আপাত হার সত্ত্বেও কি সরকার গড়তে চলেছে জোট INDIA-ই? যা জানালেন রাহুল

Lok Sabha Election 2024: গত লোকসভা ভোটে ৫২টি আসন পেয়েছিল কংগ্রেস। তবে পাঁচ বছর পর সেঞ্চুরির দোরগোরায় গিয়ে থেমেছে কংগ্রেস। সাফল্য পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াও।

Sohini Das
৪ মিনিট
আপাত হার সত্ত্বেও কি সরকার গড়তে চলেছে জোট INDIA-ই? যা জানালেন রাহুল

বুথ ফেরত সমীক্ষা বলেছিল, দেশ জুড়ে মুখ থুবড়ে পড়বে জোট ইন্ডিয়া। ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধির আগামী কয়েক বছর রাজনীতি থেকে দূরে থাকা প্রয়োজন। অথচ সেই রাহুলই ২০২৪ লোকসভা ভোটে দু'দুটি আসনে লড়লেন, এবং বলাই বাহুল্য বিপুল ভোটে জিতলেন। গত লোকসভা ভোটের তুলনায় দ্বিগুণ আসন এবার জিতে নিয়েছে কংগ্রেস। গত লোকসভা ভোটে যা ছিল ৫২, তা-ই এবার হয়েছে ৯৯। শুধু কংগ্রেস নয়, সমস্ত বুথ ফেরত সমীক্ষার মুখে ছাই দিয়ে ভালো ফল করেছে জোট ইন্ডিয়াও। মোট ২৩৩টি ভোট পেয়েছে ইন্ডিয়া জোট। যদিও ২৯২টি আসনে জয় নিয়ে ফের সরকার গড়তে চলেছে সেই এনডিএ। যার মধ্যে ২৪০টি আসন একাই জিতেছে বিজেপি। সে যাই হোক, লড়াই কিন্তু হয়েছে হাড্ডাহাড্ডি। কার্যত বিরোধীশূন্য জায়গা থেকে একটা জায়গায় উঠে আসতে পেরেছে দেশের অবিজেপি জোট। আর লোকসভা ভোটের ফলপ্রকাশের পরেই সাংবাদিক বৈঠকে হাজির হলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

লোকসভা নির্বাচনে বহু বছর পর ঘুরে দাঁড়াতে দেখা গিয়েছ কংগ্রেসকে। এর নেপথ্যে রয়েছে বহু সমীকরণ। ভারত জোড়ো যাত্রার মাধ্যমে যেভাবে জনসংযোগ করতে দেখা গিয়েছিল রাহুলকে, তার ফল কি কিছুটা হলেও পেল কংগ্রেস। যদিও সাংবাদিকের মুখোমুখি হয়ে দলীয় নেতৃত্ব জানালেন, মানুষের রায়ে হার হয়েছে মোদির। দেশবাসী জানিয়ে দিয়েছেন, মোদি-শাহকে তাঁরা চান না।

লোকসভা ভোটে জিতে সরকার গড়তে চললেও প্রত্যাশিত ফল আসেনি বিজেপির ঝুলিতে। যে উত্তরপ্রদেশ, যে অযোধ্যা, যে গোবলয় নিয়ে এত গর্ব গেরুয়া শিবিরের, সেখানেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। লোকসভা ভোটের কথা ভেবেই রামমন্দির উদ্বোধনের একগুচ্ছ কর্মসূচী বছরভর সাজিয়েছিল বিজেপি। একের পর এক জনসভায় সংখ্যালঘুর বিরুদ্ধে কুকথা বলে হিন্দুভোট টানতে চেয়েছেন মোদি। তবে আসলে তেমনটা হয়নি। মোদি মুখে যতই ক্লিন সুইপের দাবি করুক না কেন, তাঁর চারশো পারের দাবি ধুয়ে মুছে তো গিয়েইছে। এমনকী ৩০০ পর্যন্ত পেরোতে পারেনি বিজেপি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আসন ভাগ করতে চাননি রাজ্যে, এবার কি ইন্ডিয়া জোটের মাথা হতে চাইবেন মমতা?

Mamata Banerjee Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কংগ্রেসের দীর্ঘদিনের যোদ্ধা, বহরমপুরের 'রবিনহুড' অধীর নাকি আসলে কংগ্রেসই নন, তিনি একজন বিজেপি।

গত লোকসভা ভোটে ৫২টি আসন পেয়েছিল কংগ্রেস। তবে পাঁচ বছর পর সেঞ্চুরির দোরগোরায় গিয়ে থেমেছে কংগ্রেস। সাফল্য পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াও। ওয়েনাড় ও রায়বরেলি- দুটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন রাহুল। গত কয়েক বছরের ব্যর্থতার ইতিহাস মুছে জয় এসেছে এই লোকসভা ভোটে। দুটি আসনেই বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। তার পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে সাংবাদিক বৈঠকে হাজির হন রাহুল। হাতে ছিল সংবিধান। সঙ্গে ছিলেন সনিয়া ও কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশ।

কংগ্রেস সভাপতি খাড়্গে এদিন সাংবাদিকদের সামনে জানান, “কংগ্রেসকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে নির্বাচন লড়তে হয়েছে। সমস্ত স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে নিজেদের কুক্ষিগত করতে চেয়েছিলেন মোদি। কংগ্রেসের ইস্তেহারও অপব্যাখ্যা করেছিল বিজেপি।” তবে শত চেষ্টা সত্ত্বেও কংগ্রেসকে আটকানো যায়নি বলেই মনে করছেন খাড়গে। দলের এই সাফল্যের নেপথ্যে রাহুলের দুই যাত্রার বড় ভূমিকা রয়েছে বলেই জানান তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রায়বরেলি কংগ্রেসেরই! দুই আসনেই যেভাবে ব্যাপক জয়ের মুখে রাহুল গান্ধি!

