডানকি রুটে’ আমেরিকায় ঢোকার নয়া শর্টকাট এখন কানাডা! যে বিপদের মুখে অসংখ্য ভারতীয়

দেশে হঠাৎ করেই আন্তর্জাতিক পড়ুয়া এবং কর্মীর সংখ্যা কমানোর কথা ঘোষণা করেছে কানাডা। যার ফলে এক অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার আন্তর্জাতক পড়ুয়ার ভবিষ্যৎ। তার মধ্যে রয়েছে বহু ভারতীয়ও। আজ থেকে নয়, বহু দিন ধরেই কানাডায় অভিবাসী সংখ্যা বেশ বেশি। এতদিন সেই সুযোগ-সুবিধা দিয়ে এসেছে কানাডাই। যার ফলে সে দেশের নাগরিকদের বেকারত্বের হার বাড়ছে বলেই দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে। যার জন্য অভিবাসী নীতিতে বড়সড় পরিবর্তন আনার কথা ভেবেছে কানাডা সরকার। এই পরিস্থিতিতে আমিরিকা ও ব্রিটেনের বড় অভিযোগের মুখে পড়ল প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর কানাডা।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, কানাডা থেকে আমেরিকায় পাড়ি দেওয়া অবৈধ শরণার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। শুধু বাড়েইনি, কার্যত সাম্প্রতিক কালে বৈধ নথিপত্র ছাড়া কানাডা থেকে আমেরিকায় ঢোকার ঘটনা সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। যার ফলে প্রশ্ন উঠে গিয়েছে কানাডায় ভিসা স্ক্রিনিং প্রক্রিয়া নিয়েই। অন্তত ৫,১৫২ জন ভারতীয় এই জুনেই কানাডা থেকে পায়ে হেঁটে আমেরিকায় ঢুকেছে। এবং তাঁদের কাছে কোনও রকম বৈধ কাগজপত্র নেই। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) এই তথ্য প্রকাশ করেছে।

মেক্সিকো রুট দিয়ে প্রতিবছর অসংখ্য অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটে আমেরিকায়। তার জন্য কুখ্যাত হয়ে রয়েছে ওই মেক্সিকো রুট। তবে ২০২৩ সালে মেক্সিকোর রুট থেকে অনুপ্রবেশের ঘটনাকে টপকে গিয়েছে কানাডা দিয়ে আমেরিকায় ঢোকা অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যাকে। মার্কিন-কানাডা সীমান্ত পৃথিবীর দীর্ঘতম অরক্ষিত সীমান্ত। প্রায় ৯০০০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এটি। কার্যত মার্কিন-মেক্সিকো সীমান্তের থেকে দৈর্ঘ্যে প্রায় দ্বিগুণ। এমনকী চিন-ভারত ৩,৪০০ কিলোমিটার প্রশস্ত সীমান্ত এলাকার থেকেও প্রায় তিনগুণ বড় এই সীমান্ত এলাকা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রশ্নের মুখে ভবিষ্যৎ! ভারতীয়-সহ ৭০ হাজার বিদেশি পড়ুয়াকে কেন নির্বাসন দিচ্ছে কানাডা?

Canada: সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তরফে ঘোষণা করা হয়েছে, কানাডা এবার সেদেশে অবস্থিত স্বল্প আয়ের অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা কাটছাঁট করতে চলেছে।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য বলছে, এই বছর জানুয়ারি থেকে জুন মাস, এই সময়ে কানাডা-মার্কিন সীমান্তে ধরা পড়া ভারতীয়ের সংখ্যা প্রতি মাসে গড়ে প্রায় ৪৭ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে ২,৫৪৮ জনকে আটক, বহিষ্কার বা ঢোকা থেকে আটকেছে আমেরিকা কর্তৃপক্ষ। ২০২৪ সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩,৭৩৩। তবে এ প্রবণতা আজকের নয়। ২০২৩ অর্থবছরে,মার্কিন এজেন্টরা প্রায় ৯৭,০০০ অবৈধ ভারতীয় অভিবাসীর আমেরিকা প্রবেশ আটকায়। তার মধ্যে প্রায় ৩০ হাজারই ধরা পড়েছিল কানাডা সীমান্তে। তার পর থেকেই অবৈধ ভাবে অনুপ্রবেশের জন্য কানাডা-মার্কিন সীমান্তের ব্যবহার বেড়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কানাডা-ভারত সীমান্ত থেকে অন্তত ১৪ হজার অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীর মুখোমুখি হয়েছে আমেরিকা।

আমেরিকায় ঢুকে পড়া অবৈধ অনুপ্রবেশকারীদের নিরিখে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে। PEW রিসার্চ রিপোর্ট অনুযায়ী, ২০২১ থেকে আমেরিকায় বসবাসকারী অবৈধ ভারতীয় শরণার্থীর সংখ্যা ৭২৫,০০০। যাদের কাছে কোনও কাগজপত্র নেই। কেন কানাডা থেকে ভারতীয়দের আমেরিকায় ঢোকায় এমন বাড়বাড়ন্ত? বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, বহু শরণার্থীই বহু ক্ষেত্রে কানাডার ভিসা চায় আমেরিকায় প্রবেশের জন্য। কারণ আমেরিকায় ভিসা পাওয়ার চেয়ে কানাডার ভিসা পাওয়া অনেকটাই সহজ। এর পর নানাবিধ ডানকি রুট তো খোলা রয়েইছে আমেরিকায় প্রবেশের জন্য। আমেরিকা-কানাডার ওই সুবিশাল সীমান্তের বড় অংশ বহু ক্ষেত্রেই অরক্ষিত থেকে যায়। সেই সুবিধাটাই নেওয়া হয়। সমীক্ষায় দেখা গিয়েছে, আমেরিকায় গুছিয়ে বসতে চান যাঁরা, তাঁদের মধ্যে বেশিরভাগই মধ্যবিত্ত। আরও একটি ভালো জীবন, ভালো রোজগারের আশায় ঘটিবাটি, জমিজিরেত বেচে কোনও মতে বিদেশযাত্রার খরচটুকু তুলে আনেন। দিন কে দিন যেভাবে পেশাগত ভাবে বিপদের মুখে পড়ছে কৃষিজীবীরা, তার ফলেও বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা এবং বহু ক্ষেত্রেই তাঁরা আশ্রয় নেন 'ডানকি' পথেরও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষ পাচারের সঙ্গে যুক্ত ভারতীয় বিমান? নেপথ্যে যে কাহিনি 'ডানকি ফ্লাইটে'র

Real Life Dunki: ফ্রান্স থেকে দেশে ফিরলেন আটকে পড়া দুই শতাধিক ভারতীয়। ২৭৬ জন যাত্রীবহ একটি বিমানকে মানুষ-পাচার করার সন্দেহবশত আটকে রাখা হয়েছিল ফ্রান্সে। মঙ্গলবার সেটি মুম্বই ফিরে এসেছে।

'ডানকি' পথ মানেই যে পদে পদে বিপদ, তা বলিউড ছবির দৌলতে সকলেই জানেন প্রায়। তবে সেই সব পথের চেয়ে তুলনামূলক ভাবে নিরাপদ কানাডা থেকে আমেরিকায় ঢোকার পথ। তবে কঠিন কি একেবারেই নয়? ২০২২ সালের ফেব্রুয়ারিতে কানাডার-মার্কিন সীমান্তের কাছে দুটি শিশু-সহ চারজনের এক ভারতীয় পরিবারের সকলে মারা যান। জানা যায়, গুজরাটের একটি গ্রাম থেকে অবৈধ পড়ে আমেরিকার উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা। রাস্তায় তুষার ঝড়ের মুখোমুখি হয় তাঁরা, যাতে গোটা পরিবারের সকলে মারা যান। সীমান্ত থেকে প্রায় ১৩ গজ দূরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।

ভারতীয়দের মধ্যে আমেরিকা যাত্রার স্বপ্ন আজকের নয়। দেখা গিয়েছে, যাঁরা আমেরিকায় অবৈধ ভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন, তাঁদের মধ্যে অধিকাংশই গুজরাট বা পঞ্জাবের বাসিন্দা। মার্কিন গোয়েন্দারা সম্প্রতি একটি চোরাচালান নেটওয়ার্কের খোঁজ পেয়েছেন, যার মাধ্যমে গুজরাটি অভিবাসীদের চোরাগোপ্তা পথে কানাডা সীমান্ত থেকে শিকাগো এলাকায় একটি গুজরাটি-মার্কিন মালিকানাধীন ব্য়বসা প্রতিষ্ঠানে পাঠানো হয়।

একই সঙ্গে কানাডায় গুছিয়ে বসতে থাকা ভারতীয়ের সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। ২০২৩ সালে কানাডায় আসা ভারতীয় ছাত্রের সংখ্যা ছিল প্রায় ৩১৯,০০০ জন। চলতি বছরের শুরুতেই স্টাডি পারমিটের সংখ্যায় লাগাম টানে জাস্টিন ট্রুডো সরকার। সেই সংখ্য়া বেঁধে দেওয়া হয় ৩৬০,০০০-এ। একধাক্কায় প্রায় ৩৫ শতাংশ কমিয়ে দেওয়া স্টাডি পারমিটের সংখ্য়া। তার পরে এবার আরও কড়াকড়ির কথা ঘোষণা করেছে ট্রুডো সরকার। ভিসা পলিসি থেকে অভিবাসন পলিসি, প্রায় প্রতিটি ক্ষেত্রেই নিয়ম কড়া করতে চাইছেন ট্রুডো ভোটের আগে।

এদিকে শুধু আমেরিকা নয়, ব্রিটেনেও কানাডা থেকে ঢোকা অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ জানিয়েছে তারা। ইতিমধ্যেই ব্রিটেনের হোম অ্যাফেয়ার্স মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই অনুপ্রবেশ তারা রুখবেই। এরই মধ্যে আবার অভিবাসন নীতি ও ভিসা পলিসি নিয়ে কড়াকড়ি করার কথা ঘোষণা করছে ট্রুডো সরকার। এর ফলে কি আমেরিকা বা ব্রিটেনে বেআইনি অনুপ্রবেশ আরও বাড়বে? বেআইনি রাস্তায় কিংবা ডানকি পথে বাড়বে আমেরিকায় আশ্রয় নেওয়ার প্রবণতা? এই সুযোগে বাড়বাড়ন্ত হবে সেই সব দালালদের, যারা টাকার বিনিময়ে বেআইনি পথে কাগজপত্র ছাড়াই অন্য দেশে পৌঁছে দেওয়ার ব্যবসা ফেঁদে বসবে আরও? স্বাভাবিক ভাবেই থেকে যাচ্ছে সেই প্রশ্নও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।