হিন্ডেনবার্গের চাঞ্চল্যকর রিপোর্টে নাম এই ভারতীয় কন্যার, কী তাঁর আসল পরিচয়, জানেন?

Amrita Ahuja Hindenburg Report : হিন্ডেনবার্গের সাম্প্রতিক যে রিপোর্ট চাঞ্চল্য ফেলে দিয়েছে, তাতেই রয়েছে সেই ভারতীয় মহিলার নাম। কে তিনি?

inscript
৩ মিনিট
হিন্ডেনবার্গের চাঞ্চল্যকর রিপোর্টে নাম এই ভারতীয় কন্যার, কী তাঁর আসল পরিচয়, জানেন?

ফের একবার সংবাদমাধ্যমের শিরোনামে হিন্ডেনবার্গ রিসার্চ। মাত্র কয়েক মাস আগেই গৌতম আদানি এবং তাঁর আদানি গ্রুপকে নিয়ে বিস্ফোরক রিপোর্ট বার করেছিল তারা। জানুয়ারির শেষের দিকের সেই ঘটনা যাতে আর না হয়, সেটাই মনেপ্রাণে চাইবেন আদানিরা। কিন্তু হিন্ডেনবার্গের দুই বছর ধরে চলা সেই গবেষণার ফলে আদানির শেয়ার এক ধাক্কায় অনেকটা পড়ে যায়। কারচুপি আর শেয়ার দরে জালিয়াতি করার এই অভিযোগের ভিত্তিতে রাতারাতি কয়েক হাজার কোটি টাকার লোকসান হয় আদানির। বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির জায়গা থেকেও সরে গিয়েছেন।

এখন ফের বোমা ফাটাল আমেরিকার এই সংস্থা। এবার অবশ্য তাদের লক্ষ্য জ্যাক ডোরসি। গোটা বিশ্ব যাকে চেনে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারের প্রতিষ্ঠাতা হিসেবে। তবে কেবল টুইটারই নয়, আরও অনেকরকম ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন জ্যাক ডোরসি। সেরকমই তাঁর একটি সংস্থা হল ব্লক ইঙ্ক। এই পেমেন্ট ফার্মের বিরুদ্ধেই মূলত মুখ খুলেছে হিন্ডেনবার্গ। তাদের দাবি, এই সংস্থায় বিস্তর কারচুপি ও জালিয়াতির ঘটনা রয়েছে। এখানেও দু’বছর গবেষণা করার পর সমস্ত তথ্যপ্রমাণ নিয়ে হাজির হয়েছে তারা। বক্তব্য, ব্লক সংস্থার ৪০ থেকে ৭৫ শতাংশ অ্যাকাউন্টই নাকি ভুয়ো! খোদ সংস্থার প্রাক্তন কর্মীরাই নাকি এমনটা জানিয়েছেন। সেইসঙ্গে গ্রাহকদের পেছনে খরচের অঙ্কটিও কমিয়ে দেখানো হয়েছে ব্লক সংস্থার তরফ থেকে।

এভাবেই একটু একটু করে নিজেদের শেয়ার দর বাড়িয়েছে ব্লক ইঙ্ক নামের সংস্থাটি। আর এই জালিয়াতি, কারচুপির সঙ্গে জড়িয়ে গেল এক ভারতীয়ের নামও। হিন্ডেনবার্গের সাম্প্রতিক যে রিপোর্ট চাঞ্চল্য ফেলে দিয়েছে, তাতেই রয়েছে সেই মহিলার নাম। অমৃতা আহুজা, পেশায় ব্লক ইঙ্ক সংস্থার সিওও এবং সিএফও (Chief Operating Officer and Chief Financial Officer)। অনেক অল্প বয়স থেকেই তাঁর নাম ব্যবসায়িক মহলে প্রসিদ্ধ। একটু একটু করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। হঠাৎ কেন হিন্ডেনবার্গের রিপোর্টে তাঁর নাম উঠে এল? ব্যাপারটাই বা কী?

গোড়া থেকে শুরু করা যাক। অমৃতা আহুজা আদতে প্রবাসী ভারতীয়। আমেরিকারই বাসিন্দা তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ক্লিভল্যান্ডেই নিজের মা-বাবার সঙ্গে থাকতেন তিনি। তাঁদের পরিবারে একটি ছোট্ট ডে-কেয়ার ব্যবসা আছে। সেখান থেকেই একটু একটু করে বেড়ে ওঠা। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক এবং পরে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ-ও করেছেন তিনি। ওয়াল্ট ডিজনি, ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট, ফক্স নেটওয়ার্কস, মরগ্যান স্ট্যানলির মতো বিখ্যাত ও বড় প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করেছেন অমৃতা। এমনকী, ২০২১ সালে ফোর্বস ম্যাগাজিনের ৫০ ওভার ৫০ লিস্টেও জায়গা করে নিয়েছিলেন অমৃতা আহুজা।

রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে তিনি জ্যাক ডোরসির ব্লক সংস্থায় চিফ ফাইনান্সিয়াল অফিসার বা সিএফও হিসেবে যুক্ত হন। তাঁর কাজ নিয়ে সবাই সন্তুষ্ট। কিন্তু হিন্ডেনবার্গের রিপোর্টে তাঁর নাম উঠে এল কেন? প্রথমত সিএফও হওয়ার দরুন সংস্থার যাবতীয় হিসেবনিকেশ, আর্থিক মন্দা কিংবা ভালো অবস্থা দেখার দায়িত্ব তাঁর। অমৃতা আহুজাকে এড়িয়ে নিশ্চয়ই কোনও কাজ হওয়ার কথা নয়। আর তিনি যে নিজের কাজে সিদ্ধহস্ত, সেটা তাঁর জীবনপঞ্জি দেখলেই জানা যায়। তাহলে তাঁর উপস্থিতিতে কী করে এমন কাজ হল? কী করে কারচুপি হল?

তাহলে কি অমৃতাও এই কাজের সঙ্গে যুক্ত? স্পস্ত করে সেই ইঙ্গিত না দিলেও, হিন্ডেনবার্গের মতে, অন্যান্য উচ্চপদস্থ কর্তার মতো অমৃতাও ব্লকের স্টকে কয়েক মিলিয়ন ডলার ঢেলেছেন। এভাবেই কৃত্রিমভাবে শেয়ার স্টককে বাড়ানো হয়েছে। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পরই ব্লকের শেয়ার বাজারে ধস নেমেছে। ২০ শতাংশ পড়ে গিয়েছে সেই স্টক। এখন পরবর্তী পরিস্থিতি কী হবে, সেদিকেই নজর বিশ্বের বাণিজ্য দুনিয়ার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।