মোদির ফোনও ব্যর্থ! কেন বসিরহাটে হেরে গেলেন রেখা পাত্র?

BJP Rekha Patra: হাজি নুরুল ইসলাম পেয়েছেন ৫২.৮ শতাংশ ভোট আর রেখা পাত্র পেয়েছেন ৩০.৯ শতাংশ ভোট।

inscript
৩ মিনিট
মোদির ফোনও ব্যর্থ! কেন বসিরহাটে হেরে গেলেন রেখা পাত্র?

রাজনীতি বিষয়ে তাঁর কোনও অভিজ্ঞতাই নেই, তবু তিনিই ছিলেন এই বাংলায় ভারতীয় জনতা পার্টির অন্যতম চমক দেওয়া প্রার্থী। সন্দেশখালি ইস্যুকে বিজেপি লোকসভা ভোটের আগে সর্বোচ্চ স্তরে ব্যবহার করতে চেয়েছে। সন্দেশখালিতে মহিলাদের নির্যাতন সহ বিবিধ অত্যাচারের অভিযোগে অভিযুক্ত তৃণমূলের নেতা শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে মহিলাদের আন্দোলনের মুখ ছিলেন। নরেন্দ্র মোদি খোদ ফোন করে বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রের সঙ্গে কথা বলেন। তবুও শেষরক্ষা হলো না। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলামের কাছে ২,৯০,৬৭৪ ভোটের বিশাল ব্যবধানে হেরে যান রেখা।

হাজি নুরুল ইসলাম পেয়েছেন ৫২.৮ শতাংশ ভোট আর রেখা পাত্র পেয়েছেন ৩০.৯ শতাংশ ভোট। সিপিএমের নিরাপদ সর্দার রয়েছেন চতুর্থ স্থানে, পেয়েছেন মাত্র ৭৭,৮৮৯ টি ভোট। তৃতীয় স্থানে আছেন আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস ১ লাখ ২৩ হাজার ৫০০ ভোট। রেখা পাত্রর হার রাজ্যে বিজেপির জন্য বড় ধাক্কা। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে বিজেপি 'নারী শক্তি' নিয়ে যেটুকু যা কথা বলেছে, সবটাই ছিল সন্দেশখালিতে যৌন নিপীড়ন এবং জমি দখলের অভিযোগের পরিপ্রেক্ষিতে। এই অভিযোগের জেরে তৃণমূলের শেখ শাহজাহান, তার ভাই এবং সহযোগীদের গ্রেফতারও করা হয়।

বসিরহাটে রেখা পাত্র, তৃণমূলের নুরুল ইসলাম এবং ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) নেতা নিরাপদ সর্দারের মধ্যে মূল লড়াই হওয়ার কথা ছিল। বসিরহাট অঞ্চলে মুসলিম জনসংখ্যা ৫০ শতাংশেরও বেশি। অধিকাংশটাই তৃণমূলের পকেটের ভোট। ফলে বিজেপির টিকিটে এই অঞ্চলে ভোট টানতে পারা রেখা পাত্রের কাছে শুরু থেকেই কঠিন ছিল। জীবনে প্রথম নির্বাচনে লড়েছেন রেখা পাত্র, তাও আবার লোকসভা নির্বাচনের মতো কঠিন এক লড়াইয়ে। বামপ্রার্থী নিরাপদ সর্দার ছিলেন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক। তাঁর উপর আশা ছিল ঠিকই, তবে সারা রাজ্য জুড়ে বামেদের শোচনীয় হারের মধ্যে নিরাপদ সুবিধা করে উঠতে পারেননি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র ৯ টি আসন পেত বিজেপি! যে সমঝোতা হলে বাংলাছাড়া হতো গেরুয়া দল

TMC Lok Sabha Election Results: তৃণমূল ইন্ডিয়া জোটের সঙ্গে রাজ্যে আসন সমঝোতা করলে বিজেপির ভোটের ভাগ এবং আসন সংখ্যা আরও কমতে পারত।

