হিন্দুভোটও ফসকে যাচ্ছে! নির্বাচনের মাঝেই আকবরপুরের নাম বদল করতে কেন মরিয়া যোগী?

Akbarpur Name Change Yogi Adityanath: "শহরের নাম উচ্চারণ করলে মুখের স্বাদটাই খারাপ হয়ে যায়,” বলছেন মুখ্যমন্ত্রী যোগী।

inscript
৩ মিনিট
হিন্দুভোটও ফসকে যাচ্ছে! নির্বাচনের মাঝেই আকবরপুরের নাম বদল করতে কেন মরিয়া যোগী?

ভোট চলছে দেশে। মাসখানেকের মধ্যে নতুন করে পাঁচ বছরের জন্য দেশ সামলানোর ক্ষমতা পাবে নির্বাচিত রাজনৈতিক দল। শাসক বিজেপি বলেছে, ‘আব কি বার ৪০০ পার'। কী কী ভাবে চারশো আসন দখল করা যায় তার সমস্ত কৌশল-ছল বিজেপি প্রয়োগ করে ফেলেছে। খোদ নরেন্দ্র মোদি মসনদ ধরে রাখতে এত মরিয়া যে দেশের সহনাগরিক মুসলিম সম্প্রদায়কে নিয়ে অকথ্য নোংরা মন্তব্য করে চলেছেন তিনি। দেশকে ঘৃণা দিয়ে ভরিয়ে ভোটবাক্সে লাভের গুড় তুলতে চাইছেন মোদি-শাহরা। তাই ভোটের মাঝেও হিন্দুদের ভোট যাতে কোনওভাবেই হাতছাড়া না হয় সেই কারণে, ফের নাম বদলকে হাতিয়ার করে মাঠে নেমেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে উত্তরপ্রদেশের একাধিক 'মুসলিম' এলাকার নাম তিনি পাল্টে দিয়েছেন। মুঘলসরাই স্টেশন হয়ে গিয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এবার আকবরপুরের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন যোগী।

"শহরের নাম উচ্চারণ করলে মুখের স্বাদটাই খারাপ হয়ে যায়। নিশ্চিন্ত থাকুন, এই সমস্ত জিনিস বদলে যাবে। আমাদের অবশ্যই আমাদের দেশ থেকে ঔপনিবেশিকতার সমস্ত অবশিষ্টাংশ নির্মূল করতে হবে এবং আমাদের ঐতিহ্যকে সম্মান করতে হবে,” বলছেন মুখ্যমন্ত্রী যোগী। আকবরপুর ছাড়া রাজ্যের আলিগড়, আজমগড়, শাহজাহানপুর, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, ফারুখাবাদ এবং মোরাদাবাদ সহ অসংখ্য জেলার নাম পরিবর্তনের কথা বিবেচনা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর ঐতিহাসিক 'পরাধীনতার প্রতীক'-গুলিকে নির্মূল করার অভিযানে নামেন। পরাধীনতা চিহ্ন মোছা বলতে, বলতে দেশের মুসলিম শাসকদের হাতে থাকা এলাকার নাম, স্টেশনের নাম, রাস্তার নাম বদল। বুঝিয়ে দেওয়া, এসব মুসলিমগন্ধী নামের এদেশে ঠাঁই নেই। নাম বদল করতে গিয়ে রাজ্যের অসংখ্য রাস্তা, পার্ক, চৌরাস্তা এবং ভবনের নাম রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঐতিহাসিক আলিগড়ের নাম বদলে দিচ্ছে বিজেপি? 'আলি' বাদ দিয়ে বসছে...

Aligarh Name Changed to Harigarh : আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সর্বসম্মতিক্রমে শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস করেছে।

শুধু লখনউতেই রয়েছে অটল বিহারী বাজপেয়ী রোড, অটল চৌরাহা, অটল বিহারী বাজপেয়ী সম্মেলন কেন্দ্রে, অটল সেতু এবং অটল বিহারী কল্যাণ মণ্ডপ। দেশের চতুর্থ ব্যস্ততম রেল জংশন ঐতিহাসিক মুঘলসরাই রেল স্টেশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়েছে।

২০১৯ সালের কুম্ভ মেলার ঠিক আগে, রাজ্য সরকার এলাহাবাদের নাম বদলে করে প্রয়াগরাজ। অনেক সাধুরা দাবি করেন, এই ঐতিহাসিক স্থানটির আসল নাম ছিল প্রয়াগরাজই। মুঘলরা তা পরিবর্তন করে এলাহাবাদ করে। ফৈজাবাদের নাম পরিবর্তন করে রাখা হয় অযোধ্যা এবং ঝাঁসি রেল স্টেশনের নামও রাখা হয় রানি লক্ষ্মী বাইয়ের নামে।

সম্প্রতি, আলিগড়ের মিউনিসিপ্যাল সংস্থাগুলি শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার দাবিতে একটি প্রস্তাব পাস করেছে। ফিরোজাবাদের নাম পরিবর্তন করে চন্দ্রনগর করার প্রস্তাবও দেওয়া হয়েছে। মইনপুরীর নাম পরিবর্তন করে মায়াপুরী করার দাবি জানানো হয়েছে।

রাজ্যের মাধ্যমিক শিক্ষা প্রতিমন্ত্রী গুলাব দেবী দাবি করেছেন, তাঁর নিজের জেলা সম্বলের নাম পরিবর্তন করে পৃথ্বীরাজ নগর বা কল্কি নগর করা হোক। প্রাক্তন বিজেপি বিধায়ক দেবমণি দ্বিবেদী দাবি করেছিলেন, সুলতানপুর জেলার নাম পরিবর্তন করে কুশভবানপুর করা হোক। রামের পুত্র কুশ নাকি এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। সাহারানপুরের দেওবন্দ বিধানসভা আসনের বিজেপি বিধায়ক ব্রজেশ সিংও দেওবন্দকে দেববৃন্দে পরিবর্তন করার দাবি জানিয়েছেন। গাজিপুরের মহম্মাবাদ আসনের প্রাক্তন বিজেপি বিধায়ক অলকা রাই দাবি করেছেন, গাজিপুরের নাম বদলে গাধিপুরী করার।

নাম বদল করা আপাততদৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে ঠিকই। তবে নামে এখানে আসে যায়। বিশেষ ধর্মের নাম নিলে 'স্বাদ খারাপ' হয়ে যাওয়ার কথা যখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, যখন বেছে বেছে মুসলিম নাম বাদ দিয়ে 'সনাতনী' নামের জিগির তোলা হয় তখন সেই দেশ যে কোনওভাবেই আর ধর্ম নিরপেক্ষ থাকে না তা খুব স্বাভাবিকভাবেই স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়। সংবিধান বদলের আগেই মাথায় বদল হয়ে যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।