বিশ্বের প্রাচীনতম কমোড আবিষ্কার! ২,৪০০ বছর আগেও ছিল আধুনিক 'ফ্লাশ টয়লেট'

World's Oldest Toilet: আমরা এখন যে টয়লেটগুলি ব্যবহার করি সেগুলি ১৮০০-র দশকে টমাস ক্র্যাপার তৈরি করেছিলেন প্রথম।

inscript
২ মিনিট
বিশ্বের প্রাচীনতম কমোড আবিষ্কার! ২,৪০০ বছর আগেও ছিল আধুনিক 'ফ্লাশ টয়লেট'

কে বলে মাঠে ঘাটে শৌচকর্ম করাটাই ছিল মানুষের প্রাচীন অভ্যাস! ইতিহাস তো তেমন বলছে না। বরং সেই কতকাল আগেও আস্ত কমোডের ব্যবহার যে ছিল তা জানা গিয়েছে আবিষ্কৃত ভগ্নাবশেষ থেকে! চিনের প্রত্নতাত্ত্বিকরা দাবি করেছেন, বিশ্বের প্রাচীনতম ফ্লাশিং টয়লেট খুঁজে পেয়েছেন তারা। সিএনএনের একটি প্রতিবেদন বলছে, চিনের জিয়ান শহরের একটি প্রত্নতাত্ত্বিক স্থানে আবিষ্কৃত হয়েছে ২,৪০০ বছরের পুরনো টয়লেট বক্স এবং পাইপ।

টয়লেটটি ইউয়েয়াংয়ের একটি প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যে থেকে আবিষ্কৃত হয়েছে। গবেষকদের বিশ্বাস, ২২১ খ্রিস্টপূর্ব থেকে ২০৬ খ্রিস্টপূর্ব সময়কালের মধ্যে কিন রাজবংশের কমোড ছিল এটি। গবেষকরা এর নাম দিয়েছেন 'বিলাসী টয়লেট'। তাঁদের অনুমান বাথরুমটি ছিল প্রাসাদের অভ্যন্তরে। সেখান থেকে একটি পাইপ বাইরের একটি গর্তের সঙ্গে সংযুক্ত ছিল। খানিকটা একালের কমোড ও সেপটিক ট্যাঙ্কের মতোই ব্যবস্থা।

চাইনিজ আকাডেমি অফ সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব আর্কিওলজির গবেষক লিউ রুই এই প্রত্নতাত্ত্বিক দলের অংশ ছিলেন। তিনি জানাচ্ছেন, চিনে এমন শৌচব্যবস্থা উদ্ধার প্রথম। এই প্রথম সেখানে ফ্লাশ টয়লেট আবিষ্কার করা হয়েছে৷ খননের সময় বিষয়টি পেয়ে সকলে প্রথমে অবাক হন, তারপর অবশ্য বুঝতে পেরে হেসেকেঁদে একশা! ওই সময়কালে এবং পরবর্তীতে হান রাজবংশের শাসনের সময় এই ফ্লাশ টয়লেটটি সম্ভবত উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সংরক্ষিত ছিল। গবেষকদের মতে, টয়লেটটি কিন জিয়াওগং বা তাঁর বাবা কিন জিয়ানগং ব্যবহার করেছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্টেশন মাস্টার থেকে শৌচাগারের রক্ষণাবেক্ষণ, রাজ্যের প্রথম মহিলা পরিচালিত স্টেশনের খোঁজ

২০২২ সাল থেকে এই স্টেশনের ভার সম্পূর্ণ মহিলাদের হাতে ছাড়া হল। সেই সুবাদে শিলিগুড়ি টাউন স্টেশন উত্তর-পূর্ব সীমান্ত রেল তো বটেই, এমনকি গোটা পশ্চিমবঙ্গে প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত স্টেশন।

লিউ রুই আরও উল্লেখ করেছেন, প্রতিবার টয়লেট ব্যবহার করার সময়, চাকররা সম্ভবত বাটিতে করে জল ঢেলে দিত। প্রাচীন কালের চিনারা স্যানিটেশন ব্যবস্থাকে কতখানি গুরুত্ব দিয়েছিল তার প্রমাণই হল এই আবিষ্কৃত ফ্লাশ টয়লেট। প্রত্নতাত্ত্বিকরা বর্তমানে টয়লেট থেকে নেওয়া মাটির নমুনা পরীক্ষা করছেন। তা থেকে তারা বুঝতে চাইছেন মানুষ সেই সময়ে কী খেত।

ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনদের মতে, এই টয়লেট আবিষ্কারের আগে মনে করা হয়েছিল যে ১৬ শতকে প্রথম ফ্লাশ টয়লেট ব্যবহৃত হয়। আর তা ব্যবহার করেছিলেন প্রথম রানি এলিজাবেথ। তাঁর এক বন্ধু, জন হ্যারিংটন, আমরা আজ যেমন ব্যবহার করি তেমন একটি কমোড আবিষ্কার করেছিলেন যা লিভারের সাহায্যে জল ঢেলে দেয়।

আমরা এখন যে টয়লেটগুলি ব্যবহার করি সেগুলি ১৮০০-র দশকে টমাস ক্র্যাপার তৈরি করেছিলেন প্রথম। তিনি একটি ইউ আকৃতির পাইপ তৈরি করেছিলেন যাতে টয়লেটে একবার জল ঢেলে দিলে, অর্থাৎ একবার ফ্লাশ করে দিলে আর গন্ধ বেরোয় না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।