চিনে নিউমোনিয়ার কবলে হাজার হাজার শিশু, করোনার পরে নতুন মহমারীর মুখে বিশ্ব?

China Pneumonia Outbreak: চিনের রাজ্য সরকারি মিডিয়া জানিয়েছে, বেজিংয়ের চিলড্রেন হাসপাতালে দিনে ৭ হাজার করে রোগী এসে জড়ো হচ্ছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Sohini Das
২ মিনিট
চিনে নিউমোনিয়ার কবলে হাজার হাজার শিশু, করোনার পরে নতুন মহমারীর মুখে বিশ্ব?

করোনার পর চোখ রাঙাচ্ছে শিশুদের নিউমোনিয়া। ফের নতুন কোনও মহামারির মুখোমুখি বিশ্ব? দীর্ঘ দু'বছরেরও বেশি সময় ধরে অতিমারির দাপট সহ্য করেছে গোটা বিশ্ব। সেই করোনা সংক্রমণের শুরুটা কিন্তু হয়েছিল চিন থেকেই। সেই চিনে এবার নতুন সংক্রমণের খবর। যার নিশানায় এবার মূলত শিশুরাই। নিউমোনিয়ার মতো শ্বাসকষ্টজনীত অসুখের নতুন ঢেউ দেখা গিয়েছে চিন জুড়ে। চিনে নয়া এই সংক্রমণের খবরে উদ্বেগ ছড়িয়েছে গোটা বিশ্বে।

২০১৯ সালে চিনে এমনই ব্যাধির প্রকোপ ছড়িয়েছিল। চিনের সরকারের অবশ্য দাবি, শীতের শুরুতে শ্বাসকষ্টজনীত সমস্যা এমনিতেই বাড়তে থাকে। তারপর কোভিড বিধিনিষেধ উঠে যাওয়াকেও কিছুটা দুষেছেন চিনের সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে চিনের ব্যাপারটি নিয়ে। চিনের সরকার ইতিমধ্যেই এই সংক্রান্ত সমস্ত তথ্য ভাগ করে নিয়েছে হু-এর সঙ্গে।

ইতিমধ্যেই চিনের হাসপাতালগুলিতে শ্বাসকষ্টজনীত সমস্যা নিয়ে ভর্তি হয়েছে অসংখ্য রোগী। প্রাথমিক ভাবে চিনের তরফে এটিকে রহস্যজনক নিউমোনিয়া বলে আখ্যা দেওয়া হয়েছিল। পূর্ব ও উত্তর চিনের একাধিক এলাকায় প্রবল সংক্রমণ ছড়িয়েছে। চিনের রাজ্য সরকারি মিডিয়া জানিয়েছে, বেজিংয়ের চিলড্রেন হাসপাতালে দিনে ৭ হাজার করে রোগী এসে জড়ো হচ্ছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চিনে হু হু করে শিশুরা আক্রান্ত নিউমোনিয়ায়, ফিরছে মাস্ক! নেপথ্যে ফের 'অজানা ভাইরাস'?

China Pneumonia Outbreak : চিনে ফ্লু, কোভিড-১৯ এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগজীবাণুর বিরুদ্ধে প্রস্তাবিত ভ্যাকসিন ফের ব্যবহার করা হচ্ছে।

নতুন এই সঙ্কট পরিস্থিতিতেত হাসপাতালগুলিতে না আছে বেড, না আছে পর্যাপ্ত ব্যবস্থা কারণ প্রতিদিন ৭ হাজার করে রোগীর ভিড় সামলানোর মতো পরিকাঠামো হাসপাতালগুলির নেই। নতুন এই সংক্রমণের বেশিরভাগ শিকারই শিশু। অক্টোবরের মাঝামাঝি থেকেই চিন জুড়ে শুরু হয় এই নিউমোনিয়া সংক্রমণ। এই সময়টাই দেশ জুড়ে পর্যটকদের ভিড় বাড়ে।

হাসপাতালে এতটাই মারাত্মক চাপ, যে পৌঁছে গেলেও চিকিৎসা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ৭ বছরের ছেলেরে নিয়ে বেজিংয়ের একটা হাসপাতালে ছুটেছিলেন বাবা-মা। ডাক্তার দেখতে দেখতেই দু-তিন ঘণ্টা লেগে যায়। একই অবস্থা চিকিৎসা করাতে আসা বাদবাকি রোগীদেরও। ক্রমশ পাল্লা দিয়ে ছড়াচ্ছে সংক্রমণ। কীভাবে এই পরিস্থিতি রোখা যাবে, মাথায় হাত চিনা প্রশাসনের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শিগগিরই ফিরতে চলেছে করোনাভাইরাস! চিনের 'ব্যাটওম্যানে'র গবেষণা ঘিরে তোলপাড় বিশ্ব

Covid-19 May Come Back : চিনের এই বিখ্যাত ভাইরোলজিস্ট মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে এমন সংক্রামক বাহক হিসাবে বাদুড়ের ভূমিকা নিয়ে গবেষণা করছেন।

ইতিমধ্যে দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বাসিন্দাদের সজাগ থাকার অনুরোধ করা হয়েছে। বেজিং এবং লিয়াওনিং এলাকায় সব চেয়ে বেশি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। কোথা থেকে এই সংক্রমণের শুরু তা জানা যায়নি। চিনের স্কুলগুলিকেও সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই।

করোনা-ফাঁড়া কেটেছে কদিনই বা হয়েছে। এরই মধ্যে উঁকি মারছে নয়া বিপদ। কেউ কেউ মনে করেছে, আবহাওয়াজনীত কারণেই এই অসুস্থতা। শীতকাল এসে গিয়েছে ইতিমধ্যেই। শীতকালে এমনিতে এই ধরনের রোগের প্রকোপ বাড়ে। তারপর কোভিড-১৯ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর একটু ঢিলেমি দেখা গিয়েছে বাসিন্দাদের মধ্যে। হু-র তরফে অবশ্য আশ্বাস, কোভিড-১৯-র মতো ভয়ঙ্কর কিছু নয় এটা।

চিনের স্বাস্থ্য দফতর তরফে খবর, মে মাস থেকে মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং অক্টোবর থেকে আরএসভি, অ্যাডেনোভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় চিনে। তবে এবার নিউমোনিয়ার প্রাদুর্ভাব একটু ভয়াল আকার ধারণ করেছে। সব চেয়ে বেশি যার প্রভাব পড়েছে শিশুদের মধ্যে। এবার সেই সংক্রমণ যাতে কোনও ভাবেই করোনার মতো ভয়াল আকার ধারণ না করে, কোনওভাবেই পৃথিবীর অন্য প্রান্তেও ছড়িয়ে না পড়ে, সেটাই দেখার। এই রোগকে যাতে চিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা যায়, এবং কীভাবে দ্রুত এর ছড়িয়ে পড়া আটকানো যায়, সেটাই উদ্বেগের জায়গা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।