কুখ্যাত মিহির সর্দারের ডেরা থেকে 'দুর্গেশনন্দিনী'র মন্দির, কেন এত জাগ্রত হুগলির সিদ্ধেশ্বরী কালী?

Siddheswari Temple, Hooghly: কালক্রমে সিদ্ধেশ্বরী কালী হয়ে উঠেছিল ডাকাতদের আরাধ্য দেবী। সেই মন্দিরবক্ষেই আশ্রয় পেত ডাকাতদল। যেমন হুগলির গোঘাটের এই সিদ্ধেশ্বরী মন্দির ছিল মিহির সর্দারের ডেরা।

Sohini Das
২ মিনিট
কুখ্যাত মিহির সর্দারের ডেরা থেকে 'দুর্গেশনন্দিনী'র মন্দির, কেন এত জাগ্রত হুগলির সিদ্ধেশ্বরী কালী?

"হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাঁদের গোঁজা জবার ফুল"- বীরপুরুষদের চোখে ঠিক যেমন ছিল ডাকাতেরা, বাস্তবের ডাকাতেরাও অবিকল তেমনই ছিল কিনা জানা নেই। তবে তাদের প্রতাপ ছিল সর্বজনবিদিত। ডাকসাইটে সেসময়কার দুর্ধর্ষ ডাকাত ছিল মিহির সর্দার। যার নামে কাঁপত গোটা হুগলি। সেই মিহির সর্দারের ডেরা ছিল হুগলির গোঘাটে। বাদবাকি ডাকাতদের মতোই মিহির সর্দারও ছিল মা কালীর উপাসক। প্রতিরাতে ডাকাতি করতে বেরোনোর আগে গোঘাটের কাঁঠালি এলাকার সেই কালীমন্দিরে ভক্তিভরে পুজো সারত মিহির সর্দার।

কালক্রমে সিদ্ধেশ্বরী কালী হয়ে উঠেছিল ডাকাতদের আরাধ্য দেবী। সেই মন্দিরবক্ষেই আশ্রয় পেত ডাকাতদল। যেমন হুগলির গোঘাটের এই সিদ্ধেশ্বরী মন্দির ছিল মিহির সর্দারের ডেরা। প্রায় চারশো বছর আগেকার কথা। হুগলি জেলার গোঘাটের সেই সিদ্ধেশ্বরী কালীমন্দির আজও দাঁড়িয়ে রয়েছে এক বুক ইতিহাস নিয়ে। খোদ বঙ্কিমচন্দ্র তাঁর 'দুর্গেশনন্দিনী' উপন্যাসে লিখেছেন সেই মন্দিরের কথা। সেখান থেকে অনেকেই এই মন্দিরকে চেনেন দুর্গেশনন্দিনীর কালী মন্দির হিসেবেও। আরামবাগ মহাকুমার বিভিন্ন ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে আজও অন্যতম জনপ্রিয় এই সিদ্ধেশ্বরী মন্দির। প্রায় চারশো বছর ধরে কালীরূপে এই মন্দিরে পুজো পেয়ে আসছেন দেবী সিদ্ধেশ্বরী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খোদ কালীঘাটে কালীপুজোয় পুজো পান না দেবী কালিকা! কেন এই রীতি জানেন?

Kali Puja 2023: সারা দেশ যখন শক্তির আরাধনায় মগ্ন, তেমন এক মহাক্ষণে সমৃদ্ধির দেবীর আরাধনায় মাতে খোদ কালীঘাট।

মিহির সর্দার একসময় ছিল হুগলি ও সংলগ্ন এলাকার ত্রাস। গোঘাট থেকে বিভিন্ন দিকে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত রাতের অন্ধকারে হানা দিত মিহির সর্দার ও তার দলবল। ডাকাতির আগে দেবী সিদ্ধেশ্বরীর আশীর্বাদ নিয়ে তবে ডেরা ছাড়ত সে সময়ের ডাকাতেরা। দেবীকৃপা না হলে যে ডাকাতির অভিযান সফল হয় না, এই ছিল বিশ্বাস।

বর্তমান যে সিদ্ধেশ্বরী কালীমন্দির, তার প্রতিষ্ঠা নাকি করেছিলেন সেখানকার চক্রবর্তী পরিবারের পূর্বপুরুষেরা। আপাতত মন্দিরের ভার তাদের বংশধর শৈলেন চক্রবর্তীর হাতে। জানা যায়, আগে কালী মায়ের থানটি ছিল ঘন জঙ্গলে ঘেরা। মাটির দেওয়ালের উপর ছাউনি দিয়ে সেই দালানেই পুজো করা হত। তবে বর্তমানে পাকা দেওয়াল উঠেছে। মাথায় বসে অ্যাডবেস্টাসের চাল। তার উপর অবশ্য ছাউনি ছাওয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নামে কালী, অথচ গায়ের রং ধবধবে সাদা! জানেন বাংলার কোথায় রয়েছে বিখ্যাত শ্বেত কালী?

White Kali : গায়ের রং ধবধবে সাদা! ব্যতিক্রমী কালী মূর্তির পুজো হয় এই বাংলায়, জানেন কোথায়?

সারা বছর এ মন্দিরে নিত্যপুজো পান দেবী সিদ্ধেশ্বরী। তবে কার্তিক মাসে কালীপুজোর সময় টানা দুদিন ধরে ধূমধাম করে পুজো হয়। এ মন্দিরের কালীর বিসর্জন হয় না। একমাত্র প্রতিমার অঙ্গহানি বা কেউ স্বপ্নাদেশ পেলে তবেই নতুন মূর্তি তৈরির অনুমতি পাওয়া যায়। আর এ বছর তেমনই এক বিশেষ বছর। এ বছর নতুন কলেবর পাবেন দেবী সিদ্ধেশ্বরী। ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ। কালীপুজোর দিন প্রাণপ্রতিষ্ঠা করা হবে নতুন দেবীমূর্তিতে।

এই সিদ্ধেশ্বরী মন্দিরের মাতৃমূর্তি খুবই জাগ্রত বলে মনে করেন স্থানীয়রা। শুধু কালীপুজোর সময়েই নয়, সারা বছর ধরেই মন্দির জুড়ে দর্শনপ্রার্থীদের ভিড়। দূরদূরান্ত থেকে মায়ের মূর্তি দর্শন করতে আসেন ভক্তেরা। কেউ আসেন মনস্কামনা নিয়ে। করেন মানত। আজও চক্রবর্তী বাড়ির সিদ্ধেশ্বরী কালী পুজোয় বলির চল রয়েছে। মিহির ডাকাতদের আমলে রীতিমতো নরবলি দেওয়া হত। ডাকাতদের কালীপুজোয় নরবলি সে সময় ছিল এক অবশ্যপালনীয় রীতি। নরবলি না হলেও পশুবলির চল আজও রয়েছে সিদ্ধেশ্বরী কালীপুজোয়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।