১% ঘটে থাকলেও ১০০% লজ্জার! সন্দেশখালি মামলায় যেভাবে শাসকদলকেই দুষল হাইকোর্ট

Sandeshkhali Case: হলফনামার এক শতাংশ সত্যি হলেও তা ভয়ানক রকমের লজ্জার বলে বক্তব্য হাইকোর্টের। এই ঘটনার একশো শতাংশ দায় বর্তায় গোটা জেলার প্রশাসন ও শাসকদলের উপরেই।

Sohini Das
৩ মিনিট
১% ঘটে থাকলেও ১০০% লজ্জার! সন্দেশখালি মামলায় যেভাবে শাসকদলকেই দুষল হাইকোর্ট

ভোটের মুখে মুখে সন্দেশখালির ঘটনা যথেষ্ট চাপে ফেলেছিল শাসকদলকে। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য় হন গ্রামের মেয়ে-বউরা। সেই প্রতিবাদ-আন্দোলনের ঢেউ পৌঁছয় অনেক দূর। একে একে শেখ শাহজাহানের সঙ্গী উত্তম-শিবু এবং শেষপর্যন্ত গ্রেফতার হয় শেখ শাহাজাহান। সেই মামলা যায় সিবিআইয়ের হাতে। বৃহস্পতিবার সন্দেশখালি মামলায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল তৃণমূল সরকারকে।

সামনেই লোকসভা ভোট। একাধিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বিপাকে এ রাজ্যের শাসক দল। তার উপর গোদের উপর বিষফোঁড়া যেন এই সন্দেশখালি মামলা। গোড়া থেকেই সন্দেশখালির ঘটনাকে পুরোদস্তুর তৃণমূলের বিরুদ্ধে চালিত করার চেষ্টা করতে কসুর করেনি দল। কখনও তাকে তুলনা করা হয়েছে সিঙ্গুর-নন্দীগ্রামের জমি আন্দোলনের সঙ্গে। এমনকী সেই সন্দেশখালি আন্দোলন থেকে উঠে আসা প্রতিবাদকারী রেখা পাত্রকেই আসন্ন লোকসভা ভোটে প্রার্থী করেছে বিজেপি। দিনের পর দিন এলাকার মেয়ে-বউদের উপর যে নিগ্রহ-নির্যাতন চালিয়ে এসেছে শেখ শাহজাহান ও তার দলবল, তা শুনে শিউরে উঠেছে মহিলা কমিশন থেকে শুরু করে একাধিক মানবাধিকার সংগঠন। জমি দখল থেকে শুরু করে বাড়ির মেয়েদেক সম্মান বাঁচানোর চেষ্টা করলে বাড়ির পুরুষ সদস্যদের দেদার মার, কী করেন শাহজাহানরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চার বছরে ৪০টিরও বেশি মামলা! অবাক করবে শেখ শাহজাহানের 'অপরাধে'র ফিরিস্তি

Sheikh Shajahan Arrested: চার বছরে তার বিরুদ্ধে দায়ের হয়েছে ৪২টি মামলা। এর মধ্যে ৪১টিরও বেশি ক্ষেত্রে চার্জশিট দাখিল হয়ে গিয়েছে। তবে পুলিশ নিরুত্তাপ।

একাধিক অভিযোগ রয়েছে শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। জোর করে তোলাবাজি, চাঁদা চেয়ে উৎপাত থেকে শুরু করে জমি দখল, গ্রামের মেয়েদের উপর যৌননির্যাতন-সহ একাধিক অভিযোগের কথা হলফনামা দিয়ে আদালতে পেশ করা হয়েছে। তার শুনানিতে বৃহস্পতিবার রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্নানামের নেতৃত্বাধীন বেঞ্চ। রাজ্য সরকার অভিযুক্তকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করা হয়।

সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন হয়েছে বলে আদালতে অভিযোগ করেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বেঞ্চ জানিয়েছে, এই হলফনামার এক শতাংশ সত্যি হলেও তা ভয়ানক রকমের লজ্জার। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য বলে দাবি করা হয়। যদি ওই হলফনামার সামান্যতম অংশও সত্য বলে প্রমাণিত হয়, তাহলে প্রশ্নের মুখে পড়ে যায় পশ্চিমবঙ্গের সেই সুনাম। একই সঙ্গে বেঞ্চের পর্যবেক্ষন, এই ঘটনার একশো শতাংশ দায় বর্তায় গোটা জেলার প্রশাসন ও শাসকদলের উপরেই। শেখ শাহাজাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সংক্রান্ত রিপোর্টে জমি দখল করার অভিযোগ স্বীকার করে নেওয়া হয়েছে রিপোর্টে। তা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু যেভাবে ফেরত দেওয়া হয়েছে তা আইনানুগ নয়। একাধিক মহিলা নির্যাতনের অভিযোগ করেছেন সন্দেশখালিতে। কিন্তু পুলিশ অভিযোগ যেভাবে নথিভুক্ত করেছে, তা উপযুক্তভাবে করা হয়নি বলেও এদিন প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
CID-র হাতে শাহজাহান-মামলার ভার , কোন পথে এগোবে সন্দেশখালি-তদন্ত?

Sheikh Shahjahan Arrest: গ্রেফতার হতে না হতেই সমস্ত দলীয় পদ খুইয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। সূত্রের খবর, তৃণমূল শীর্ষনেতৃত্ব ৬ বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড করেছে।

প্রায় দু'মাস গা ঢাকা দিয়ে থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি মিনাখাঁ থেকে গ্রেফতার হয় শেখ শাহাজাহান। স্থানীয় বাসিন্দারা বহু দিন ধরেই অভিযোগ করে আসছিল, প্রশাসন জানে কোথায় লুকিয়ে রয়েছে সন্দেশখালির ত্রাস। আদালত সময় বেঁধে দিতেই পুলিশের জালে ধরা পড়ে শেখ শাহজাহান। শেখ শাহাজাহানের গ্রেফতারিতে কেন দেরি হল, তা নিয়ে জোর সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। এদিন হাইকোর্টে শেখ শাহাজাহানের আইনজীবীকেও যথেষ্ট ভর্ৎসনা করেছে বেঞ্চ। চোখ বন্ধ রাখলেই যে প্রলয় বন্ধ হয় না, সে কথা এদিন আরও একবার মনে করিয়ে দেয় বিচারপতিদের বেঞ্চ। সন্দেশখালির এই ঘটনার সঙ্গে প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক বলে আদালতে দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, আপনি যদি একই সঙ্গে শেখ শাজাহান এবং গ্রামবাসীদের হয়ে সওয়াল করেন তাহলে এটা ধরে নিতে হবে যে এই গ্রামবাসীদের সাজিয়ে এবং শিখিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার শেখ শাজাহানের বিরুদ্ধে এখন পর্যন্ত দায়ের হওয়া এফআইআর এবং দাখিল করা চার্জশিট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মুখবন্ধ খামে সমস্ত এফআইআর এবং চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্য অবশ্য তার জন্য বেশ খানিকটা সময় চেয়ে নিয়েছে আদালতের কাছ থেকে। সব মিলিয়ে শেখ শাহাজাহান ও সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্টে ভালোই অস্বস্তির মুখে পড়েছে বাংলার শাসকদল। ভোটের আর দেরি নেই। সন্দেশখালির ঘটনাকে ধামাচাপা দিতে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর মতো ঘটনাকে তুলে আনার যতই চেষ্টা করুক না কেন শাসকদল, ভোটের ঠিক আগে আগে হাইকোর্টের এই সন্দেশখালি মন্তব্যে যে ভালো মতোই মুখ পুড়েছে তৃণমূল সরকারের, তা এককথায় স্পষ্ট।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?