শেষের শুরু তবে? মানুষের তোলা নয়, AI-এর ছবি জিতল সেরার সম্মান!

AI Photography: এই প্রথম কোনও AI চিত্র মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় জিতেছে।

inscript
২ মিনিট
শেষের শুরু তবে? মানুষের তোলা নয়, AI-এর ছবি জিতল সেরার সম্মান!

ধরা যাক মানুষের ছুটি, ধরা যাক মানুষের সৃজনশীল চোখে দীক্ষিত হয়ে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার মানুষের ছুটি। মানুষের কাজ করে দেওয়ার কৃতিত্ব পাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআইকেই তুলে দেওয়া হচ্ছে অস্কার, এআই পাচ্ছে বুকার, দু'চারটে নোবেলও জুটে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাদের! বিষয়টি হাসির নয় মোটেও। শিল্পনৈপুণ্যের দিক থেকে এই পুরস্কার এআই পেতেই পারে, পেয়েওছে! ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের একটি বিখ্যাত পুরস্কার জিতেছিলেন একজন ফটোগ্রাফার। পরে তিনি ওই পুরস্কার প্রত্যাখ্যান করেন। তিনি সত্যিটা জানিয়ে বলেন, ওই ছবি তিনি তোলেননি মোটেও। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পুরস্কার বিজয়ী ওই ছবিটি তৈরি করা হয়েছে। জার্মান শিল্পী বরিস এলডাগসেন জানিয়েছেন, সৃজনশীল বিভাগে সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি পুরস্কারটি গ্রহণ করছেন না তিনি। কারণ ছবিটি তাঁর তোলাই নয়।

সাদাকালোতে ভিন্ন প্রজন্মের দুই নারীর ছবিটি সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফির সম্মান জেতে। কিন্তু এই ছবিটি কোনও মানুষের তোলা নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটি ধরতেও পারেননি বিচারকরা। আলোকচিত্রী এলডাগসেন মেইঞ্জের আর্ট আকাডেমিতে ফটোগ্রাফি এবং ভিজ্যুয়াল আর্ট, প্রাগের আকাডেমি অব ফাইন আর্টসে কনসেপচুয়াল আর্ট এবং ইন্টারমিডিয়া, হায়দরাবাদের সরোজিনী নাইডু স্কুল অব আর্টস অ্যান্ড কমিউনিকেশনে ফাইন আর্ট বিষয়ে পড়াশোনা করেছেন। নিজের ওয়েবসাইটে একটি বিবৃতিতে তিনি জানান, AI-এর ছবিগুলিও আস্তে আস্তে প্রতিযোগিতায় নামবে কিনা তা জানতেই এমন আবেদন করেছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভয়াবহ! সারা দিন-রাত দীর্ঘ কথাবার্তা, ব্যক্তিকে যেভাবে আত্মহত্যায় বাধ্য করল AI চ্যাটবট!

AI Chatbot Suicide: রোগী সেজে চ্যাটবটকে একজন প্রশ্নও করে যে তার আত্মহত্যা করা উচিত কিনা এবং চ্যাটবট উত্তর দিয়েছিল, "আমি মনে করি আপনার উচিত।"

"আমাদের, ছবির বিশ্বে খোলামেলা আলোচনা হওয়া দরকার। কোনটাকে আমরা ফটোগ্রাফি হিসেবে বিবেচনা করব, কোনটাকে করব না সে সম্পর্কে একটি আলোচনা দরকার। ফটোগ্রাফির ছাতার তলায় কি AI-এর ছবিগুলিও প্রবেশের যোগ্য- নাকি একদমই না," প্রশ্ন তুলেছেন এলডাগসেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সৃজনশীল মানুষ আর বুদ্ধিমান মেশিনের লড়াই! ঠিক কতটা এগিয়ে ChatGPT?

ChatGPT4: GPT-4-এর এই ব্যতিক্রমী ক্ষমতা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে অগণিত সম্ভাবনা তৈরি করে ফেলেছে।

এলডাগসেন বলছেন, এটি একটি 'ঐতিহাসিক মুহূর্ত'। কারণ এই প্রথম কোনও AI চিত্র মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় জিতেছে। দর্শক তো দূর অস্ত, বিচারকরাও বোঝেননি ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি। “এআই ইমেজ এবং ফটোগ্রাফির একে অপরের সঙ্গে এই ধরনের পুরস্কার প্রতিযোগিতাতে আসা উচিত নয়। তারা ভিন্ন সত্তা। AI আর যাই হোক ফটোগ্রাফি নয়। তাই আমি পুরস্কার গ্রহণ করব না,” জানিয়েছেন এলডাগসেন।

চ্যাটবট, চালকবিহীন গাড়ি, গান লেখার সফটওয়্যার এবং ফার্মাসিউটিক্যালস উন্নয়নে এআই-এর ব্যবহারে সাম্প্রতিককালে বিভিন্ন আলোচনার জায়গা খুলে দিয়েছে। গুগলের প্রধান কার্যনির্বাহী সুন্দর পিচাইও বলেছেন, এআই বিষয়ে তিনি এতটাই উদ্বিগ্ন যে রাতের পর রাতে জেগে থেকে ভেবেছেন। এই প্রযুক্তি ভুলভাবে ব্যবহৃত হলে তা কতটা মারাত্মক হতে পারে তাও জানিয়েছেন পিচাই।

ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশনের একজন মুখপাত্র অবশ্য জানিয়েছেন, এলডাগসেন বিজয়ী ঘোষণা হওয়ার আগেই জানিয়েছিলেন যে ছবিটির সহ সৃষ্টিকর্তা হচ্ছে এআই। এলডাগসেন ব্যাখ্যা করেছিলেন যে, দুই দশকের ফটোগ্রাফি নিয়ে চর্চার পরে, তাঁর শৈল্পিক লক্ষ্য AI-এর সৃজনশীল সম্ভাবনার অন্বেষণে তাঁকে আগ্রহী করে তোলে আরও বেশি।

ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন জানিয়েছে এই প্রতিযোগিতার সৃজনশীল বিভাগ সায়ানোটাইপ এবং রেয়োগ্রাফ থেকে আধুনিক ডিজিটাল পদ্ধতি- ছবি তৈরির বিভিন্ন পরীক্ষামূলক পদ্ধতিকে স্বাগত জানানো হয়েছে। মানুষ ফটোগ্রাফার এবং মানব শিল্পীদের শ্রেষ্ঠত্ব এবং দক্ষতাকেই মান্যতা দেবে এই সংগঠন তবে এআইদের বিচক্ষণতাকেও এড়িয়ে যাবে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।