বুলিই সার, জেলনস্কির পাশে দাঁড়ানোর বেলায় কেন ঠুঁটো জগন্নাথ সবাই!

rudranjan
৩ মিনিট
বুলিই সার, জেলনস্কির পাশে দাঁড়ানোর বেলায় কেন ঠুঁটো জগন্নাথ সবাই!

দিন কয়েক আগে ন্যাটোর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকি। ন্যাটো আদৌ ইউক্রেনকে সদস্যপদ দিতে ইচ্ছুক কিনা সে বিষয়ে স্পষ্ট জবাব চেয়েছিলেন তিনি। তারপর বেশ কিছু দিন কেটে গেলেও তাদের পক্ষ থেকে কোনোরকম সদুত্তর আসেনি। অবশেষে জেলেন্সকি জানান ন্যাটোর সদস্য হওয়ার বাসনা ত্যাগ করেছে ইউক্রেন। এবার রাষ্ট্রপুঞ্জের বিরুদ্ধেও অসন্তোষের সুর শোনা গেল ইউক্রেনের রাষ্ট্রপতির গলায়। নিরাপত্তা পরিষদের বক্তৃতায় রুশ সৈন্যদের নৃশংসতার উদাহরণ তুলে দিয়ে তিনি বললেন, ‘আপনারা সক্রিয় না হলে সকলকেই এমন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হবে।’ রুশ হানাদার বাহিনীকে সে বক্তৃতায় আইএস জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও তুলনা করেছেন জেলেন্সকি। রুশ-ইউক্রেন যুদ্ধে পুতিনের দেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি রাষ্ট্রপুঞ্জ, এ নিয়ে ক্ষুব্ধ তিনি। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে তাঁর ক্ষোভ হয়ত অযৌক্তিক নয়। কিন্তু এ যুদ্ধে রাষ্ট্রপুঞ্জ আদৌ কোনো ভূমিকা পালন করতে পারবে কিনা তা নিয়ে খানিক সংশয় থেকে যায়।

ইউক্রেনকে আক্রমণ করবার কিছুদিনের দিনের মধ্যেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় তিরস্কৃত হতে হয় রাশিয়াকে। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে সেখানে স্পষ্টভাবে জানানো হয়, তিনি যদি সেনা অভিযানে অবিলম্বে রাশ না টানে রাশিয়া তাহলে সমস্ত দিক থেকেই একঘরে করে দেওয়া হবে। রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে সেখানে অংশগ্রহণ করে ১৪১ টি দেশ। পক্ষান্তরে রাশিয়ার পাশে এসে দাঁড়ায় সিরিয়া বা উত্তর-কোরিয়ার মতো দেশগুলি। কিন্তু কেবল তর্জন-গর্জনই সার। ইউক্রেনকে নৈতিক সমর্থন জানিয়ে আপাতভাবে রাশিয়াকে চোখ রাঙালেও সরাসরি কোনও পদক্ষেপ নেওয়ার বেলায় মৌনব্রত অবলম্বন করেছে রাষ্ট্রপুঞ্জ। কূটনীতিকদের কেউ কেউ অবশ্য মনে করাচ্ছেন, এ ক্ষেত্রে দেশগুলি যে আন্তর্জাতিক নিয়মের শৃঙ্খলে আবদ্ধ, সে কথাও অস্বীকার করা চলে না।

কোনও দেশের আগ্রাসী আচরণের ফলে যদি সামাজিক শান্তি ব্যহত হয় তাহলে তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে পারবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। তাদের সংবিধানের ৭ নম্বর পরিচ্ছেদে এমনটাই বলা আছে। তবু, রুশ-ইউক্রেন যুদ্ধে তাদের হাবভাব যেন ঠিক সংবিধান সম্মত নয়। অর্থাৎ, রাশিয়া কে শুধুমাত্র মৌখিক বার্তাটুকু দিয়েই যেন দায় সারতে চাইছে রাষ্ট্রপুঞ্জ। কারণটা বুঝে নেওয়া অবশ্য খুব কঠিন নয়।

