পেটের মারাত্মক অসুখের চিকিৎসায় নতুন দিগন্ত, জানুন নয়া পদ্ধতির সাত সতেরো

Piya Saha
৩ মিনিট
পেটের মারাত্মক অসুখের চিকিৎসায় নতুন দিগন্ত, জানুন নয়া পদ্ধতির সাত সতেরো

পেটের রোগের চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছে ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানীর গবেষণা। তাঁদের মতে, নতুন পদ্ধতি পেটের প্রদাহজনিত রোগের চিকিৎসায় আগের তুলনায় অনেক বেশি কার্যকারী। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পেটের প্রদাহজনিত এই রোগের নাম ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি। যদিও তাঁদের আবিষ্কৃত এই পদ্ধতি এখনও পরীক্ষাধীন কিন্তু গবেষকদের মতে ইঁদুরের ওপর এর প্রয়োগে ইতিবাচক ফলাফল মিলেছে। আসুন জেনে নিই ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ ও নতুন এই গবেষণা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য -

ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ কী ?

ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) হল পরিপাক বা গ্যাস্ট্রোইন্টেসটিনাল ট্র্যাকের একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ।দীর্ঘ সময়ের জন্য প্রদাহ হলে গ্যাস্ট্রোইন্টেসটিনাল ট্র্যাকের ক্ষতি হয়। ক্রোনের রোগ ও আলসারেটিভ কোলাইটিস হল মূলত দু'ধরনের আইবিডি। আলসারেটিভ কোলাইটিসে প্রাথমিকভাবে বৃহদন্ত্র বা কোলনের অংশ প্রদাহ বা ঘা হয়। অপরদিকে ক্রোনের রোগে মুখ থেকে পায়ু পর্যন্ত (জিআই ট্র্যাক) যে কোন অংশে ক্ষত সৃষ্টি হতে পারে।তবে আমাদের দেশের আলসারেটিভ কোলাইটিস বেশি হয়। কোনো কোনো ক্ষেত্রে এই রোগে প্রাণহানিও হয়।

এর প্রধান কারণগুলি কী কী?

চিকিৎসকদের মতে আইবিডির প্রকৃত কারণগুলি হল-

  • জেনেটিক প্রদাহ- যদি আপনার পরিবারের বা বংশের কেউ আগে এই আক্রান্ত হয়ে থাকেন তবে আপনার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

  • দুর্বল ইমিউনিটি সিস্টেমের কারণে এই রোগ হতে পারে। আবার যখন কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস পাচনতন্ত্রের আস্তরণকে আক্রমণ করে, তখন আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম ব্যাকটেরিয়া এবং এন্টিজেনকে রক্ষা করার জন্য লড়াই করার চেষ্টা করে। এই প্রক্রিয়ায়, সক্রিয় ইমিউন সিস্টেম কখনও কখনও স্বাস্থ্যকর পাচনতন্ত্রের আস্তরণের কোষগুলিকে আক্রমণ করে যা আলসারেটিভ কোলাইটিস সৃষ্টি করে।

  • ব্রণর চিকিৎসায় ব্যবহৃত ওষুধও আইবিডির সম্ভাবনা অনেক অংশে বাড়িয়ে দেয়।

চিকিৎসাপদ্ধতি ও নতুন গবেষণা

এই রোগের জন্য ব্যবহৃত ওষুধগুলি মূলত টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা বা টিএনএফ-আলফা নামক একটি প্রদাহজনক অণুর দুটি রিসেপ্টর টিএনএফ আরওয়ান এবং টিএনএফ আরটু এর সঙ্গে আবদ্ধ হতে বাধা দেয়। শুধুমাত্র প্রায় ৫০% রোগী এই চিকিৎসার দ্বারা দীর্ঘমেয়াদী সাহায্য পেয়েছেন।

“টিএনএফ-আলফা আইবিডিতে প্রদাহ এবং টিস্যু ধ্বংসের অনেকটাই চালনা করে,” বলেছেন স্কুল অফ মেডিসিনের বায়োমেডিকেল সায়েন্সের বিশিষ্ট অধ্যাপক ডঃ ডেভিড ডি. লো। ইনিই ক্রোনস অ্যান্ড কোলাইটিস জার্নালে উপস্থিত হওয়া এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন৷ তিনি আরও বলেন, “এ কারণেই এটি ড্রাগের লক্ষ্যবস্তু। এই গবেষণায় আমাদের লক্ষ্য ছিল আরও উন্নত পদ্ধতির সন্ধান করা যা বিদ্যমান পদ্ধতির চেয়ে ভাল প্রভাব ফেলতে পারে, যা সমস্ত টিএনএফ-আলফাকে ব্লক করতে পারে।"

লো ব্যাখ্যা করেছেন যে বর্তমানে, টিএনএফ-আলফা-লক্ষ্যযুক্ত ওষুধগুলি টিএনএফ আরওয়ান এবং টিএনএফ আরটু উভয়কেই ব্লক করে। লো-এর পরীক্ষাগুলি যে ইঁদুরগুলিতে করা হয়েছিল তাদেরও একই রকমের দুটি রিসেপ্টর রয়েছে। ইঁদুরের প্রদাহের ধরণ মানুষের মধ্যেও দেখা যায়।লো আরও জানিয়েছেন ,” আমাদের গবেষণায় সব টিএনএফ আরওয়ানের বদলে নির্বাচনী টারগেটিংকে বেছে নিয়েছি কারণ এর ফলাফল অনেক বেশি লাভজনক হতে পারে বলেই মনে হয়েছিল আগে প্রাপ্ত গবেষণার ফলাফল থেকে।এর জন্য তাঁরা একটি বায়োকেমিক্যাল রি-এজেন্টও ব্যবহার করেছেন যা এই টিএনএফ আরওয়ানগুলিকে নির্বাচন করতে সাহায্য করবে। ফলাফল যা মিলছে তা সন্তোষজনক। দেখা যায় ইদুরগুলি যথেষ্ট উপকৃত হয়েছে এবং এই পদ্ধতিতে উল্লেখযোগ্যভাবে ক্ষত নিরাময় হয়েছে ইঁদুরগুলির।

লো এর মতে, টিএনএফ আরটু এর জিনগত ঘাটতি রয়েছে এমন ইঁদুরগুলির ক্ষেত্রে ক্ষতের মাত্রা অনেক বেশি। এর থেকেই বোঝা যায় টিএনএফ আরটু এর প্রকৃতপক্ষে একটি উপকারী প্রভাব রয়েছে। বেশ কিছু রোগ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস এবং সোরিয়াসিস, এর সাথে টিএনএফ-আলফার ক্রিয়া সম্পর্কিত। প্রকৃতপক্ষে, শরীরের বিভিন্ন টিস্যু টিএনএফ-আলফার প্রভাবের জন্য আলাদা প্রতিক্রিয়া রয়েছে। টিএনএফ আরওয়ান এবং টিএনএফ আরটুর রিসেপ্টরগুলির ভূমিকাও বিভিন্ন টিস্যুতে পরিবর্তিত হয়। এই পদ্ধতি শরীরের বিভিন্ন প্রদাহের মাত্রা কমাতেও কার্যকারী। লো আরও জানিয়েছেন, এই গবেষণায় ক্লিনিকে ব্যবহৃত অনুমোদিত ওষুধগুলি পরীক্ষার পাশাপাশি রোগটির সংক্রমণ পদ্ধতি ও সুরক্ষার উপায়গুলিও খোঁজার চেষ্টা করা হয়েছে যাতে আরও ভালভাবে এই রোগের চিকিৎসা করা যায়।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।