এই নির্বাচনে মোদি সত্যিই প্রধানমন্ত্রী হতে পারবেন? যে বিস্ফোরক প্রশ্ন তুলছেন কেজরিওয়াল

Narendra Modi: এই বছরের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি নিজেই পঁচাত্তর পার করছেন। তাহলে কি মোদির নিয়ম অনুযায়ী তাঁর নিজের অবসর নেওয়া উচিত?

suman sengupta
৩ মিনিট
এই নির্বাচনে মোদি সত্যিই প্রধানমন্ত্রী হতে পারবেন? যে বিস্ফোরক প্রশ্ন তুলছেন কেজরিওয়াল

এই লোকসভা নির্বাচনের পরে নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন তো? যদি না হন, তাহলে বিজেপির প্রধানমন্ত্রীর মুখ কে? এই প্রশ্নটা তুলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। প্রায় ৫০ দিন পরে, তিহার জেল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পাওয়ার পরে, কেজরিওয়াল তাঁর দলের সদস্য সমর্থকদের জন্য যে জনসভা করেন, সেখান থেকেই এই প্রশ্নটা তুলে দেন তিনি। তারপর থেকেই জাতীয় স্তরের রাজনীতিতে মুখ্য আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, সত্যিই মোদি না হলে কে?

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম দিক হচ্ছে, মোদি ছাড়া কেই বা প্রধানমন্ত্রী হবেন? বিরোধী ইন্ডিয়া জোটের তো অনেকেই প্রধানমন্ত্রিত্বের দাবিদার। তাহলে কি প্রত্যেক বছর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নতুন নতুন প্রধানমন্ত্রী হবেন? শুধু বিজেপির পক্ষ থেকে নয়, স্বয়ং নরেন্দ্র মোদি এই প্রশ্ন তুলে ধরেছেন নানা সময়ে, নানা জনসভা থেকে। সোজা কথায় বলতে গেলে, বিরোধী ঐক্যকে আগেই ভেঙে দিতে পারলে প্রধানমন্ত্রিত্বের

বিষয়টিকে মুখ্য আলোচ্য বিষয় করে তোলা গেলে, যে বিষয়গুলো বিরোধীরা তুলছেন তা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি আর বিজেপি দুই-ই এবার ব্যাকফুটে || মুখোমুখি পরাকলা প্রভাকর

Exclusive Interview of Parakala Prabhakar: বিজেপি কি সত্যিই ২৩০-এর বেশি আসন পাবে না? হিন্দু-মুসলিম ন্যারেটিভের বাইরে গিয়ে ইলেক্টোরাল বন্ড নিয়ে আদৌ চিন্তিত মানুষ? ইনস্ক্রিপ্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় পরকলা প্রভাকর।

বিজেপির এ খুবই সচেতন প্রয়াস কিন্তু আমাদের দেশ আমেরিকা নয়, এই দেশের নাগরিকরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করেন না। এই দেশে এখনও সংসদীয় গণতন্ত্র আছে। এখানে সংসদের প্রতিনিধি নির্বাচিত হন। সেখানে কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেলে, সেই দল বা দলসমূহ যাঁকে নেতা নির্বাচিত করবে, তিনিই দেশের প্রধানমন্ত্রী হবেন, এটাই প্রচলিত নিয়ম। এইখানে মোদি বনাম কে এই ধারণার ওপর ভিত্তি করে নির্বাচন হয় না। যদিও সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি, একটি সর্বভারতীয় দৈনিক ‘দ্য হিন্দু’র সম্পাদক এবং আরও কয়েকজন মিলে একটি বিতর্ক সভার আয়োজন করেছেন এবং সেখানে রাহুল গান্ধি আর নরেন্দ্র মোদিকে আহ্বান করা হয়েছে, যাতে তাঁরা দু’জনে মুখোমুখি বিতর্কে নামেন। বিজেপি এখানে নরেন্দ্র মোদিকে রাহুলের সামনে আনতেই চাইছে না। বিজেপি তাদের যুব মোর্চার সহ সভাপতি অভিনব প্রকাশকে মোদির হয়ে সওয়াল করতে নামাচ্ছে।

বিজেপি স্পষ্টতই বিরোধী নেতা রাহুল গান্ধির মুখোমুখি আনতে চাইছে না নরেন্দ্র মোদিকে। তাই এই ধরনের বিতর্কসভা থেকে মোদি না হলে কে, এই জাতীয় প্রশ্নের উত্তর আশা করা যায় না। দিল্লির মুখ্যমন্ত্রী অবশ্য আরও গুরুত্বপূর্ণ এক কথা বলেছেন, যা নিয়ে বেশি করে আলোচনা করা জরুরি। বিবিধ নির্বাচনী প্রচারে গিয়ে নরেন্দ্র মোদি তাঁর গ্যারান্টি বা নিশ্চয়তার প্রসঙ্গ তুলছেন বটে, কিন্তু আদৌ কি নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন? তিনি নিজেই যে নিয়ম তৈরি করেছেন নিজের দলের জন্য, সেই নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি যদি পঁচাত্তর বছর পার হয়ে যান, তাহলে তাঁর আর বিজেপির