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে জমি দখল এবং যৌন নিপীড়নের অভিযোগ সামনে আসার পরে সন্দেশখালিতে তৃণমূল বিরোধী হাওয়া তুলেছিল বিজেপি। বিজেপি 'নিপীড়িতা' রেখা পাত্রকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক খেলেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রার্থীকে ফোন করে তাঁকে 'শক্তি স্বরূপা' নামে ডেকে বুঝিয়ে দেন রেখার উপর বাজি ধরেছেন তিনি। শেখ শাহজাহান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন রেখা, আন্দোলনের জেরে সকলেই গ্রেফতারও হয়। যদিও পরে একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে স্থানীয় বিজেপি নেতাকেই বলতে শোনা যায় কীভাবে ২০০০ টাকার বিনিময়ে এই মহিলাদের দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে৷ নির্বাচনের মুখে এই ভিডিও নিয়ে একটি কথাও বলেনি বিজেপি।

২০০৯ সাল থেকে বসিরহাটে পরপর তিনটি লোকসভা নির্বাচনে জিতেছে তৃণমূল। সংখ্যালঘু জনসংখ্যা এই অঞ্চলে ৫০ শতাংশেরও বেশি, আর আসনটিতে এ যাবৎ শুধুমাত্র মুসলিম প্রতিনিধিরাই নির্বাচিত হয়েছেন। বসিরহাট কেন্দ্রটি সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত — বাদুড়িয়া, হারোয়া, মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, এবং হিঙ্গলগঞ্জ (এসসি), সমস্তটাই উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০ বছর পর হার! অর্জুনের দুর্বলতাকে কীভাবে কাজে লাগালেন পার্থ ভৌমিক?

Arjun Singh Barrackpore Lok Sabha: অর্জুন সিং ২০০১ থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর পার্থ ভৌমিক বিধায়ক হন রাজ্যে পালাবদলের বছর ২০১১ সালে।

গত লোকসভা নির্বাচনে এই আসনে জেতেন তৃণমূলের নুসরাত জাহান। এবার তাঁর বদলে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজয়ী নুরুল ইসলামকেই প্রার্থী করা হয়। নুসরাত জাহান ২০১৯ সালে বিজেপির সায়ন্তন বসুকে ৩.৫ লক্ষ ভোটে হারিয়েছিলেন।

১ জুন ভোট ছিল বসিরহাট কেন্দ্রে। সেখানে সন্দেশখালি অঞ্চলে সেদিন তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে হিংসা শুরু হয়। বহু মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। বিজেপির রেখা পাত্র অভিযোগ করে ছিলেন তৃণমূলের গুন্ডারা ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে। এতকিছুর পরেও বসিরহাট নাগালে এল না বিজেপির। বিশেষজ্ঞরা বলছেন, যে জায়গায় সন্দেশখালিতে আন্দোলন হয়েছিল সেটি সন্দেশখালি থেকে মাত্র একটি ব্লক দূরে। অতএব, এই আন্দোলন অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে প্রভাব ফেলতে পারেনি।

পাশাপাশি তৃণমূল 'স্টিং অপারেশন' করে যে ভিডিওটি ব্যবহার করেছে, যাতে স্পষ্ট বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ক্যামেরায় স্বীকার করেছেন সন্দেশখালি ঘটনায় ধর্ষণের অভিযোগগুলি ভুয়ো, সেই ভিডিওটি তৃণমূলের পক্ষে গেছে। সেখানে স্পষ্ট ওই নেতা বলে ফেলেছেন, বিজেপির শুভেন্দু অধিকারীই এই 'ষড়যন্ত্রের পিছনে' রয়েছেন।

নুরুল ইসলাম জানেন, এলাকার জনসাধারণের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করতে হয় এবং তাঁর কৌশল কাজ করেছে কিন্তু রেখা পাত্র সন্দেশখালি ছাড়া অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলির সঙ্গে সংযোগ করতে ব্যর্থ হন। এই কেন্দ্রের হারোয়াতে ৫৮% সংখ্যালঘুর বাস, মিনাখাঁতে ৫০% সংখ্যালঘু জনসংখ্যা, সন্দেশখালিতে ২৩% সংখ্যালঘু, বসিরহাট দক্ষিণে ৫০% সংখ্যালঘু জনসংখ্যা, বসিরহাট উত্তরে ৬৮% সংখ্যালঘু থাকেন, হিঙ্গলগঞ্জে ২৬% আর বাদুড়িয়াতে ৬৩% সংখ্যালঘু জনসংখ্যা। তাই সেখানে দাঁত ফোটাতে পারা রেখার পক্ষে সম্ভবই ছিল না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?