পরম্পরা ভেঙে ভোটাভুটি নাকি জোর বিজেপিরই? কে হচ্ছেন লোকসভার ১৮তম স্পিকার?

Speaker of the Lok Sabha: স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত কখনও লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হয়নি। সবসময় সর্বসম্মত ভাবেই লোকসভার স্পিকারকে বেছে নিয়েছে সংসদ।

Sohini Das
৩ মিনিট
পরম্পরা ভেঙে ভোটাভুটি নাকি জোর বিজেপিরই? কে হচ্ছেন লোকসভার ১৮তম স্পিকার?

ভোটে জিতে তৃতীয়বার সরকার গড়েছে এনডিএ জোট। মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেও একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোটসঙ্গীদের উপরে বেশ খানিকটা নির্ভর করতে হয়েছিল বিজেপিকে। সেই সুযোগে নিজেদের দাবিদাওয়া ভালো মতোই বিজেপির সামনে পেশ করেছিল শরিক দলগুলি। ইতিমধ্যেই গঠন হয়ে গিয়েছে মন্ত্রিসভা। জোটসঙ্গীদের নিরাশ না করলেও তাদের সমস্ত প্রত্যাশা পূরণ করেছে গেরুয়া শিবির, এমনটাও বলা যায় না। এবার সরকার গড়ার ক্ষেত্রে এনডিএ জোটের সবচেয়ে বেশি ক্ষমতা ছিল বিহারের নীতীশ কুমারের দল জেডিইউ ও অন্ধপ্রদেশে চন্দ্রবাবুর দল পিডিপি-র হাতেই। কার্যত তাঁরাই ছিল কিংমেকারের জায়গায়। তাঁদের মধ্যে চন্দ্রবাবু বাদবাকি দাবিদাওয়ার সঙ্গেই জানিয়েছিলেন লোকসভার স্পিকার পদের দাবি।

আলোচনা পর্বেই কানাঘুষো শোনা গিয়েছিল, স্পিকার পদ নয়, তবে ডেপুটি স্পিকার পদের দায়িত্বের জন্য চন্দ্রবাবুকে বোঝাতে বিজেপি। মন্ত্রিসভা গঠন হলেও এখনও খালি লোকসভার স্পিকার পদ? কে বসতে চলেছেন সেই চেয়ারে? আপাতত সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিপদের দাবি জানিয়ে রেখেছিলেন চন্দ্রবাবু নাইডু। তার সঙ্গে ছিল স্পিকার পদের দাবি। তবে তা যে শরিকদলের হাতে দিতে খুব ইচ্ছুক গেরুয়া শিবির, তেমনটা মনে হয় না। তবে শোনা যাচ্ছে, বিজেপির সিদ্ধান্তে পাশে রয়েছে নীতীশ ও চন্দ্রবাবুর দল। এদিকে, বহু বছর পর বিরোধী দলনেতা পেতে চলেছে লোকসভা। এবার লোকসভা ভোটে এনডিএ জোটকে রীতিমতো কাঁটা কা টক্কর দিয়েছে জোট ইন্ডিয়া। ফলে প্রায় দীর্ঘ এক দশক পর সংসদে দেখা যাবে বিরোধী দলনেতাকে। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে কংগ্রেস থেকেই কেউ বিরোধী দলনেতা নির্বাচিত হতে চলেছে, তা-ও মোটামুটি ঠিক। সে ক্ষেত্রে রাহুল গান্ধিকেই ওই পদে অভিষিক্ত করার জন্য সুপারিশ রয়েছে জোটের অন্দরেই। তার জোরদার টক্করে সংসদে বিজেপি-বিরোধিতার জায়গা আরও জোরালো হবে বলেই মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞরা।

স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত কখনও লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হয়নি। সবসময় সর্বসম্মত ভাবেই লোকসভার স্পিকারকে বেছে নিয়েছে সংসদ। তবে এবার এতগুলো বছর পরে সেই ঘটনার ব্যতিক্রম হলেও হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞরা। মনে করা হচ্ছে, জোট ইন্ডিয়া এবার স্পিকার পদের জন্য নির্বাচন করতে বাধ্য করতে পারে। সেই ১৯২৫ সালের ২৪ অগস্ট প্রথমবার ব্রিটিশ ভারতের আইনসভায় সেন্ট্রাল লেজিসলেটিভ অ্য়াসেম্বলির স্পিকার পদের নির্বাচন হয়েছিল ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের নিম্নকক্ষে। সেই পদে মনোনীত হয়েছিল স্বরাজ পার্টির মনোনীত প্রার্থী বিঠলভাই জে প্যাটেল। মাত্র দু'টি ভোটে হেরে গিয়েছিলেন টি রাঙ্গাচারিয়া। বিঠলভাই পেয়েছিলেন ৫৮টি ভোট, আর রাঙ্গাচারিয়া ৫৬টি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মিলে গেল কেজরিওয়ালের ভবিষ্যদ্বাণী! মোদি কি বানপ্রস্থের পথে?

