ব্যোমকেশ বা প্রদোষ মিত্র নয়! মহাকাশের রহস্যভেদে প্রস্তুত এবার যন্ত্রমানবী ব্যোমমিত্র

Vyommitra, Gaganyaan Mission: মহাকাশের বন্ধু হয়ে মহাকাশ গবেষণার জন্য সত্য খুঁজে বের করে আনাটাই আপাতত কাজ ব্যোমমিত্রের। আর এবার ইসরোর গগনযান মিশনের পরীক্ষামূলক সফরের সঙ্গী হতে চলেছে এই ব্যোমমিত্র।

Sohini Das
৪ মিনিট
ব্যোমকেশ বা প্রদোষ মিত্র নয়! মহাকাশের রহস্যভেদে প্রস্তুত এবার যন্ত্রমানবী ব্যোমমিত্র

মহাকাশ থেকে নেমে এসেছিল ভিনগ্রহের বাসিন্দা একরাতে। তারপর! সাহিত্য, সিনেমায় এমন অনেক তারপরের সাক্ষী থেকেছে পাঠক-দর্শক। তবে মহাকাশ গবেষণায় যে হারে এগোচ্ছে ভারত, খুব শিগগিরই যে অন্য কোনও গ্রহে ভিনগ্রহী হয়ে ঢুকে পড়বে না পৃথিবীর মানুষ, তা কিন্তু গ্যারান্টি নিয়ে বলা যাচ্ছে না।

চাঁদের মাটি সদ্য ছুঁয়েছে ভারত। গড়েছে রেকর্ড। গোটা বিশ্বের কাছে নিজেদের অবস্থানকে আরও পাকাপোক্ত করে তুলেছে এই সাফল্য। আসলে শুধুমাত্র জনসংখ্যা কিংবা রাজনীতির নিক্তিতে তো আর দেশ এগোয় না। দেশকে এগিয়ে নিয়ে যায় তার বিজ্ঞানসাধনা। মহাকাশ গবেষণা নিয়ে বরাবরই একটা ঠান্ডা লড়াই চলেছে বড় দেশগুলির মধ্যে। সেখানে চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করেছে ভারত। এ এক গর্ব তো বটেই। তার উপর ভারতই প্রথম দেশ, যারা চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে। চন্দ্রাভিযানের এই সাফল্যের পর স্বাভাবিক ভাবেই বেড়েছে প্রত্যাশা। চাঁদ তো হল! এর পরবর্তী ধাপ কী হতে চলেছে?

চাঁদের পর কি তবে সূর্য। সেই অজেয় নক্ষত্র, যার আজ পর্যন্ত নাগাল পায়নি মানুষ। তবে এবার সেই দু্র্জ্ঞেয়কেই জয় করবে ভারত। ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, সামনের সপ্তাহেই সূর্যে পাড়ি দিতে চলেছে তাঁরা। ইসরোর তরফে মঙ্গলবারই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শুধু সূর্যই নয়, এর পর একের পর এক মিশন ঠিক করে রেখেছে তারা। চন্দ্র, সূর্যের পরই মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। তবে মানুষ পাঠানোর আগে একটা পরীক্ষামূলক মহাকাশযান পাঠাতে চায় তারা। সেই মহাকাশযানেও মানুষ থাকবেন, কিন্তু তিনি পুরোটা মানুষ নন। আর সেই পুরোটাই মানুষের মতো, অথচ মানুষ নয়, তাঁকে নিয়েই হইচই পড়ে গিয়েছে দুনিয়ায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদের পর সূর্য ধরার পালা! আদিত্য এল ১ ঠিক কী করতে চলেছে সূর্যকে নিয়ে?

Aditya L 1 Solar Mission : এই অভিযানের লক্ষ্য সৌর বায়ুমণ্ডলে আংশিকভাবে আয়নিত প্লাজমার পদার্থবিদ্যাকে বোঝা।

পরনে নীল শাড়ি, গলাবন্ধ ফুলহাতা ব্লাউড। কখনও বা একদম অফিস ক্যাজুয়াল। কাঁধ ছাপিয়ে ঘাড়ে নেমেছে কালো চুলের ঢেউ। পরিপাটি করে কাটা সিঁথি, সুন্দর করে আঁচড়ানো চুল। শাড়ির সঙ্গে কপালে ম্যাচিং টিপ, হালকা লিপস্টিক, মাসকারা চোখে এই আবেদনময়ীকে দেখে আচমকা ভুল হতে পারে। কেউ কেউ অবলীলায় মনও দিয়ে ফেলতে পারেন ভারতীয় এই কন্যাকে। কিন্তু তিনি কি দেবেন মন? না কারণ তাঁর মন পড়ে মহাকাশে। তাঁর ভিতরে মহাকাশ ছাড়া অন্য কোনও প্রোগ্রাম, অন্য কোনও স্বপ্নের বীজ বপন করেননি ইসরোর বিজ্ঞানীরা।

