অনশন, ধর্না কতদিন? জুনিয়র ডাক্তারদের সঙ্গে রফাসূত্র কেন বের করতে পারছে না রাজ্য?

Junior Doctor Protest Carnival: সরকার স্পষ্ট জানিয়েছে, এর মধ্যে বাকি তিনটি দাবি কবে পূরণ হবে, সেই সময়সীমা আগে থেকে বেঁধে দেওয়া সম্ভব না।

User_14088
৩ মিনিট
অনশন, ধর্না কতদিন? জুনিয়র ডাক্তারদের সঙ্গে রফাসূত্র কেন বের করতে পারছে না রাজ্য?

মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরতে। ডাক্তাররা উৎসবের পাশাপাশি শুরু করেছিলেন দ্রোহ! দুূুর্গোৎসব শেষ। রাজ্যে পুজোর এই সমাপ্তিতে নয়া সংযোজন হয়েছে কার্নিভাল। অনশনরত জুনিয়র ডাক্তাররা সেই উৎসবের কার্নিভালের পাশাপাশি ডাক দিয়েছেন দ্রোহের কার্নিভালের। আরজি কর-কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে ১১ দিন ধরে। অসুস্থ হয়েছেন অনেeকেই। অনেকেই হাসপাতালে ভর্তি। তবু এই উৎসবের মধ্যে ডাক্তারদের বিষয়ে কোনও শব্দই খরচ করেনি সরকার। ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে তাই দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

মুখ্যমন্ত্রীর সঙ্গে গত মাসে ডাক্তারদের বৈঠক হয়েছিল। তাতে সরকারের সদর্থক ভূমিকা নিয়ে খানিক আশ্বস্তও হয়েছিলেন বিক্ষোভরত ডাক্তাররা। প্রথমে পাঁচ দফা দাবি নিয়ে হাজির হয়েছিলেন তারা যার মধ্যে অন্যতম ছিল পুলিশ কমিশনার ও স্বাস্থ্য অধিকর্তার অপসারণ। সেই দাবি মানা হয়েছে। আরও বেশ কিছু দাবি নিয়েও আশ্বাস দেওয়া হয়েছিল। এরপর স্বাস্থ্যভবনের সামনে থেকে অবস্থান তুলে নেন ডাক্তাররা। আংশিক কর্মবিরতিও প্রত্যাহার করেন। তবে জানিয়েছিলেন, সমস্ত দাবি না মানা হলে আবারও পূর্ণ কর্মবিরতির পথে হাঁটবেন তারা। শেষবার দশদফা দাবি নিয়ে হাজির হয়েছিলেন তারা। সেই দাবিগুলিতে কর্ণপাত করেনি সরকার। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার নির্দেশকে খানিক চ্যালেঞ্জ করেই পুজোর মধ্যেই অনশন শুরু করেছেন তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন সোনম ওয়াংচুকদের আন্দোলনে নীরব কেন্দ্র সরকার?

Sonam Wangchuk Ladakh Protest: ওয়াংচুক এবং তাঁর সমর্থকরা লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন।

কিন্তু সরকার কেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেও কোনও রফাসূত্র বের করতে পারছে না? বিচার চেয়ে আমরণ অনশনের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সরকারের তরফে কোনও হেলদোল নেই। ধর্না কতদিন চলবে, সরকার কী চাইছে কোনওটাই স্পষ্ট নয়। আরজি কর হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, কল্যাণী জেএনএম হাসপাতাল–সহ কয়েকটি সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা গণইস্তফা দিয়েছেন। এত কিছুর পরেও কেন নীরব সরকার?

চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ বৈঠক করেছিলেন। সেখানে জুনিয়র ডাক্তারদের ১০টি দাবির মধ্যে সাতটির বিষয় নিয়ে কথা এগিয়েছে। কিন্তু সরকার স্পষ্ট জানিয়েছে, এর মধ্যে বাকি তিনটি দাবি কবে পূরণ হবে, সেই সময়সীমা আগে থেকে বেঁধে দেওয়া সম্ভব না। সিনিয়র ডাক্তার তাঁদের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি পূরণের বিষয়ে কোনও লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার। অথচ সরকার বলছে হাসপাতালে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে। সিনিয়র ডাক্তারদের বক্তব্য, 'থ্রেট কালচার' মুক্ত না হলে হাসপাতালে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে পারে না। দুর্নীতিগ্রস্ত লোকেরাই স্বাস্থ্য প্রশাসনে বিভিন্ন পদে বসে রয়েছেন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সরকার এই হুমকির সংস্কৃতিকে না মেটাতে পারলে কাজের পরিবেশ সুস্থ স্বাভাবিক হবে না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার গণইস্তফা সিনিয়রদের, কী হতে চলেছে নবান্নের পরবর্তী পদক্ষেপ?

RG Kar Doctor's Protest: ইতিমধ্যেই এ ব্যাপারে জরুরি ভিত্তিতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। যে বৈঠকে থাকতে পারেন স্বাস্থ্যসচিবও।

সিনিয়র চিকিৎসকেরা শ্রীরামপুরের বিধায়ক তথা তৃণমূলের চিকিৎসক-নেতা সুদীপ্ত রায়কে রাজ্যের স্বাস্থ্য প্রশাসন থেকে অপসারণের দাবি তোলেন। সিনিয়র চিকিৎসকরা বলছেন, রাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচিত প্রতিনিধিকে এই ভাবে সরানো যায় না। সুদীপ্ত রায় রাজ্যের হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য, আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যানও। সিনিয়র ডাক্তাররা আগেও বলেছেন, রাজ্যের হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে দুর্নীতি রয়েছে অগাধ! তাহলে সরকার আখেরে দুর্নীতি ইস্যুতে কোনও পদক্ষেপ কি করতে চাইছে না বলেই জুনিয়র ডাক্তারদের দাবিও মিটছে না? এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়। শিক্ষা থেকে রেশন, কয়লা থেকে গরু পাচার, এখন স্বাস্থ্যও দুর্নীতির পাঁকে। প্রথম থেকেই সরকারি মেডিক্যাল কলেজগুলিতে তৃণমূল তথা শাসক ঘনিষ্ঠদের দাদাগিরির দিকেই আঙুল উঠেছে। পরিস্থিতি সামলাতে কয়েকজনকে সরানো হয়েছে ঠিকই তবে ডাক্তারদের একাংশই বলছেন শিকড় গভীরে। সেই শিকড়ে টান দিলে কি দুর্নীতির বৃক্ষটিই উপড়ে পড়ার সম্ভাবনা? তাই কি সরকার জুনিয়র ডাক্তারদের বিষয়ে এতটা উদাসীনতা দেখাচ্ছে?

মুখ্যসচিব জানান, তিনটি দাবির বিষয়ে মতৈক্যে পৌঁছনো যায়নি। সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার সকলেই 'টাইমলাইন' চাইছেন। রাজ্য বলছে এই হুমকির সংস্কৃতি কবে কাটবে এই জাতীয় দাবির ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া সম্ভব না। তবে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে তারা উদ্বিগ্ন। অনশন প্রত্যাহার করে কাজে ফেরার অনুরোধ করেছেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী অবশ্য কিছু বলেননি। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল না করার জন্য অনুরোধ করেছিলেন উদ্যোক্তাদের। সরকারের যুক্তি ছিল, উৎসবের কার্নিভালের দিনেই দ্রোহের কার্নিভাল ডাকা রাজ্যের ভাবমূর্তির জন্য ‘অমর্যাদাকর’। এদিকে কলকাতা হাইকোর্টও নির্দেশ দিয়েছে, পুজোর কার্নিভালে কোনও বিঘ্ন ঘটানো যাবে না। তবে ঢিল ছোড়া দূরত্বে দ্রোহের কার্নিভাল থেকে যে দুর্গা কার্নিভালে বিচারের দাবির চিৎকার ঢুকে পড়বে না, এই 'গ্যারান্টি' কেউই দিতে পারছেন না।

লিখেছেন
User_14088
User_14088
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?