প্রথমেই দেখে নেওয়া যাক এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা। চিন, মার্কিন-যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম ছাড়াও সেখানে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে রাশিয়া। অর্থাৎ যাদের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ, তারাই নিরাপত্তা পরিষদের কার্যনির্বাহী সমিতির অন্যতম অংশীদার। এবং শুধু তাই নয়। নিজেদের ভেটো প্রয়োগ করে নিরাপত্তা পরিষদের যে কোনও সিদ্ধান্ত কে রদ করে দেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতাও তাদের রয়েছে সেখানে। ইতিপূর্বে রুশ-ক্রিমিয়া সংঘর্ষের কালেও এমনটাই ঘটিয়েছিল তারা। রাষ্ট্রপুঞ্জের তৎকালীন মার্কিন প্রতিনিধি সামান্থা পাওয়ার সে সময়ে মনে করেছিলেন, ভেটোর অযাচিত প্রয়োগের মধ্যে দিয়ে আসলে নিরাপত্তা পরিষদের বৈধতাকেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে রাশিয়া। ফলত, নিরাপত্তা পরিষদ চাইলেও নিজেদের আইনি জটিলতার কারণেই রাশিয়ার বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নিতে পারবে না। বলা ভালো, কার্যনির্বাহী সমিতিতে পুতিনের দেশের শক্তিশালী উপস্থিতিই তাদের সেই পদক্ষেপ নেওয়ার ছাড়পত্র দেবে না।

প্রসঙ্গত, ন্যাটোর ক্ষেত্রেও এমন চিত্রই দেখা যাচ্ছে। সেখানেও রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আইনি বিধি নিষেধই প্রধান অন্তরায়। ইতিপূর্বে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো জেলেন্সকিকে নৈতিক সমর্থন জানিয়েছে। কিন্তু সরাসরি তাদের কাছ থেকে কোনোরকম সাহায্য পায়নি ইউক্রেন। তার কারণ, ন্যাটোর ৫ নম্বর ধারা অনুযায়ী, একমাত্র তাদের সদস্য দেশের উপর আক্রমণ নেমে এলেই বাকিরা যৌথভাবে তার প্রতিরোধ করতে পারবে।

শেষবার এ ধারা প্রয়োগ করা হয়েছিল ২০০১ সালে মার্কিন-যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার সময়ে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এস্তোনিয়া বা লাতভিয়ার মতো বলটিক দেশগুলি স্বেচ্ছায় সদস্য হয়েছিল ন্যাটোর। কেবল ইউক্রেনকেই এখনও পর্যন্ত নিজেদের সদস্য হিসেবে গণ্য করেনি তারা। ইউক্রেনের সঙ্গে ন্যাটোর সম্পর্ক কেবলই বন্ধুত্বের। কোনোরকম কূটনৈতিক চুক্তিতে তারা আবদ্ধ নয়। অতএব, এ যুদ্ধে জেলেন্সকি কে নৈতিক সমর্থন জানালেও ইউক্রেন কে সাহায্য করা আইনত সম্ভব নয় ন্যাটোর পক্ষে।

রুশ-ইউক্রেন যুদ্ধে পরিস্থিতির পরিবর্তন ঘটছে দ্রুত। ইস্তানবুলে আয়োজিত দুই দেশের সাম্প্রতিক বৈঠক কে যুদ্ধ শেষের প্রথম ধাপ হিসেবেই দেখছেন অনেকে। তবু, এখনই সে বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে আসা চলে না। ইতিমধ্যে নিয়মিত রুশ মিসাইলের আক্রমণে বিধ্বস্ত হয়েছে পূর্ব-ইউক্রেন। প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। যুদ্ধের কবল থেকে রক্ষা পেতে ইউক্রেনের পশ্চিম সীমান্ত পেরিয়ে তারা আশ্রয় খুঁজেছে অন্যত্র। রুশ সেনাদের আগ্রাসনের ফলে ইউক্রেনের বিভিন্ন শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। প্রত্যহ ঘোরতর সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছে সেখানকার মানুষ। এমতাবস্থায় দুই দেশের বাক্যালাপের মধ্যে দিয়ে যত দ্রুত সমাধান সূত্র বেরিয়ে আসে ততই মঙ্গল।

লিখেছেন
rudranjan
rudranjan
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।