ক্রিসমাস আর নববর্ষের মাঝেই হার্ট অ্যাটাক? কেন হচ্ছে বিশ্বজুড়ে?

Heart attacks during Christmas, New Year: প্রতিবছরই নাকি ক্রিসমাস ও নতুন বছরের প্রাক্কালে হাজার হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত হন। মৃত্যুও হয় অনেকের।

Sohini Das
২ মিনিট
ক্রিসমাস আর নববর্ষের মাঝেই হার্ট অ্যাটাক? কেন হচ্ছে বিশ্বজুড়ে?

ডিসেম্বর মানেই ক্রিসমাস, ডিসেম্বর মানেই আরও একটা বছরের শেষ। নতুন বছরকে স্বাগত জানাতে এইসময় উৎসবের মেজাজে মেতে ওঠেন গোটা পৃথিবীর মানুষ। উৎসব মানেই ভালো-মন্দ খাওয়াদাওয়া আর পার্টির আমেজ। কিন্তু জানেন কি এই সময়টাই সবচেয়ে বেশি হৃদরোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। তেমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। একটি গবেষণায় সম্প্রতি ধরা পড়েছে এমনই তথ্য।

প্রতিবছরই নাকি ক্রিসমাস ও নতুন বছরের প্রাক্কালে হাজার হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত হন। মৃত্যুও হয় অনেকের। রোচেস্টার জেনারেল হাসপাতালের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. স্কট ফেইটেল জানাচ্ছেন, একে আদতে মরফির আইন বলা যেতে পারে। মানুষ যে জিনিসটি যখন সবচেয়ে কম আশা করে, সেটাই তার সঙ্গে তখন হয়। উৎসবের মরসুমে প্রায় সকলেই নিয়মের বন্ধন থেকে নিজেদেরকে একটু মুক্ত করে আনন্দে মেতে ওঠেন। আর সেই সুযোগেই হানা দেয় হৃদরোগের মতো জটিল অসুখবিসুখ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শ্যুটিং শেষ করেই হৃদরোগে আক্রান্ত শ্রেয়াস তালপাড়ে! কেন কম বয়সেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি?

Shreyas Talpade heart attack : শ্রেয়াসের ঘটনা মনে করিয়ে দিচ্ছে কলকাতার কনসার্টের পরেই গায়ক কেকে-র হৃদরোগের আক্রান্ত হওয়ার ঘটনা এবং মৃত্যু!

কেন এই সময়টাই হানা দিচ্ছে হৃদরোগের মতো এমন প্রাণঘাতী সমস্যা? কী বলছেন বিশেষজ্ঞেরা। এই ধরনের অসুখের প্রাদুর্ভাবের একটা কারণ অবশ্যই শীতকাল। ঠান্ডা আবহাওয়ায় রক্তনালীগুলো সংকুচিত হয়, ফলে রক্ত চলাচলে সমস্যা দেখা যায়। তার উপর উৎসবের মরসুমে অনেকেই সংযম ভোলে। ফলে এমন অনেক অনিয়ন্ত্রিত কাজকর্মই করে বসে, যা তাঁদের শরীরের জন্য ঠিক নয়।

অনেক সময়ই দেখা যায়, শরীরে বেশ কিছুদিন ধরেই অসুস্থতা বোধ হচ্ছে। কিন্তু ছুটির মরসুম নষ্ট হওয়ার ভয়ে তাঁরা হাসপাতালমুখো হতে চাইছেন না। ফলে অসুখের উপসর্গগুলিকে অবহেলা করে বিপদ বাড়াচ্ছেন তাঁরা। ফলে এই উৎসবের মরসুমে বিশেষত শীতের সময়ে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞেরা। ঠিক মতো ওষুধপত্র খাওয়া হচ্ছে কিনা নিয়ম করে, সেদিকে অতিরিক্ত যত্নশীল হওয়ার কথা বলছেন তাঁরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক! কেন চরম 'ফিট' মানুষও আক্রান্ত হচ্ছেন হৃদরোগে?

Sushmita Sen Heart Attack: সুস্মিতা সেন ২০১৪ সালে অ্যাডিসন'স ডিজিজ নামে একটি অটোইমিউন রোগে আক্রান্ত হন এবং সেই চিকিত্সার অংশ হিসাবে তাঁকে স্টেরয়েড নিতে হয়েছে বেশ।

এখন আর হৃদরোগ কিন্তু বয়স্কদের বিষয় নয় মোটেই। কম বয়সিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটাই বেড়েছে এই সময়। আর হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে বেশিরভাগ ক্ষেত্রেই সঙ্কেত দেয় শরীর। অনেকেই মনে করেন, হৃদরোগ বুকে ছুরি বিঁধে যাওয়ার মতো একটা অনুভূতি। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সব সময় তা না-ও হতে পারে। অনেক সময়ই হৃদরোগের সবচেয়ে বড় লক্ষণ কিন্তু বুকে চাপবোধ হওয়া। অনেকেই জানিয়েছেন, হৃদরোগের আগে আগে তাঁদের মনে হয়েছে, বুকের উপরে যেন একটা গোটা হাতি বসে রয়েছে। সেই অস্বস্তি হাত, পিঠ তো বটেই, এমনকী চোয়ালে পর্যন্ত অনুভূত হতে পারে। প্রবল ঘাম হওয়া, শরীরে অস্বস্তি, এমন অনেক উপসর্গই কিন্তু বহু সময় আক্রান্তরা বুঝে উঠতে পারেন না, আর তাতেই ঘটে বিপত্তি।

উৎসবের মরসুমে আনন্দ তো করবই। নতুন বছরকে স্বাগত জানাতে যা যা প্রয়োজন, সবই করব। কিন্তু তার সঙ্গেই শরীরের যত্ন নিতে কিন্তু ভুললে হবে না। সর্বদা শরীরের নিয়মিত পরীক্ষানিরিক্ষাগুলি করানো প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধপত্রের বদল- এই সমস্ত প্রক্রিয়াগুলির মধ্যে থাকা প্রয়োজন। সবচেয়ে বড় কথা, শরীরে কোনও রকম অস্বাভাবিকতা অনুভূত হলে, তাকে কোনও কারণেই অবহেলা করা উচিত নয়। বড়সড় বিপদ এড়ানোর একমাত্র উপায় সেটিই।

মনে রাখা প্রয়োজন, সুস্থ অবস্থায় বেঁচে থাকলে এমন বড়দিন বা বর্ষশেষ - এমন অনেক আসবে। ফলে শুধু ক্রিসমাসের আনন্দ উপভোগ করার জন্য বা বর্ষবরণের পার্টিতে আনন্দ করার জন্য় এই ধরনের উপসর্গকে এড়িয়ে যাওয়া কিন্তু বোকামো ছাড়া আর কিছুই নয়। ফলে উৎসব উদযাপন করুন, কিন্তু নিজের শরীরকে অবহেলা করে নয় একেবারেই। তেমনটাই মত চিকিৎসা বিশেষজ্ঞেদের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।