অবশেষে রহস্য সমাধান বিজ্ঞানীদের! কেন প্রেমে পড়লে মাথা কাজ করে না আমাদের?

Love and Brain Work Function : মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে অবশ্যই একটি হলো প্রেম।

inscript
৩ মিনিট
অবশেষে রহস্য সমাধান বিজ্ঞানীদের! কেন প্রেমে পড়লে মাথা কাজ করে না আমাদের?

প্রথম প্রথম প্রেম! মানে বহু প্রেম করলেও সব প্রেমেরই একটা প্রথম থাকে, সেই পর্বে কানে কেবলই বেজে চলে রোম্যান্টিক প্লে-লিস্ট। মেসেজ আসছে না কেন এই চিন্তায় কপালে পাকাপাকি ভাঁজ পড়ে। হাতে হাত ধরে ঘুরতে না পারলে জীবন বৃথা ভেবে অনেকেই গুরুত্বপূর্ণ সময়েও হাত ছাড়তে পারেন না। টিউশন কামাই হয়ে যায়, অফিসে দেরি, ভুল হয়ে যায় বাজারের ফর্দে। আজ ম্যায় উপর আসমান নীচে কেস হয়ে উল্টে যায় পৃথিবীর স্বাভাবিক গতি! কিন্তু কেন? প্রেমের উত্তেজনা হরমোনের উচাটন সবই নয় বোঝা গেল। কিন্তু প্রেমে পড়লে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পায় কেন? গুরুত্বপূর্ণ আর্থিক বা কেরিয়ারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন প্রেম বাধা হয়ে দাঁড়ায়? প্রেমে পড়লে কেন মাথা গুলিয়ে যায়? বিজ্ঞান এতকাল ধরে এই নিয়ে নির্দিষ্ট করে কিছুই বলতে পারেনি। তবে একটি নতুন গবেষণা এই বিষয়ের অন্ধকার খানিক দূর করেছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি ছাত্র অ্যাডাম বোড বলছেন, মনে করা হয় যে, রোমান্টিক প্রেম প্রথম আবির্ভূত হয়েছিল প্রায় পাঁচ মিলিয়ন বছর আগে। অর্থাৎ আমরা আমাদের পূর্বপুরুষ এপস থেকে পৃথক হওয়ার পরেই 'প্রেম' বিষয়টির আবির্ভাব। প্রাচীন গ্রিকরা এই বিষয়টি নিয়ে ব্যাপক ঘাঁটাঘাঁটি করেছিল সেই সময়। অনেক দার্শনিকই বিষয়টা নিয়ে কাজ করেন। তারা বলেছিলেন, প্রেম অত্যাশ্চর্য বিষয়, একইসঙ্গে প্রবল আহত হওয়ার মতোও বিষয়। এখনও পর্যন্ত পাওয়া প্রাচীনতম কবিতাটি প্রায় ২০০০ খ্রিস্টপূর্বাব্দের, সেটি একটি প্রেমেরই কবিতা।

এই দীর্ঘ ইতিহাস সত্ত্বেও, আমরা আসলে রোমান্টিক প্রেমের বিবর্তন সম্পর্কে খুব কমই জানি। ইউনিভার্সিটি অফ ক্যানবেরা এবং ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার ডঃ ফিল কাভানাঘের সঙ্গে এই নিয়ে একটি সমীক্ষা চালায়। ১,৫৫৬ জন তরুণ প্রাপ্তবয়স্কের উপর একটি সমীক্ষা চালায় যারা দাবি করেছেন যে তারা প্রেমে পড়েছেন। তাঁদের বিবিধ প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলোর উদ্দেশ্য ছিল তাঁদের প্রেমিক বা প্রেমিকার প্রতি তাঁদের অনুভূতি এবং আচরনের মূল্যায়ন করা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"আমি আপনার স্ত্রীকে বিয়ে করতে চাই" : নির্ভীক প্রেমিক জগজিৎ সিং রইলেন আড়ালেই

Jagjit Singh Chitra Singh Love Story: জগজিৎ আর চিত্রার সন্তানের মৃত্যুর পর ভেস্তে গিয়েছিল জীবনের বাগিচা।

প্রারম্ভিক প্রেমের তীব্রতার দিকে তাকিয়ে গবেষণার দ্বিতীয় পর্যায়ে মূল অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৮১২ জনকে বেছে নেওয়া হয়, যারা দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন, বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন সিস্টেম (BAS) অর্থাৎ মন এবং শরীরের মধ্যেকার একটি প্রক্রিয়া যা এমন আচরণ তৈরি করে যাতে আমাদের আনন্দ হয় তা এই রোমান্টিক সম্পর্কে অর্থাৎ প্রেমেও একই ভূমিকা পালন করে কিনা। গবেষণাটি এই BAS-কে মানুষের আচরণের বিভিন্ন দিক, এমনকী বাইপোলার ডিসঅর্ডারের মতো মানসিক অবস্থার সঙ্গেও সংযুক্ত করছে।

গবেষণা বলছে, অনেকেই প্রেমে পড়ার সময় নিজেরাই অনুভব করেন যে মাথা অন্যভাবে কাজ করছে। চিন্তাভাবনা এবং কাজকর্ম (সাময়িক হলেও) সবসময় নিজের প্রেমিক বা প্রেমিকাকে ঘিরেই আবর্তিত হয়। আচরণে এই পরিবর্তনগুলি কীসের জন্য হয়? হরমোন রয়েছে এরও নেপথ্যে।

অক্সিটোসিন প্রেমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আমাদের প্রিয় মানুষের সঙ্গে সংযোগে এলেই আমাদের স্নায়ুতন্ত্র এবং রক্তপ্রবাহ জুড়ে এর তরঙ্গ সঞ্চালিত হয়। আমাদের জীবনে যে প্রিয় মানুষরা বিশেষ গুরুত্ব পায় তার নেপথ্যে আছে ডোপামিনের সাথে অক্সিটোসিনের সংমিশ্রণ। আমাদের মস্তিষ্ক প্রেমের সময় এই রাসায়নিকগুলির ক্ষরণ ঘটায়। প্রেম মূলত ইতিবাচক অনুভূতির সঙ্গে যুক্ত মস্তিষ্কের পথগুলিকে সক্রিয় করে।

পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রেমের বিভিন্ন পদ্ধতির কথা মাথায় রেখেই বিজ্ঞানীরা আরও একটি নতুন গবেষণার পরিকল্পনা করছেন। বিশ্বব্যাপী প্রেমে পড়া মানুষদের সমীক্ষা করা হবে কারণ প্রেমে পড়লেও প্রেম সম্পর্কে আমরা এখনও অনেক কিছুরই ব্যাখ্যা পাই না। মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে অবশ্যই একটি হলো প্রেম।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।