প্রকাশ্যে পোশাক পাল্টে সোশ্যাল মিডিয়ায় 'ট্রোলড', ভাইরাল ভিডিওয় সত্যিই কি কাজল?

Kajol's deepfake video goes viral on social media: আদতে যার টিকটক ভিডিওটির উপরে বলিউড তারকার মুখটি বসানো হয়েছে, তার নাম রোজি ব্রিন। গত জুন মাসের ৫ তারিখ ওই ভিডিওটি টিকটকে পোস্ট করেন রোজি।

Sohini Das
৩ মিনিট
প্রকাশ্যে পোশাক পাল্টে সোশ্যাল মিডিয়ায় 'ট্রোলড', ভাইরাল ভিডিওয় সত্যিই কি কাজল?

এ যুগ চূড়ান্ত ভাইরালের। ছবি থেকে গান, এক মুহূর্তে পৌঁছে যাচ্ছে মিসিসিপি থেকে মৌসিনরাম। তাতে নেচেকুঁদে অন্য কেউ একজন হয়তো পৌঁছে যাচ্ছেন সুদূর সুমাত্রায়। দূরকে এমনভাবেই কাছের করে তুলেছে সোশ্যাল মিডিয়া। মহৌষধীর পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, এ তো সাধারণ সোশ্যাল মিডিয়া। সাইবার অপরাধের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন রাস্তা খুঁজে সাইবার-মস্তানরা। প্রযুক্তির গেরোয় যে আজকাল সবই সহজ। যা দেখছেন তা যে একশো শতাংশ সত্য, তেমন কোনও গ্যারান্টি আজ আর নেই। কারণ ছবি বলুন বা ভিডিও, তাতে ল্যাজা কার, আর মুড়োটাই বা যে কার- তা বোঝা কঠিন। কিছুদিন আগেই রশ্মিকা মান্দানার একটি ভাইরাল হওয়া ভিডিও ঘিরে উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। পরে দেখা গেল, সেই ভিডিওয় রশ্মিকা ছিলেনই না। হ্যাঁ, মুখটি রশ্মিকার বটে, তবে সেটি বসিয়ে দেওয়া হয়েছে অন্য এক মহিলার শরীরে। এমনই সে তালমিল, যে খালি চোখে দেখে ধরা শক্ত।

রশ্মিকার পর ক্যাটরিনা হয়ে এবার কাজল। ডিপ ফেক ভিডিও শিকার এবার বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। ইতিমধ্য়েই ইন্টারনেটে ঘুরছে সেই ক্লিপ। যেখানে এক মহিলাকে পোশাক পরিবর্তন করতে দেখা গিয়েছে। আর দক্ষতার সঙ্গে সেই মহিলার মুখে বসিয়ে দেওয়া হয়েছে কাজলের মুখটি। ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়ে যায় নিন্দামন্দের ঢল। তবে ভালো করে খতিয়ে দেখার পর জানা যায়, ভিডিওটি আদতে এক ইংলিশ ইনফ্লুয়েন্সারের। আদতে টিকটকের 'গেট রেডি উইদ মি' ট্রেন্ডে অংশ নিয়ে ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রশ্মিকার পর ক্যাটরিনা! টাইগার ৩-এর তোয়ালে দৃশ্যের 'ফেক' ছবি ভাইরাল

Tiger 3 Katrina Deepfake Photo : আসল ছবিতে ক্যাটরিনাকে হলিউডের একজন স্টান্টওম্যানের সঙ্গে দেখা যাচ্ছে।

আর সেই ভিডিওটিতেই চলে কারচুপি। দক্ষতার সঙ্গে তাতে বসিয়ে দেওয়া হয় কাজলের মুখটি। বেশ কয়েকটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ডিপ ফেক ভিডিওটিকে শনাক্ত করে। এ অবশ্য আজকাল আর তেমন শক্ত ব্যাপার নয়। চাইলে হাজারটা এমন এআই টুল পাওয়া যায়, যার মাধ্য়মে এক নিমেষে এই ধরনের কাজ সেরে ফেলা যায়। অন্যজনের কলেবরে জুড়ে দেওয়া যায় আরেকজনের মুখ। একজনের কথা বসিয়ে দেওয়া যায় অন্যজনের মুখে । এমন ভাবে যে কতধরনের সাইবার অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে বিশ্ব জুড়ে, তার দিকে তাকালে দুশ্চিন্তা হয় বইকি।

ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপের অংশ

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভাইরাল ভিডিওর নারী রশ্মিকা মান্দানা নন, কী ভাবে চিনবেন ডিপফেক?

