খোদ আওরঙ্গজেব, ব্রিটিশরা টাকা চাইতেন তাঁর কাছে! বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির পরিচয় জানেন?

Virji Vora Richest Businessman: বীরজি ভোরা একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ২,০০,০০০ টাকা ধার দিয়েছিলেন! সেই সময় দু' লক্ষ টাকা ধার!

inscript
২ মিনিট
খোদ আওরঙ্গজেব, ব্রিটিশরা টাকা চাইতেন তাঁর কাছে! বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির পরিচয় জানেন?

ভারতবর্ষ চিরকালই সম্ভাবনার বাজার। সেই শক, হূণ, পাঠান, মোঘল থেকে শুরু করে ইংরেজ, হালফিলের চিন, কোরিয়া সকলেই জানে ভারতবর্ষের বাজার ধরতে পারলে যথেচ্ছ লাভ। ১৯৪৭ সালে ব্রিটিশরা শাসনের পাততাড়ি গুটিয়ে চলে গেলেও ভারত থেকে গিয়েছে ব্যবসার কেন্দ্র হিসেবেই। ভারতের বাজার আর ভারতের ব্যবসায়ী গোষ্ঠী দুই-ই ফুলে ফেঁপে উঠেছে। ভারতীয় ব্যবসায়ীরা দীর্ঘকাল ধরেই বিশ্বজুড়ে তাদের ব্যবসা ছড়িয়ে রেখেছেন। ব্যবসায়ীরা হয়ে উঠেছেন ধনকুবের। বহু প্রাচীন সময় থেকেই বিখ্যাত কিছু ভারতীয় ব্যবসায়ী নিজেদের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন বিশ্বে। মশলা থেকে তুলো নানা পণ্যের বাজারে ভারতের নাম হয়ে উঠেছে অন্যতম। বীরজি ভোরা ছিলেন এমনই একজন ভারতীয় ব্যবসায়ী যাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী বলে অভিহিত করেছিল। মুঘল শাসনামলে বীরজি ভোরা ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। ১৬১৭ থেকে ১৬৭০ সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অর্থ জুগিয়েছিলেন তিনিই! ভাবা যায়? একজন ভারতীয় ব্রিটিশদের আর্থিক সহযোগিতা করছেন? বীরজি ভোরা একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ২,০০,০০০ টাকা ধার দিয়েছিলেন! সেই সময় দু' লক্ষ টাকা ধার!

বীরজি ভোরার জন্ম ১৫৯০ সালে। ১৬৭০ সালে তিনি মারা যান। সেই সময়কার নানা প্রতিবেদন বলছে, বীরজি ভোরা পেশায় ছিলেন একজন পাইকারি ব্যবসায়ী। সেই সময় তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৮০ লক্ষ টাকা। সেই সময়ের নিরিখে যদি বর্তমান সময়কে বিচার করা যায়, সেকালের সম্পত্তির সঙ্গে একালের সম্পদের তুল্যমূল্য বিচার করা যায় তাহলে বীরজি ভোরা হেলায় হারাবেন আম্বানি পরিবারকে! বীরজির মোট সম্পত্তির পরিমাণ ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির চেয়েও ঢের বেশি। এই বিপুল পরিমাণ সম্পদই বলে দিচ্ছে সেকালের ভারতে বীরজি ভোরাই ছিলেন ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী। ঐতিহাসিক নানা তথ্য বলছে, বীরজি ভোরা গোলমরিচ, সোনা, এলাচ এবং অন্যান্য বেশ কয়েকটি পণ্যের ব্যবসা করতেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আম্বানি, আদানিদের থেকেও বেশি মোট সম্পত্তির পরিমাণ! চেনেন বিশ্বের ধনীতম এই মহিলাকে?

Richest woman in the world : বিশ্বসেরা ধনী এই মহিলার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে যে কারোর

১৬২৯ থেকে ১৬৬৮ সালের মধ্যে বীরজি ভোরা ব্রিটিশদের সঙ্গে অনেক ব্যবসাই করেছিলেন। ইস্ট ইন্ডিয়ার সঙ্গে এই সুসম্পর্কের কারণে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যও ছড়িয়ে পড়েছিল দ্রুত। বীরজি ভোরা হামেশাই কোনও নির্দিষ্ট পণ্যের পুরো মজুতটিই কিনে নিতেন এবং পরে সুযোগ ও চাহিদা বুঝে তা বিপুল লাভে বিক্রি করতেন। বীরজি ভোরা ছিলেন একজন মহাজনও। তবে গরিবগুর্বোদের চড়া সুদে টাকা দেওয়া না, তাঁর কাছ থেকে টাকা ধার নিতেন কারা জানলে হাসিও পেতে পারে, অবাক তো হবেনই! এত যে বিত্তবান ইংরেজ, তারাও বীরজির কাছ থেকে টাকা ধার নিত। কিছু ঐতিহাসিক তথ্য বলছে, মুঘল সম্রাট আওরঙ্গজেব যখন ভারতের দাক্ষিণাত্য অঞ্চল জয়ের যুদ্ধের সময় আর্থিক সংকটের সম্মুখীন হন তখন তিনি তার দূতকে অর্থের জন্য বীরজি ভোরার কাছেই পাঠান।

বীরজি ভোরার ব্যবসা ভারত জুড়ে তো ছিলই, পাশাপাশি পারস্য উপসাগর, লোহিত সাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্দর শহরগুলিতেও ছড়িয়ে পড়েছিল। আগ্রা, বুরহানপুর, দাক্ষিণাত্যের গোলকুন্ডা, গোয়া, কালিকট, বিহার, আহমেদাবাদ, ভাদোদরা এবং বারুচ সহ সেই সময়ের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে বীরজি ভোরার এজেন্ট ছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।