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির 'বিকশিত ভারতে'র দাবি আদৌ সত্য? আসলে যেখানে দাঁড়িয়ে দেশের অর্থনীতি

Economy of India: এখন আম্বানিদের এই বিপুল বৈভবে বিকশিত ভারতের নাগরিক হিসাবে আমাদের গর্বিত করবে না কি ৬৭ লক্ষ শিশুর এই ক্ষুধা একজন দেশবাসী হিসাবে আমাকে লজ্জিত করবে তার উপর কিন্তু নির্ভর করবে আমাদের উন্নয়ন সম্পর্কিত ধারণা।

বা দেশের নেতৃত্বে থাকার অধিকার নেই। তাঁর অবসর গ্রহণের বয়স হয়ে গেছে ধরে নিয়ে, তাঁকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত তখন দলীয় কর্তব্য। সেই নিয়ম মেনেই লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশী, সুমিত্রা মহাজন বা যশবন্ত সিনহাদের বিশ্রামে পাঠানো হয়েছে। এই বছরের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি নিজেই পঁচাত্তর পার করছেন। তাঁর ক্ষেত্রেও নিশ্চিত একই নিয়ম প্রযোজ্য হবে? কেজরিওয়ালের বক্তব্য অনুযায়ী, নরেন্দ্র মোদিই যদি না থাকেন তাহলে মোদির গ্যারান্টি কে পূরণ করবেন? নরেন্দ্র মোদি তবে কাকে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে যেতে চাইছেন? যোগী আদিত্যনাথ না অমিত শাহ? এমনিতে শোনা যায়, নরেন্দ্র মোদির সঙ্গে যোগী আদিত্যনাথের সম্পর্ক খুব সুমধুর নয়। হাতে রইল অমিত শাহ। গুজরাতের সময় থেকেই নরেন্দ্র মোদির অত্যন্ত বিশ্বস্ত

অমিত শাহ, তাঁকেই তখতে বসাতে চাইছেন নরেন্দ্র মোদি? তাঁর সমস্ত কুকীর্তির সঙ্গী অমিত শাহই কি নরেন্দ্র মোদির উত্তরসূরি?

এই বক্তব্যে যে যথেষ্ট সারবত্তা আছে, তার প্রমাণ অবশ্য সঙ্গে সঙ্গেই পাওয়া গেছে। অমিত শাহ সঙ্গে সঙ্গেই তাঁর প্রতিক্রিয়াতে জানিয়েছেন, পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও নরেন্দ্র মোদিই প্রধানমন্ত্রী থাকবেন। এর মধ্য দিয়ে দুটো কথা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। এক, বিজেপিতে এখনও নরেন্দ্র মোদির কোনও বিকল্প নেই এবং দুই, সবার জন্য যে নিয়ম প্রযোজ্য, মোদির জন্য তা প্রযোজ্য নয়। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায়, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না, তাহলে কি নরেন্দ্র মোদি বিরোধী দলনেতার চেয়ারে বসবেন? নাকি তখন তিনি পঁচাত্তর বছরের ধুয়ো তুলে বিশ্রামে যাবেন?

কেজরিওয়াল বোঝেন বিজেপির অন্দরে নরেন্দ্র মোদিকে নিয়ে অসন্তোষ আছে। তাই তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেই বিতর্কটাকে উস্কে দিয়েছেন। যদি নরেন্দ্র মোদি একবার কাঙ্খিত সংখ্যায় না পৌঁছতে পারেন, তাহলে তাঁর দলের মধ্যে থেকেই যে বিরোধিতা আসবে, তা নরেন্দ্র মোদি এবং অমিত শাহ জানেন। আজকে যাঁরা সেলাম ঠুকছে, তাঁরাও যে নরেন্দ্র মোদির ঘোর বিরোধিতা করবেন না, সেই গ্যারান্টি খোদ মোদিও দিতে পারবেন না। মানুষের একাংশের মধ্যে তাঁর দশ বছরের প্রধানমন্ত্রিত্ব নিয়ে যথেষ্ট ক্ষোভ আছে। তাই বিরোধী রাহুল গান্ধির মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েও কোনও ভয়ে তিনি এড়িয়ে যান। প্রশ্নহীন আনুগত্য আর কতদিন?

লিখেছেন
suman sengupta
suman sengupta
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।