Rahul Gandhi Lok Sabha Results 2024: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই মুহূর্তে ২৯১টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৩ টি আসনে।

চেনা আক্রমণের সুরেই বিজেপিকে কটাক্ষ করতে দেখা গিয়েছে রাহুলকেও। কংগ্রেস নেতা জানান, সংবিধান বদলের ষড়যন্ত্র করছিল বিজেপি। কিন্তু নির্বাচনে সেই ষড়যন্ত্র ব্যর্থ করেছেন ভারতের আমজনতা। দরিদ্র, দলিত, কৃষকরা এই চেষ্টা বিফল করে দিয়েছেন। সেই সঙ্গে রাহুলের দাবি, দেশবাসী জানিয়ে দিয়েছেন তাঁরা মোদি-শাহকে আর চান না। প্রাক্তন কংগ্রেস সভাপতি আরও জানান, কংগ্রেস কোনও একটা দলের বিরুদ্ধে লড়তে নামেনি। মোদির ‘দখল’ করা সমস্ত সংস্থার বিরুদ্ধেও সংগ্রাম চালিয়ে গিয়েছে কংগ্রেস। তারই প্রতিফলন হয়েছে নির্বাচনের ফলাফলে।

ভোট শেষ হতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছিলেন, ইন্ডিয়া জোট ২৯২ আসনে জিতবে। সেই আসন না জিততে পারলেও ২৩৩টি আসন পেয়েছে ইন্ডিয়া জোট। এদিকে, মোদি বলেছিলেন চারশো পারের কথা। টেনেটুনে ২৯২টি আসন পেয়েছে এনডিএ। ফলে বোঝাই যায়, খুব বেশি ব্যবধান নেই ইন্ডিয়া আর এনডিএ-র প্রাপ্ত ভোটের মধ্যে। আগামী ৫ জুন অর্থাৎ বুধবারই ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কংগ্রেস। মঙ্গলবার রাহুল সাংবাদিক বৈঠকে জানান, ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে কি কোনও ভাবে ক্ষমতায় আসতে পারে ইন্ডিয়া জোট? কিন্তু কীভাবে? বিশেষজ্ঞদের মতে, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না মোটেও। কারণ তেলুগু দেশম পার্টি এবং নীতীশ কুমারের জেডিইউ- দুই দলই অতীতে কংগ্রেসের জোটসঙ্গী ছিল। এবারের নির্বাচনে টিডিপি এবং জেডিইউ, দু'দলই ১৫টি আসনের কাছাকাছি জিতেছে। এনডিএ ছেড়ে তারা ইন্ডিয়াতে যোগ দিতে পারে, সেই সম্ভাবনাও প্রবল। শোনা গিয়েছে, জোট ইন্ডিয়ার তরফে নীতীশকে উপ-প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। এর আগে নিজের সুবিধা মতো একাধিক বার দল বদলেছেন নীতীশ। কিছুদিন আগেই ইন্ডিয়া জোটকে অন্ধকারে ফেলে এনডিএ-র হাত ধরেন নীতীশ। এবার রাতের ভুলোমনের মতোই কি ফের কংগ্রেসের সঙ্গে ফিরে আসবেন নীতীশ? বদলে যাবে সমস্ত সমীকরণ? তবে এ নিয়ে এখনই কিছু জানাতে চাননি রাহুল। তাঁর কথায়, “এখন বললে মোদি সব জেনে যাবেন, সতর্ক হয়ে যাবেন।”

তবে কি শেষপর্যন্ত মোদিকে সরিয়ে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট? তৃতীয়বার কুর্সিতে বসার ক্ষমতা হারাবেন মোদি? তা নিয়ে চূড়ান্ত আলোচনা হতে চলেছে ইন্ডিয়া জোটের ৫ তারিখের বৈঠকেই। একই সঙ্গে ইন্ডিয়া জোটের সঙ্গে কীভাবে থাকবে তৃণমূল, আদৌ থাকবে কিনা, তা নিয়েও সিদ্ধান্ত হবে কালই। তবে তৃণমূলের হাত ছাড়া বিপদের হতে পারে জোটের জন্য। কারণ রাজ্যে বিপুল ভোটে জিতে গিয়েছে তৃণমূল। তবে লোকসভা ভোটে বাংলা জয়ের পর যেভাবে মমতা শুভেচ্ছা জানিয়েছেন রাহুলকে, তাতে সে সংশয়ের অবকাশ কম বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে রাজনীতির খেলা বলে কথা! না আঁচালে যে বিশ্বাস নেই, সেটাই বোধহয় সার কথা জোটের রাজনীতিতে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?