Rashmika Mandanna Deepfake Controversy: ওই ভিডিওটি জরা প্যাটেল নামে অন্য এক জনের। যার সঙ্গে রশ্মিকার দূর দূরতক কোনও মিল নেই। গোটা শরীরটি তাঁর, মুখটির জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে শুধু রশ্মিকার মুখ।

আদতে যার টিকটক ভিডিওটির উপরে বলিউড তারকার মুখটি বসানো হয়েছে, তার নাম রোজি ব্রিন। গত জুন মাসের ৫ তারিখ ওই ভিডিওটি টিকটকে পোস্ট করেন রোজি। সে সময় টিকটকে 'গেট রেডি উইদ মি' নামে একটি ট্রেন্ড ঘুরছিল। তার অংশ হিসেবেই পোশাক পরিবর্তনের ওই ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। কিছু দিন আগেই ক্যাটরিনা কাইফকে নিয়েও তৈরি করা হয়েছিল একটি ডিপফেক ভিডিও। যা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। একই ভাবে ডিপ ফেক ভিডিওর দৌলতে সোশ্য়াল মিডিয়া ট্রায়ালের মুখে পড়েন রশ্মিকা মান্দানা। সম্প্রতি সচিন তেন্ডুলকরের মেয়ে সারাকে নিয়েও একই ধরনের ডিপফেক ভিডিও তৈরির অভিযোগ উঠেছে।

এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে সকলেই মেঘনাদ। তাই মেঘের আড়াল থেকে এ ধরনের অপরাধ যেন দুধভাত। স্বাভাবিক ভাবেই এই ধরনের সাইবার অপরাধের সবচেয়ে বড় শিকার মেয়েরাই। যাদেরকে কাঠগড়ায় তোলা এ সমাজে সবচেয়ে সহজ। সামাজিক ভাবে খাপ ডেকে দেগে দেওয়া সবচেয়ে আসান। পাড়ার রকে মেয়েদের টিটকিরি, তাঁকে নানা ভাবে উত্যক্ত করার যে জঘন্য প্র্যাকটিস, তাকেই যেন নতুন করে মঞ্চ দিয়েছে সোশ্যাল মিডিয়া। সেখানে তারকাদের অবস্থাই যদি এই হয়, স্বাভাবিক ভাবেই সাধারণ মেয়েদের অবস্থাটা নিয়ে প্রশ্ন উঠেই যায়। রশ্মিকা মান্দানার ভাইরাল ভিডিওটির ক্ষেত্রে বিহারের একটি ১৯ বছরের ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । কারণ তিনিই প্রথম শেয়ার করেছিলেন ওই ডিপফেক ভিডিওটি। ভাইরাল হওয়া ওই নকল ভিডিওটি তৈরির ক্ষেত্রেও তার হাত থাকতে পারে বলে আশঙ্কা পুলিশের। তবে তাতে যে মোটেই এই ধরনের অপরাধে লাগাম টানা যাচ্ছে না তার প্রমাণ একের পর এক তারকার বিকৃত ভিডিও। এর শেষ আসলে কোথায়! বলতে পারছেন না তাবড় সাইবার বিশেষজ্ঞেরাও।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

শেয়ারবাজারে বিনিয়োগের আগে যে ভুলগুলি এড়ানো জরুরি

Stock Market Psychology: শেয়ারবাজারে একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় সমস্যা অনেক সময় সে নিজেই। আজকের তথ্যপ্রযুক্তিনির্ভর আর্থিক বাজারে এই পর্যবেক্ষণের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এখন সমস্যা তথ্যের অভাব নয়, বরং তথ্যের অতিরিক্ত প্রবাহ।

মহাবিশ্বকে বুঝতে গিয়ে সমাজকে ভুলে যাননি অশোক সেন

পিএইচডির প্রথম প্রায় তিন বছর তাঁর গবেষণায় কোনো কাঙ্ক্ষিত অগ্রগতিই হয়নি। চারদিকে শুধু স্থবিরতা। বেশিরভাগ শিক্ষার্থী যেখানে এমন পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলেন বা হতাশ হয়ে পড়েন, অশোক সেন তা করেননি।

মেষ নয়, হায়াডিস? ভ্যান গগের ‘স্টারি নাইট’ নিয়ে কী বলছে নতুন গবেষণা?

The Starry Night mystery: এর আগে দীর্ঘকাল ধরে ধারণা করা হতো যে ভ্যান গগের আঁকা ছবিটির উপরের অংশটি মেষ রাশির কোনো তারামণ্ডল। তবে, সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত 'দ্য অ্যাকচুয়াল স্কাই অফ ভ্যান গগস স্টারি নাইট: এ মাল্টিডিসিপ্লিনারি রিঅকনস্ট্রাকশন' নামক গবেষণাটিতে বলা হয়েছে, ভ্যান গগের ছবির কেন্দ্রীয় পাঁচ তারার বিন্যাস মেষ রাশির সঙ্গে নয়, বরং হায়াডিস নক্ষত্রপুঞ্জের সঙ্গে নিখুঁতভাবে মেলে।

ডার্কওয়েবে SBI-র তথ্য ফাঁস, কতটা সুরক্ষিত আপনার সঞ্চয়? যা জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ

সন্দীপ সেনগুপ্তের পরামর্শ, যাঁদের তথ্য ফাঁস হয়েছে বলে আশঙ্কা রয়েছে, তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি এমনকি ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথাও বলেছেন।

আইনস্টাইনের কাল্পনিক পরীক্ষা এবার বাস্তবে, কোয়ান্টাম জগতের কণা-তরঙ্গ রহস্যের কী হলো?

Einstein Bohr quantum debate: সম্প্রতি ১০০ বছর আগের আইনস্টাইনের সেই কাল্পনিক পরীক্ষাটি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর বিখ্যাত কোয়ান্টামবিজ্ঞানী জিয়ান-উই প্যান (Jian-Wei Pan) এবং তাঁর সহকর্মীরা ল্যাবরেটরিতে বাস্তবে রূপ দিয়েছিলেন।

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?