রাজনীতি থেকে ছোট্ট বিরতি! কী জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড?

‌Abhishek Banerjee: সম্প্রতি ইন্ডিয়া জোটের ভোটপরবর্তী বৈঠকেও প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল অভিষেককে। তবে এবার সেই অভিষেকই একটু থামছেন।

Sohini Das
৪ মিনিট
রাজনীতি থেকে ছোট্ট বিরতি! কী জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড?

লোকসভা ভোটে বাংলা থেকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। সর্বকালের রেকর্ড ভেঙে দিয়ে লোকসভা ভোটে সর্বোচ্চ ভোটে জয় পেয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনিই যে যোগ্য সভাপতি, প্রমাণ করে দিয়েছেন তা-ও। সম্প্রতি ইন্ডিয়া জোটের ভোটপরবর্তী বৈঠকেও প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল অভিষেককে। তবে এবার সেই অভিষেকই একটু থামছেন। বুধবার তিনি জানিয়েছেন, শারীরিক অসুবিধার কারণে আপাতত রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি।

কতদিনের বিরতি, কবে ফের রাজনীতিতে ফিরবেন, এ নিয়ে কোনও রকম ইঙ্গিত দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক। সেখানে নিজেই এই সাময়িক বিরতির কথা লেখেন তিনি। জানিয়েছেন, তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন। সেই কারণেই এই বিরতি।

বুধবার সকালে নবজোয়ার যাত্রা থেকে শুরু করে লোকসভা ভোট, একাধিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছি। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ আমি পাব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।” বিরতির কথা ঘোষণার পাশাপাশি অভিষেক কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে বাংলার মানুষের বঞ্চনার কথা তুলে ধরেছেন নিজের এক্স পোস্টে। তিনি জানান, বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। আর তা পূরণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। রাজ্য সরকার নিজের দায়িত্ব পালন করবে বলেও ওই সোশ্যাল মিডিয়া পোস্টে জানান অভিষেক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভাঙল অনিল বসুর ‘অজেয়’ রেকর্ড! সব বাধা ঠেলে ডায়মন্ডহারবারে হ্যাটট্রিকের পথে অভিষেক

Lok Sabha Election 2024: প্রতিবারের মতো এই লোকসভা ভোটেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন অভিষেক। এই হীরক বন্দর এতদিনে কার্যত অভিষেক ব্যানার্জির গড়ে পরিণত হয়েছে। আর সেই গড়ে তাঁকে হারানো যে মোটেও সোজা কথা নয়, তা বুঝিয়ে দিয়েছে লোকসভা ভোটের ফলাফল।

লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রায় সাত লক্ষ ভোটে জেতেন অভিষেক। এই নিয়ে তিনবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হলেন তিনি। এর আগে বাংলার রাজনীতিতে এই বিপুল সংখ্যক ব্যবধানে আর কেউ জিতেছে বলে মনে পড়ে না। এত বড় সাফল্যের পরে পরেই কেন রাজনীতি থেকে বিরতি নিতে চাইছেন অভিষেক, স্বাভাবিক ভাবেই উঠেছে প্রশ্ন। দীর্ঘদিন ধরেই অভিষেক চোখের সমস্যায় ভুগছেন। সে জন্য অস্ত্রোপচারও করিয়েছেন। সেই চোখের চিকিৎসার জন্যই এই সাময়িক বিরতি নাকি অন্য কোনও শারীরিক সমস্যা, তা অবশ্য স্পষ্ট করেননি সাংসদ।

লোকসভা ভোটের ময়দানে উদয়স্ত খেটেছেন অভিষেক। তার ফলাফলও মিলেছে হাতে-হাতেই। লোকসভা ভোটে নির্বাচনের ফলপ্রকাশের পর মমতার সাংবাদিক বৈঠকে যথেষ্ট ক্লান্ত দেখিয়েছিল অভিষেককে। তবে ইন্ডিয়া জোটের বৈঠকে কিন্তু যোগ দিয়েছিলেন পুরনো মেজাজেই। দিল্লিতে বৈঠক সেরে বাড়ি না ফিরে সোজা মুম্বইও উড়ে যান অভিষেক। তবে এই বিরতি যে খুব বেশিদিনের নয়, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন অভিষেক। জানিয়েছেন, সাময়িক বিরতির সময় সাংগঠনিক কাজকর্ম থেকে দূরে থাকলেও মানুষের মধ্যেই থাকবেন তিনি। সাধারণ মানুষ কী সুবিধা পাচ্ছেন, কী অসুবিধা আছে, কোথায়-কোথায় উন্নতির প্রয়োজন আছে, সেটা বোঝার চেষ্টা করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘আমাদের মানুষ এবং বিভিন্ন শ্রেণির কী চাহিদা, সেটা আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে এই সাময়িক বিরতির সময়টা আমার কাছে একটি নয়া সুযোগ হতে চলেছে।’

