মেসির জারিজুরি শেষ তাঁর সামনে! সৌদির গোলকিপারকে চেনেন?

Saudi Arabia Vs Argentina World Cup 2022: একই ম্যাচে প্রায় ৬টি গোল হওয়ার মতো লক্ষ্য ঠেকিয়ে দিয়েছেন তিনি।

Ramen Das
৪ মিনিট
মেসির জারিজুরি শেষ তাঁর সামনে! সৌদির গোলকিপারকে চেনেন?

শুরুতেই শেষ! মুহূর্তেই চুরমার মেসি ম্যাজিক! একটিমাত্র গোল আর একাধিক ব্যর্থতা দিয়েই, বালির দেশের বিশ্বকাপের প্রথম ম্যাচে সন্তষ্ট থাকতে হল আর্জেন্টিনীয় ভক্তদের। উচ্ছাস শেষ হল নিমেষেই। সৌদি আরবের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধেই ধূলিসাৎ হলেন লিওনেল মেসি, লিসান্দ্র মার্টিনেজ, পাপু গোমেজরা। ২-১ গোলে হেরে গেল এই দল। ম্যাচের শুরুতেই মেসির কেরামতি এবং এমিলিয়ানো মার্টিনেজের যোগ্য সