ক্যাপসুলে আশ্চর্য ভৌতিক শব্দ! নতুন কোন বিপদের মুখে সুনীতারা?

Sunita Williams: স্টারলাইনারের তৈরি ওই ক্যাপসুল থেকে নাকি ভয়ঙ্কর এবং অদ্ভুত সব শব্দ শুনছেন সুনীতারা। সুনীতার সহযাত্রী বুচ উইলমোরই প্রথম এই শব্দগুলি লক্ষ্য করেন।

Sohini Das
২ মিনিট
ক্যাপসুলে আশ্চর্য ভৌতিক শব্দ! নতুন কোন বিপদের মুখে সুনীতারা?

ক্যাপসুল থেকে কানে আসছে এক আশ্চর্য শব্দ। বিজ্ঞানীদের ভাষায়, এই শব্দ অনেকটা 'সোনার সাউন্ডসে'র মতো। যা কার্যত নয়া আতঙ্কের সামনে দাঁড় করিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকা মহাকাশচারীদের। শব্দটা আসলে কীসের? নয়া কোন বিপদের মুখে সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরেরা।

প্রায় চার মাস হতে যায়, সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আটকে রয়েছেন আন্তর্জাতিক স্পেস সেন্টারে। কবে তাঁরা ফিরতে পারবেন, তা এখনও অনিশ্চিত। যে বিকল্প মহাকাশযানটিতে করে তাঁদের পৃথিবীতে ফেরানোর পরিকল্পনা নিয়েছিল নাসা, তার উৎক্ষেপণ বারবার পিছিয়ে গিয়েছে। গত ৫ জুন স্টারলাইনারের যে মহাকাশযানে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনীতারা, একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে সেই মহাকাশযানটিতে। প্রথমে হিলিয়াম লিক, তার পর একের পর এক রিঅ্যাকশন কন্ট্রোল প্যানেলের থ্রাস্টার খারাপ হয়ে যাওয়া, ক্রমশ খারাপ হয়েছে পরিস্থিতি। বোয়িং ইঞ্জিনিয়ারদের তরফে সবুজ সঙ্কেত মিললেও ওই যান্ত্রিক ত্রুটিযুক্ত মহাকাশযানে করে সুনীতাদের ফেরানোর ব্যাপারে নিশ্চিত হতে পারেনি নাসা। এর মধ্যে আবার নয়া দুর্বিপাক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হচ্ছে না স্পেসএক্সের মহাকাশযানের উৎক্ষেপণ, কীভাবে পৃথিবীতে ফিরবেন সুনীতারা?

Sunita Williams: ফের থমকে গেল স্পেস এক্সের সেই মিশন। ৩০ অগস্ট, শুক্রবারই উৎক্ষেপণের কথা ছিল সেই মহাকাশযানের। তবে শেষ মুহূর্তে এসে পিছিয়ে গেল সেই সফর।

স্টারলাইনারের তৈরি ওই ক্যাপসুল থেকে নাকি ভয়ঙ্কর এবং অদ্ভুত সব শব্দ শুনছেন সুনীতারা। সুনীতার সহযাত্রী বুচ উইলমোরই প্রথম এই শব্দগুলি লক্ষ্য করেন। নাসার সঙ্গে যোগাযোগ করে অভ্যন্তরীণ স্পিকারের কাছে মাইক্রোফোন ধরে সেই শব্দ রেকর্ড করেও পাঠান বুচ।

NEWS 🚨: Astronauts are reporting that Boeing Starliner is emitting strange "sonar like noises"

This is the real audio of it:

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহাশূন্যে বিলীনও হয়ে যেতে পারেন সুনীতারা! কেন জানেন?

Sunita Williams: প্রাক্তন মার্কিন সামরিক স্পেস সিস্টেম কমান্ডার রুডি রিলডফি জানাচ্ছেন, যান্ত্রিক ত্রুটিযুক্ত মহাকাশযানে সুনীতাদের ফেরানোর ব্যবস্থা করার ক্ষেত্র যথেষ্ট ঝুঁকি রয়েছে।

— Latest in space (@latestinspace)

ঠিক কোথা থেকে সেই শব্দ আসছে, তা নিয়ে বেশ রহস্য তৈরি হয়েছে। এখনও পর্যন্ত সেই শব্দের উৎস খুঁজে বের করতে পারেনি নাসার প্রকৌশলী রা। স্বাভাবিক ভাবেই স্টারলাইনার ক্যাপসুলের এই আশ্চর্য শব্দ নিয়ে বেশ উদ্বেগে সুনীতারাও। তাঁরা নিয়মিত নাসার মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে এই সংক্রান্ত আপডেট দিয়ে যাচ্ছেন। কীভাবে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়, তা নিয়েও খোঁজ শুরু করেছেন ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীরা।

এরই মধ্যে ঠিক করা হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর তারিখে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে যাত্রীবিহীন খালি স্টারলাইনার ক্যাপসুলটিকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা করা হবে। সুনীতারা থেকে যাবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনেই। আপাতত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুনীতারা সেখানেই থাকবেন বলে জানিয়েছে নাসা। তারা এতদিন ধরে যে গবেষণার কাজ করছিলেন, তা-ই চালিয়ে যাবেন তাঁরা। এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের পোলারিস ডন মিশন থমকে যান্ত্রিক এবং আবহাওয়াগত প্রতিকূলতার কারণে। এই মুহূর্তে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই বা কীভাবে ফিরবেন সুনীতারা, তাঁদের ফেরাতে তবে কি নতুন কোনও পরিকল্পনা নিচ্ছে নাসা? উঠছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।