২৪ ঘণ্টায় দেশে ৩৫৮ টি সংক্রমণ, ছ'টি মৃত্যু! করোনা ফিরছে আবার, মাস্ক কি পরতেই হবে?

JN.1 Covid variant spike : সাধারণ সর্দি-কাশির সঙ্গে কোভিডের এই নতুন রূপের ফারাক কী?

inscript
২ মিনিট
২৪ ঘণ্টায় দেশে ৩৫৮ টি সংক্রমণ, ছ'টি মৃত্যু! করোনা ফিরছে আবার, মাস্ক কি পরতেই হবে?

ফিরছে বছর তিনেক আগের সেই স্মৃতি! মহামারীর ঘটনা বাড়তে শুরু করেছিল সেবারও। সেই বিপদ সামলে উঠে সবে ধাতস্থ হতে শুরু করেছিল মানুষ। এরই মধ্যে ফের ফিরল করোনা। প্রতিদিন কোভিড সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাস্ক পরার পরামর্শও দেওয়া হয়েছে বেশ কিছু রাজ্যে। মহামারীর ভয়ঙ্কর পরিস্থিতি কি ফিরছে আবারও? আবারও লকডাউন? আবারও ঘরে বন্দি থাকা, মাস্কের আড়ালে থাকা? গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে মোট ৩৫৮ টি কোভিড সংক্রমণের খবর মিলেছে, এর মধ্যে ৩০০টিই কেরলে। কোভিড-সম্পর্কিত জটিলতার কারণে ছয়জনের মৃত্যুও হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, দেশে এই মুহূর্তে কোভিডের ২,৬৬৯ টি সক্রিয় সংক্রমণ রয়েছে। নতুনভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে JN.1 নামের একটি কোভিড ভ্যারিয়েন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলচহে, JN.1 থেকে এখনও যে বিশাল বড় ঝুঁকির প্রমাণ পাওয়া গেছে তা নয়। তা সত্ত্বেও, উত্তর গোলার্ধে শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই JN.1 অনেক দেশে শ্বাসযন্ত্রের সংক্রমণ বাড়িয়েছে৷ বিজ্ঞানীরা বলছেন, এই কোভিডকে সাধারণ সর্দি হিসাবে উড়িয়ে দেওয়া মোটেই ঠিক না। শুধুমাত্র গুরুতর অসুস্থ ব্যক্তিদের কারণে নয়, রোগের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণেই সতর্ক হওয়া বাঞ্ছনীয়। কোচির হাসপাতালে এই মুহূর্তে নিউমোনিয়ার ৩০% ঘটনা আছে, সবাই কোভিড পজিটিভ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট JN.1? কী কী উপসর্গ জেনে নিন

Covid's JN.1 variant in India: দেশ জুড়ে বাড়াতে বলা হয়েছে আরটিপিসিআর পরীক্ষার কথা। একই সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখতে হলা হয়েছে। শুধু ভারতেই নয়, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বেড়েছে কোভিড-১৯-র নয়া স্টেন।

নতুন এই ভ্যারিয়েন্ট JN.1 আসলে ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট। তাই আশা করা হচ্ছে, এটি ওমিক্রনের মতোই আচরণ করবে। ওমিক্রন তুলনামূলকভাবে কম বিপজ্জনক ছিল। তবে, এত কিছু সত্ত্বেও আমাদের ইমিউনিটি সিস্টেমে ইতিমধ্যেই থাকা অ্যান্টিবডিগুলিকে কিন্তু ঘোল খাইয়ে দিতে পেরেছে নয়া ভ্যারিয়েন্ট। JN.1 এমন সংক্রমণ ঘটাতে সক্ষম যা দ্রুতই ছড়িয়ে পড়তে এবং সংক্রামিত করতে পারে।

সাধারণ সর্দি-কাশির সঙ্গে কোভিডের এই নতুন রূপের ফারাক কী? সাধারণ সর্দি থেকে JN.1 সংক্রমণ খুবই আলাদা। তীব্র কোভিড নিউমোনিয়ায় গুরুতরভাবে অসুস্থ হওয়া তো আছেই, এর দীর্ঘমেয়াদি প্রভাবও আছে। যারা কোভিডে ভুগছেন এবং বিশেষ করে যারা বারবার সংক্রামিত হচ্ছেন তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ডিমেনশিয়া, বিষণ্নতা, মানসিক স্বাস্থ্য সমস্যা, দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং পেশির ব্যথা হওয়া স্বাভাবিক।

ন্যাশনাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কোভিড টাস্ক ফোর্স জানাচ্ছে, মাস্ক পরা নিরাপদ। বায়ুচলাচল বন্ধ, আবদ্ধ স্থাম জনাকীর্ণ জায়গা বা অল্প জায়গায় বেশি মানুষ- এমন পরিস্থিতিতে মাস্ক পরা নিরাপদ। অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে গাড়িতে বা কোথাও গেলে মাস্ক পরুন বা নিদেনপক্ষে জানালার কাচ নামিয়ে দিন। JN.1 ভ্যারিয়েন্টের উপসর্গগুলো হল জ্বর, কাশি, গন্ধ ও স্বাদ হারানো। টানা বেশি জ্বর থাকলে, শ্বাসকষ্ট হলে, ক্লান্তি এলে, খেতে না ইচ্ছা হলে এবং বমিভাব দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। যারা অসুস্থ তাদের অন্যদের বাঁচাতে মাস্ক পরা উচিত। প্রয়োজনে ফের তিনি পালস অক্সিমিটার ব্যবহার করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্য বলছেন, কোভিড-১৯ ভাইরাসের নতুন এবং উদীয়মান এই স্ট্রেনের বিরুদ্ধে সতর্ক হওয়া, প্রস্তুত হওয়া গুরুত্বপূর্ণ। সমস্ত রাজ্যকে সতর্ক থাকতে, নজরদারি বাড়াতে এবং ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য সরবরাহ পর্যাপ্তভাবে মজুত রাখতেও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ইতিমধ্যেই চণ্ডীগড় প্রশাসন ভিড় এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে মানুষজনকে। বদ্ধ পরিবেশে মাস্ক পরতে এবং হাত পরিষ্কার রাখার স্বাস্থ্যবিধি মেনে চলতেও নির্দেশ দেওয়া হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।