Last year around this time, I had the opportunity to participate in NABOJOWAR Yatra and traveled across West Bengal to understand the issues and challenges faced by people on the ground. Witnessing firsthand the hardships caused by RISING PRICES and the stoppage of MGNREGA dues…

— Abhishek Banerjee (@abhishekaitc)

  • আপনার জন্য আরও কিছু লেখা
আদালতের রায়ে নাজেহাল যুবরাজ! কেন ফের সিবিআইয়ের তলব অভিষেককে?

Abhishek Banerjee: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়ে যেতেই মামলা থেকে অব্যহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যদিও এ কোনও নতুন বিষয় নয় তাঁর কাছে, সে কথাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। অভিষেক জানান, গত বছর যখন তিনি নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, তখন সাধারণ মানুষের কী কী সমস্যা হচ্ছিল, তা একেবারে নিজের চোখে দেখতে পেয়েছেন। বিশেষত লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ১০০ দিনের কাজের প্রাপ্য অর্থ না দেওয়ার ফলে তাঁদের যে কতটা সমস্যা হচ্ছিল, তা অনুভব করতে পেরেছিলেন। তারপরই মানুষের স্বার্থে তৃণমূল রাস্তায় নেমেছিল। আর লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের অঙ্কটা বাড়ানো হয় বলে জানিয়েছেন অভিষেক।

গত বছর এই সময়েই তৃণমূলের ‘নবজোয়ার’ যাত্রায় অংশ নিয়েছিলেন অভিষেক। ৫১ দিনের সেই যাত্রায় কোচবিহার থেকে কাকদ্বীপ— সাড়ে ৪ হাজার কিলোমিটারের বেশি পথ যাত্রা করেছিলেন তিনি। রাজ্যের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছিলেন। ১৩৫টি জনসভা, ৬০টি বিশেষ অধিবেশন, ১২৫টি রোড-শো, ৩৩টি রাতের অধিবেশনে যোগ দিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে অভিষেকের ‘নবজোয়ার’ যাত্রা তৃণমূলের সংগঠনেও মন্থন তৈরি করেছিল। বিশেষত, গোপন ব্যালটে ভোট নিয়ে প্রার্থী চয়নের যে মডেল অভিষেক দেখিয়েছিলেন, তা তৃণমূলে অভিনবই ছিল। ‘কেন্দ্রের বঞ্চনা’ নিয়ে বাংলার আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন অভিষেক। ইতিমধ্যেই লোকসভা ভোটের আগে রাজ্যের ৫৯ লক্ষ শ্রমিককে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়েছে রাজ্য সরকার। অভিষেক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার বাড়ির টাকাও দেবে রাজ্য সরকার। তা যাতে নিশ্চিত হয়, বুধবারের পোস্টে তা-ও উল্লেখ করেছেন তৃণমূলের সেনাপতি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘাড়ে দলের একাধিক সাংগঠনিক ভার রয়েছে। তার অনুপস্থিতে কে সামলাবেন সেই সব দায়িত্ব? ডায়মন্ড হারবার থেকে সদ্য সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে আগামী ২৪ জুন থেকেই শুরু হতে চলেছে সংসদের নয়া অধিবেশন। সেখানেও কি থাকবেন না অভিষেক? তাঁকে ছাড়া কতটা সমস্যায় পড়তে চলেছে তৃণমূল, এই সমস্ত প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে দলের অন্দরে। ঠিক কতদিনের জন্য বিরতি নিচ্ছেন অভিষেক, তা তিনি এখনও পরিষ্কার করেননি। শরীরের ঠিক কী অসুবিধার জন্য চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি? তা-ও স্পষ্ট নয়। এর নেপথ্যে অন্য কোনও সমীকরণ রয়েছে কিনা, তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।