মোদির শপথগ্রহণে কেন ডাক পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়?

Mamata Banerjee Modi 3.0: মমতা ইঙ্গিত দিয়েছেন, এই এনডিএ জোটের সমর্থনে বিজেপি সরকারের মেয়াদ বেশি দিনের নয়।

inscript
২ মিনিট
মোদির শপথগ্রহণে কেন ডাক পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়?

নেহেরু পরপর তিনবার শপথ নিয়েছিলেন, ইন্দিরা নিয়েছিলেন ৪ বার, অটল বিহারী বাজপেয়ীও পরপর তিন দফায় শপথ নেন। নরেন্দ্র মোদিও নিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও, জোটসঙ্গীদের মদতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এল বিজেপি। প্রধানমন্ত্রী হলেন মোদি, আবার। এবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের ফল ছিল চমকপ্রদ। সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি না হলেও বিজেপি বেশ পিছনে ফেলে দিয়েছিল বিরোধীদের এই জোট। ইন্ডিয়া জোটের কাউকেই আমন্ত্রণও জানালেন না মোদি। রবিবার ৯ জুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণই জানানো হয়নি জোটসঙ্গীদের কাউকেই। রাহুল গান্ধি, অখিলেশ যাদব থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্যই রইলেন শপথের অনুষ্ঠানে।

নরেন্দ্র মোদি এবং বিজেপির প্রতি নিজের 'কড়া' মনোভাব এখনও একইভাবে বজায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই শপথগ্রহণে ডাক পাননি তিনি বা তাঁর দল। "যদিও আমরা অনুষ্ঠানে যোগ দেব না," স্পষ্টই জানিয়েছিলেন মমতা। মোদি ৩.০ সরকারকে উদ্দেশ্য করে মমতা বলেছেন, একটি অসাংবিধানিক, অবৈধ দলের জন্য শুভ কামনা করা যায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির শপথগ্রহণ বিষয়ে বলেছেন, “আমি দুঃখিত, কিন্তু আমি সরকার গঠনের জন্য একটি অসাংবিধানিক, অবৈধ দলকে শুভ কামনা করতে পারি না। দেশের জন্য আমার শুভকামনা থাকবে। আমি সব সাংসদদের বলব তাদের দলকে শক্তিশালী করতে… আমরা আপনাদের দল ভাঙব না কিন্তু আপনাদের দলের মধ্যে বিভেদ সৃষ্টি হবেই, আপনাদের দলের লোকজন খুশি নয়।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলা থেকে মোটে ২! কাদের কাদের মন্ত্রী করলেন নরেন্দ্র মোদি ৩.০?

New Modi Government Ministers: বাংলা থেকে মাত্র ২ জন মোদির মন্ত্রসভায় ঠাঁই পেয়েছেন তাও প্রতিমন্ত্রী হিসেবে। শান্তনু ঠাকুর আর সুকান্ত মজুমদার।

মমতা ইঙ্গিত দিয়েছেন, এই এনডিএ জোটের সমর্থনে বিজেপি সরকারের মেয়াদ বেশি দিনের নয়। নীতীশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর সমর্থনে মোদি আবারও প্রধানমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু নীতীশ কুমারের ভূমিকা নিয়ে সংশয় থেকেই যায়। তাই কি শপথগ্রহণের আগেই সরকার পড়ে যাওয়ার আশঙ্কা উস্কে দিলেন মমতা? মুখ্যমন্ত্রী মমতা বলছেন, বিরোধী জোট ইন্ডিয়া এখন সরকার গঠনের দাবি করেনি মানে এই নয় যে ভবিষ্যতে করবে না। “দেশের পরিবর্তন দরকার। কেউ মোদিকে চায় না। এই ফলাফলের পরে, মোদির পদত্যাগ করা উচিত ছিল। আমি জানি না বিজেপি জোটের শরিকদের কতটা সন্তুষ্ট করতে পারবে,” বলেছেন মুখ্যমন্ত্রী।

ভারতীয় জনতা পার্টি এবারের লোকসভা নির্বাচনে ২৪০টি লোকসভা আসন জিতেছে। ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৩০৩টি আসন৷ কেন্দ্রে সরকার গঠনের জন্য একটি দল বা জোটের ৫৪৩ সদস্যের সংসদের নিম্নকক্ষে ২৭২টি আসন প্রয়োজন৷ বিজেপি সংখ্যাগরিষ্ঠতার থেকে ৩২ টি আসন কম পায়। ফলে এনডিএ-র শরিকদের সমর্থনে সরকার গঠন করতে হলো বিজেপিকে। এই জোটের চূড়ান্ত সংখ্যা ২৯২টি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।