জি-২০-র ডিনারে কোন টেবিলে কার পাশে মমতা, নীতীশ? জোর চর্চা ইন্ডিয়া শিবিরে

Mamata at G20 Dinner : এটা বলা যাবে না যে শুধু অমিত শাহ আর যোগী আদিত্যনাথের সঙ্গেই ডিনার টেবিলে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

inscript
৩ মিনিট
জি-২০-র ডিনারে কোন টেবিলে কার পাশে মমতা, নীতীশ? জোর চর্চা ইন্ডিয়া শিবিরে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজে শুধুই নিরামিষ পদ। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের পরের বৈঠক। তার আগে জি ২০-র নৈশভোজ নিয়েই আমিষ রাজনীতির চর্চা তুঙ্গে। কেন চর্চা? চর্চার বিষয়বস্তু কী? নৈশভোজের আসরে টেবিলগুলোর নাম দেওয়া হয় ভারতের প্রধান প্রধান নদীর নামে। এক একটা টেবিল একটা নদী। গঙ্গা, যমুনা, কৃষ্ণা, এ রকম। তো সেই টেবিলেই কোন নদী কার সঙ্গে মিলিত হল, বিরোধী শিবিরের আমন্ত্রিতরা কে কোথায় বসলেন? কোথায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় বসলেন নীতীশ কুমার?

এক হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ছাড়া বাকি কংগ্রেস শাসিত রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী জি-২০-এর নৈশভোজে যোগ দেননি। ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নৈশভোজ যোগ দিয়েছিলেন। যোগ দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, তামিলনাড়ুর এম কে স্ট্যালিনের মত ইন্ডিয়া জোটের নেতারা। নিরামিষ টেবিলের এই কুশীলবদের ভিতর রাজনীতির আমিষচর্চা মমতা এবং নীতীশ কুমারকে ঘিরে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইন্ডিয়া নয়, ভারতেই জোর মোদির! জি-২০ তে স্পষ্ট হচ্ছে যেসব ইশারা

G20 Prime Minister of Bharat : ৯ সেপ্টেম্বর সকাল থেকেই ভারতের টুইটার ট্রেন্ডিং তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছে 'Prime Minister of Bharat'।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভোজসভায় কে কোন টেবিলে বসবেন আগে থেকেই ঠিক করা ছিল। হেমন্ত সোরেনের এক্স হ্যান্ডল (এক সময়ের টুইটার) থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে ফ্রেমের ডানদিকের টেবিলে বসে রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর পাশেই রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ছিল ওই টেবিলেই। যা নিয়ে সমালোচনায় মুখর ইন্ডিয়া জোটের শরিকরা। বিশেষ করে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং সিপিএম।

মমতার সঙ্গে ওই এক টেবিলেই ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কাজেই এটা বলা যাবে না যে শুধু অমিত শাহ আর যোগী আদিত্যনাথের সঙ্গেই ডিনার টেবিলে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কি! প্রশ্ন করতে ছাড়েননি অধীররঞ্জন চৌধুরীরা। 'মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির আমন্ত্রিত নৈশভোজে যোগ না দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। মাথার উপর আকাশ ভেঙে পড়ত না।' বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মমতার ডিনারে যোগ দেওয়ার পিছনে অন্য কোনও কারণের 'গন্ধও' পেয়েছেন অধীর। তৃণমূল কংগ্রেসও পাল্টা জবাব দিতে দেরি করেনি। সাংসদ সৌগত রায়ের বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে জি-২০-র নৈশভোজে যোগ দিয়েছেন। এটা নিতান্তই সৌজন্যমূলক। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অধীররঞ্জন চৌধুরীর এ নিয়ে কোনও মন্তব্য না করাই উচিৎ। হিমাচল প্রদেশ তো কংগ্রেস শাসিত রাজ্য। সেখানকার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুও তো নৈশভোজে যোগ দিয়েছেন।' অধীরকে মনে করিয়ে দিয়েছেন সৌগত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দ্রৌপদীর ডিনারে নিরামিষ 'ভারত', শেষপাতে 'মধুরিমা'

G20 Summit 2023: বিশ্বনেতাদের খাতিরদারিতে চেষ্টার ত্রুটি রাখেননি রাষ্ট্রপতি। যাকে বলে এলাহি আয়োজন! সূত্রের খবর রূপোর থালায়, রূপোর গ্লাসে অতিথিদের পরিবেশন করা হয়েছে নৈশভোজ।

ছবি সৌজন্য: হেমন্ত সোরেনের X হ্যান্ডল

বিজেপির হাত ছেড়়ে ইন্ডিয়া শিবিরে পা রেখেছেন নীতীশ কুমার। লালু প্রসাদের আরজেডি, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন। জি-২০-এর ডিনারে যোগ দেন তিনিও। যে নীতীশ দুদিন আগেও বলেছেন নরেন্দ্র মোদির মুখ দেখতেও রাজি না, সেখানে দ্রৌপদী মু্র্মুর নৈশভোজে তাঁর উপস্থিতি জল্পনা উসকে দিয়েছে। তবে কি আবার শিবির বদলাতে চলেছেন নীতীশ? বিরোধী ইন্ডিয়া জোটে কি তেমন কলকে পাচ্ছেন না তিনি? এই জল্পনা আরও জোরালো হয়েছে নৈশভোজের একটি ছবিতে। যেখানে একই ফ্রেমে প্রধানমন্ত্রীর পাশেই দেখা যাচ্ছে নীতীশ কুমারকে। দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে নীতীশের সঙ্গে বাইডেনের আলাপ করিয়ে দেন।

১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক রয়েছে নয়াদিল্লিতে। এনসিপি প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে ওই বৈঠক হওয়ার কথা। জোটের রণকৌশল, আসন ভাগাভাগি, পরবর্তী স্তরে জোটকে এগিয়ে নিয়ে যেতে কী কী আলোচ্যসূচি থাকতে পারে, তা নিয়ে ওই দিন আলোচনা হবে। তার আগে জোটের দুই অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং নীতীশ কুমারকে নিয়ে সিপিএম এবং অধীররঞ্জনের অবস্থানে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে ইন্ডিয়া জোট। যেমন সুজন চক্রবর্তী তো প্রকাশ্যেই বলছেন, ডাল মে কুছ কালা হ্যায়। আর বিজেপি এই সুযোগে চিমটি কেটে দিয়েছে। পদ্ম শিবিরের একাংশ বলছে, 'এই সামান্য ঘটনাতেই এত জলঘোলা। এরপর জোটের নেতারা পাশাপাশি বসে অন্ত্যক্ষরী খেলবেন?'

মমতা, নীতীশ এঁদের আমন্ত্রণ জানানো হলেও কেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। বিজেপি মনে করিয়ে দিয়েছে, তাঁদের দলের সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও জি২০-র নৈশভোজে আমন্ত্রণ জানাননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?