৩১ ঘণ্টার বদলে মাত্র ১০ ঘণ্টায় ত্রিপুরা থেকে কলকাতা! কীভাবে সম্ভব?

Agartala-Akhaura railway link: এই রেল পরিষেবা চালু হলে ঢাকা হয়ে আগরতলা-কলকাতা রুটে যাতায়াতের সময় ৩১ ঘণ্টা থেকে কমে ১০ ঘণ্টা হবে।

inscript
২ মিনিট
৩১ ঘণ্টার বদলে মাত্র ১০ ঘণ্টায় ত্রিপুরা থেকে কলকাতা! কীভাবে সম্ভব?

ত্রিপুরা থেকে যদি রেলপথে কলকাতায় আসতে চান, পাক্কা ৩১ টি ঘণ্টা লাগবে আপনার। বেশিও হতে পারে, তবে দেড়দিনের ঝক্কি অবধারিত! এবার আগরতলা থেকে কলকাতা আসতে পারবেন অর্ধেক দিনেরও কম সময়ে! বিমান নয়, ট্রেনপথেই সম্ভব। ভারতের আগরতলা এবং বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল যোগাযোগ তৈরি হয়েছে। এই মাস থেকেই চালু হবে যাতায়াত। যার ফলে ত্রিপুরা কলকাতার সময়ের দূরত্ব কমে দাঁড়াবে ১০ ঘণ্টা মাত্র!

ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছিলেন উত্তর-পূর্বের এই রাজ্যে রেল পরিষেবা এবং পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে বিশদ আলোচনা করেছিলেন তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রী আগরতলা-আখাউড়া রেল সংযোগের নির্মাণে অতিরিক্ত ১৫০ কোটি টাকা বরাদ্দ করার জন্য DoNER (উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক) মন্ত্রককে অনুরোধ করেন।

এই রেল পরিষেবা চালু হলে ঢাকা হয়ে আগরতলা-কলকাতা রুটে যাতায়াতের সময় ৩১ ঘণ্টা থেকে কমে ১০ ঘণ্টা হবে। ইন্দো-বাংলা রেলপথ সফরে নিশ্চিন্তপুরে আন্তর্জাতিক অভিবাসন স্টেশনের মাধ্যমে বাংলাদেশের আখাউড়াকে জোড়া হবে। ব্রিটিশ আমলে আগরতলার রেল যোগাযোগ ছিল আখাউড়ার সঙ্গে। ব্রিটিশ আমলের আখাউড়া রেল জংশনটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রামের দিকে পণ্য ও যাত্রীবাহী ট্রেনের একটি বড় যোগাযোগ কেন্দ্রও হবে। ভারত ১,১০০ কোটিরও বেশি টাকা খরচ করেছে এই প্রকল্পে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পরিবহন দফতরের উপহারের ঝুলিতে ৯টি নতুন বন্দে ভারত : কোথায় ছুটবে এই ট্রেনগুলি?

পরিবহন দফতরের উপহারের ঝুলিতে ৯টি নতুন বন্দে ভারত : কোথায় ছুটবে এই ট্রেনগুলি?

ভারতীয় রেলের অংশটি হচ্ছে ব্রডগেজ। বাংলাদেশের আখাউড়ার অংশে ঢুকেই তা মিটারগেজের মধ্যে পড়বে৷ ব্রডগেজে রেলের দু'টি ট্র্যাকের মধ্যে দূরত্ব হয় ১.৬৭৬ মিটার। মিটার গেজে এই দূরত্ব হয় ১ মিটার।

১৫-কিমি-দীর্ঘ এই প্রকল্প ২০০৩ সালে অনুমোদিত হয়েছিল। ভারত আর বাংলাদেশ ২০১৩ সালে রেল প্রকল্পের জন্য একটি সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষর করেছিল। ১০.৫ কিলোমিটার পথে মালবাহী ট্রেন চালিয়ে রেলপথের ট্রায়ালের কাজ শেষ হয়ে গিয়েছে। আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের কাজ প্রায় শেষ। যাত্রীবাহী ট্রেন কবে থেকে চলবে তা এখনও নিশ্চিত করে বলা হয়নি। এই রেলপথটি হতে চলেছে বাংলাদেশের সঙ্গে ভারতের ষষ্ঠ চালু রেল সংযোগ। সপ্তমটি হবে অসমের সঙ্গে।

এই রেলপথের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ও পর্যটন বাড়ানোর পাশাপাশি ঢাকার মাধ্যমে আগরতলা এবং কলকাতার মধ্যে যাতায়াতের সময় কমানো। ২০১৬ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। ১৫ কিলোমিটারের মধ্যে ৩৩.৫২ শতাংশ (৫.০৫ কিলোমিটার) ভারতে এবং বাকি ১০.০১৪ কিলোমিটারই বাংলাদেশে। প্রকল্পটি ২০২০ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু কোভিড-১৯ মহামারী সহ বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।