এবার সুপ্রিম কোর্টে সশরীরে ডাক পড়ল রামদেবের! কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

Baba Ramdev: এবার সুপ্রিম কোর্ট রামদেবকে সোজা আদালতে ডেকে পাঠাল। শুধু যোগগুরু রামদেবই নয়, পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টের আচার্য বালকৃষ্ণকেও মঙ্গলবার সমন পাঠিয়েছে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসাদুদ্দিন আমানুল্লাহের বেঞ্চ।

Sohini Das
৩ মিনিট
এবার সুপ্রিম কোর্টে সশরীরে ডাক পড়ল রামদেবের! কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

সুপ্রিম কোর্টে ধাক্কা এসেছিল আগে। রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদের বিজ্ঞাপনগুলিকে ভুয়ো ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এমনকী এ ব্যাপারে কেন্দ্রকেও তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। পতঞ্জলি নিয়ে প্রশ্ন উঠতেই সংস্থার তরফে দাবি করা হয়, যোগগুরু রামদেব নাকি ওই আয়ুর্বেদ সংস্থার কোনও পদেই নেই। তবে তিনি যতই গা বাঁচানোর চেষ্টা করুন না কেন, শেষরক্ষা হল না। এবার সুপ্রিম কোর্ট রামদেবকে সোজা আদালতে ডেকে পাঠাল। শুধু যোগগুরু রামদেবই নয়, পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টের আচার্য বালকৃষ্ণকেও মঙ্গলবার সমন পাঠিয়েছে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসাদুদ্দিন আমানুল্লাহের বেঞ্চ। এবার অভিযোগ আদালত অবমাননারও।

অনেক দিন ধরেই যোগগুরু রামদেবের আয়ুর্বেদ সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। গত নভেম্বরেই সুপ্রিম কোর্টে জরিমানার মুখে পড়েছিল রামদেবের সংস্থাটি। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর একটি লিখিত আবেদনের শুনানি পর্বে মিথ্যা বিজ্ঞাপনীর প্রচারের জন্য জরিমানা করার কথা মৌখিক ভাবে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগ, কোভিড প্রতিরোধী নাম দিয়ে ভুয়ো পণ্য বিক্রি করে আড়াইশো কোটি টাকা মুনাফা করেছিল সংস্থাটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভুয়ো প্রতিশ্রুতি দেন রামদেব! বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

Supreme Court on Baba Ramdev's Patanjali: এই বিজ্ঞাপনগুলো বিভ্রান্তিকর জানার পরেও কেন কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি , সে নিয়েও তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।

গত ২৭ ফেব্রুয়ারি এই মামলাটি নিয়ে শীর্ষ আদালতে যথেষ্ট জলঘোলা হয়েছে। গত বছর নভেম্বরেই পতঞ্জলী সংস্থার ভুয়ো বিজ্ঞাপন নিয়ে পদক্ষেপ করেছিল আদালত। সে ব্যাপারে পতঞ্জলি ও সংস্থার ম্যানেজিং ডিরেক্টের বালকৃষ্ণের অবস্থান স্পষ্ট করে আদালতকে জানানোর নির্দেশ জেওয়া হয়েছিল। পতঞ্জলির বিজ্ঞাপনে রামদেবের ছবি থাকার ফলে তাঁকেও মামলার একটি পক্ষ বলে ধরা হয়েছিল। তবে সে ব্যাপারে আদালতে কিছুই জানানো হয়নি পতঞ্জলি সংস্থার তরফ থেকে। এরপর ২৭ ফেব্রুয়ারি ফের আদালতে ওঠে মামলাটি। সেসময় বালকৃষ্ণকে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট। তবে সেই নোটিসের এখনও কোনও জবাব দেননি তিনি। আর তাতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, এবার আর উত্তর তলব নয়, সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে খোদ রামদেবকে। একই সঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকেও পরবর্তী শুনানির দিন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই গোটা প্রক্রিয়াটাই সেরে ফেলতে হবে দু'সপ্তাহের মধ্যে। বারবার উত্তর চেয়েও না পেয়ে ক্ষুব্ধ শীর্ষ আদালত। এবার রামদেব ও পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে বিচাপতিদের বেঞ্চ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আসল নাম রামকিষাণ যাদব! কীভাবে কোটি কোটি টাকার পতঞ্জলির ব্যবসা গড়লেন রামদেব?

Patanjali Ayurved Ramdev : পতঞ্জলিতে যারা কাজ করেন রামদেব এবং বালকৃষ্ণকে তাঁদের গুরু মানতে হয়। প্রতিবার এখানে প্রবেশের আগে চরণ স্পর্শ করতে হয় রামদেব ও বালকৃষ্ণের।

পতঞ্জলির তরফে মঙ্গলবার কোর্টে সওয়াল-জবাব করেছেন বিশিষ্ট আইনজীবী মুকুল রহোতাগি। তিনি আদালতকে জানিয়েছেন, পতঞ্জলির সঙ্গে যোগগুরু রামদেবের কোনও সম্মন্ধ নেই। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেছেন যে রামদেবকে শোকজ করার আগে তাঁর বক্তব্য়ও শোনা উচিত কোর্টের। রোহতাগির যুক্তিকে খণ্ডন করে কোর্ট বলছে, 'গত বারও এমন হয়েছিল যে, যেখানে অভিযোগ করা হয়েছিল যে বাবা রামদেব আমাদের আদেশ পাশ করার পরে একটি প্রেস কনফারেন্স ডেকেছিলেন। আমরা শুধু কারণ দর্শানোর নোটিশ জারি করেছি। তাঁকে সাড়া দিতে দিন।’

ওষুধের ভুয়ো ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে রামদেব ও বালকৃষ্ণকে কাঠগড়ায় তুলেছে অভিযোগ। শীর্ষ আদালতের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, ড্রাগস অ্যান্ড রেমেডিস অ্যাক্টের ৩ এবং ৪ নম্বর ধারা লঙ্ঘনে প্রধান অভিযুক্ত রামদেব ও বালকৃষ্ণ। সেসব তো ছিলই, এবার তার সঙ্গে যোগ হল আদালত অবমাননার অভিযোগ। দীর্ঘদিন ধরেই বিজেপি-ঘনিষ্ঠ বলে পরিচিত রামদেব। কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় রামদেবকে। আবার রামদেবের অনুষ্ঠানেও উপস্থিত থাকেন বিজেপির বিশিষ্টরা। সামনেই ভোট। তার আগে সুপ্রিম কোর্টে রামদেবের হাজিরা কতটা অস্বস্তিতে ফেলতে চলেছে বিজেপি সরকার। আগের শুনানিতেই সুপ্রিম কোর্টের ভালো রকম ভর্ৎসনা শুনতে হয়েছিল কেন্দ্রকে। কী হতে চলেছে পরবর্তী শুনানিতে? আদালতের নির্দেশ মেনে দর্শন দেবেন রামদেব? নাকি এবারেও হাজিরা এড়াবেন? আপাতত সেটাই প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।