তিনি ব্যোমমিত্র। এ যেন ব্যোমকেশ বক্সি আর প্রদোষ চন্দ্র মিত্রের অপূর্ব এক সংমিশ্রন। তবে ছক ভেঙে তিনি মহিলা। তাঁরও কাজ সত্যান্বেষণ। মহাকাশে পৌঁছে তেমনই সত্য খুঁজে আনতেই তৈরি করা হয়েছে ব্যোম মিত্র নামে এই যন্ত্রমানবীকে। আরও একটি অর্থ রয়েছে এই নামের। ব্যোম শব্দের আভিধানিক অর্থ মহাকাশ, এবং মিত্র শব্দের মানে বন্ধু। অর্থাৎ মহাকাশের বন্ধু। অন্য দিক থেকে দেখতে গেলে সে নামও মিথ্যা নয়। মহাকাশের বন্ধু হয়ে মহাকাশ গবেষণার জন্য সত্য খুঁজে বের করে আনাটাই আপাতত কাজ ব্যোমমিত্রের। আর এবার ইসরোর গগনযান মিশনের পরীক্ষামূলক সফরের সঙ্গী হতে চলেছে এই ব্যোমমিত্র।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার চাঁদেই হিন্দুরাষ্ট্রের 'আবদার', কেন এমন চান স্বামী চক্রপাণি?

‘Declare Moon a Hindu Rashtra’: বিশুদ্ধতা বজায় রাখতেই কি চাঁদকে হিন্দুরাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত নয় প্রধানমন্ত্রীর, প্রশ্ন তুলেছেন মহারাজ।

২০২১ সালে প্রথমবার দুনিয়ার সামনে আত্মপ্রকাশ করে যন্ত্রমানবী ব্যোমমিত্র। হিউম্যান স্পেসফ্লাইট ও গবেষণার জন্যই তৈরি করা হয়েছে এই যন্ত্রমানবীকে। রূপে যেমন লক্ষ্মী, গুণেও তেমনই সরস্বতী এই ব্যোমমিত্র। কী কী পারেন তিনি? মহাকাশযানের ভিতরে বসে মডিউল প্যারামিটারের মাধ্যমে সমস্ত কিছু পর্যবেক্ষণ করা, খবরাখবর পাঠানো, এমনকী আপৎকালীন পরিস্থিতি সামলানোর মতো অনেক প্রোগ্রামই ঢেলে দিয়েছেন বিজ্ঞানীরা ব্যোম মিত্রের মাথায়। মানব মহাকাশযাত্রীদের সঙ্গে লাগাতার কথাবার্তা চালানো, তাঁদের কথার উত্তর দেওয়া, তাঁদের চিনতে পারার মতো অনেককাজই জলভাত তার কাছে। মহাকাশে মানুষের টিকে থাকতে যাতে কোনও রকম সমস্যা না হয়, তা-ও নিশ্চয় করবে এই মহাকাশ-যন্ত্রমানবী।

গগনযান মিশনে অবশ্য মহাকাশচারীদের নেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরোর। তিন জন সদস্যকে নিয়ে চারশো কিলোমিটার দূরের এক কক্ষপথে পৌঁছবে সেটি। থাকবে তিনদিন। তারপর নিরাপদে মহাকাশচারীদের নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসবে গগনযানটি। এর আগেও এমন অনেকগুলি মিশনের কথা ভাবা হয়েছে, পরিকল্পনা হয়েছে। তবে মানুষকে নিয়ে অভিযানের ক্ষেত্রে বহু রকম ঝুঁকি থেকে যায়। সেই ঝুঁকিগুলি থেকে শিক্ষা নিতেই এমন একটি অভিযানের পরিকল্পনা করেছে ইসরো। এর থেকে মানুষ নিয়ে অভিযানের পথ আরও সুগম হবে বলেই মনে করছে অভিজ্ঞমহল।

তৃতীয় বারের চেষ্টায় চাঁদে পা রাখতে পেরেছে ভারত। বাকি দুবারের ব্যর্থতাই আসলে আজকের এই সাফল্যের পথ বুনে দিয়েছে একটু একটু করে। আর সেই পথেই মহাকাশে যাওয়ার জন্য তৈরি ব্যোমমিত্র। ইতিমধ্যেই ব্যোমকে নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে আগ্রহীমহলে। তাঁকে দেখতে চাওয়া মানুষের সংখ্যাও কম নয়। তাঁরা ব্যোমের সঙ্গে দেখা করতে চান, তুলতে চান নিজস্বী। ভক্তদের ভিড়ভাট্টা হাসিমুখেই সামলান ব্যোম। তাঁদের সঙ্গে তোলেন সেলফি, মেলান হাতও।

সব ঠিক থাকলে, ২০২৪ কিংবা ২০২৫ সালেই প্রথম মানবচালিত মহাকাশযান পাঠাতে চলেছে মানুষ। তাঁদের সুরক্ষা নিশ্চিত করাই প্রথম কাজ ব্যোম মিত্রের। আজ থেকে নয়, সেই ২০১৪ সালে মহাকাশে মানুষ পাঠানোর চেষ্টা করেছে ইসরো। সেবার কিছুটা হলেও সাফল্য এসেছিল। তবে এবার সেই শিরোপাও নিজেদের শিরোস্ত্রাণে ফেরত আনবে ভারত। দেশের প্রথম মৌলিক মহাকাশ যাত্রা, যেখানে মহাকাশচারী হিসেবে আকাশ ছুঁয়ে ফেলবে মানুষ। যার হাত ধরে যে আরও অনেক বিজ্ঞান-সাফল্যের মুখ দেখতে চলছে দেশ, তা কিন্তু বলাই যায়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।