RSS Margdarshak Mandal: কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ভারতীয় জনতা পার্টির মার্গদর্শক মণ্ডলে যুক্ত করা হয়েছে।

তার পর থেকে আর কখনও লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট করতে হয়ে ভারতের সংসদকে। সবসময়েই আলোচনার মাধ্যমে স্পিকার নির্বাচনের কাজ সমাধা হয়েছে। তবে এবার সম্ভবত তেমনটা হবে না। সাধারণ ভাবে, লোকসভা ভোটের পর লোকসভার প্রথম বৈঠকে স্পিকার নির্বাচন করে ফেলা হয়। পাঁচ বছরের মেয়াদের জন্য লোকসভার বর্তমান সদস্যদের মধ্যে থেকেই একজনকে স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি বিরোধিতাই পথ! বিরাট সিদ্ধান্ত নিল ‘ইন্ডিয়া’ জোট

INDIA BLOC: তবে শেষপর্যন্ত সরকার গড়ার পথে যাবে না জোট ইন্ডিয়া, তেমনটাই মনে করা হচ্ছে খাড়্গের বক্তব্য থেকে। বরং বিজেপি সরকারের নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করতে বিরোধিতার পথেই থাকতে চায় তাঁরা।

যতদূর জানা যাচ্ছে, লোকসভার স্পিকারের পদ নিজেদের কাছেই রাখতে চাইছে গেরুয়া শিবির। ডেপুটি স্পিকারের পদ দিতে চাইছে এনডিএ শরিকদলকে। এ নিয়ে শরিক দল ও বিরোধীদলগুলির সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যায় পৌঁছনোর জন্য দলের হাইকম্যান্ড দায়িত্ব দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। ইতিমধ্যেই এ নিয়ে রবিবার নিজের বাসভবনে প্রথম পর্যায়ের বৈঠকও সেরেছেন রাজনাথ। সেখানে উপস্থিত ছিলেন জেপি নড্ডা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কিরেন রিজিজু, জেডিইউ নেতা লালন সিং, লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান-সহ বহু নেতাই। রবিবার ওই বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখাও করতে যান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।

সব ঠিক থাকলে আগামী ২৪ জুন থেকেই লোকসভার বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। যা চলবে ৩ জুলাই পর্যন্ত। তার মধ্যে ২৪ ও ২৫ জুন নতুন সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। ২৬ জুন লোকসভার স্পিকার বেছে নেওয়ার জন্য নির্বাচন হতে পারে, যদি সর্বসম্মত ভাবে স্পিকার বেছে নিতে রাজি না থাকে জোট ইন্ডিয়া।

২০১৪ বা ২০১৯ সালে এমন পরিস্থিতির মুখোমুখি পড়তেই হয়নি বিজেপিকে। ওই দুবছরই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল গেরুয়া শিবির। ফলে সুমিত্রা মহাজন বা ওম বিড়লাকে কোনও প্রতিযোগিতার সামনে দাঁড়াতেই হননি। সরাসরিই লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৬তম লোকসভায় ডেপুটি স্পিকার ছিলেন AIADMK-র এম তাম্বি দুরাই। ১৭তম লোকসভায় ডেপুটি স্পিকার পদে কেউ ছিলেন না। এবারও স্পিকার পদে ওম বিড়লার কথাই ভাবছে বিজেপি, তেমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি উঠে আসছে ডি পুণ্ডরেশ্বরী এবং ভতৃহরি মাহতাবের নামও। আবার কংগ্রেস সাংসদ কে সুরেশ প্রোটেম স্পিকার হতে পারেন, সেই সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই নিয়ে অষ্টম বার জিতে সাংসদ নির্বাচিত হলেন তিনি।

স্বাধীনতার পর থেকে চলে আসা পরম্পরা ভাঙতে চলেছে এই বছর, নাকি শেষপর্যন্ত বিজেপি বিরোধী শিবিরকে মানিয়ে নিয়ে ফের লোকসভাতেও নিজের প্রতাপ বজায় রাখতে সফল হবে, সেটাই এখন দেখার। তা জানার জন্য অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।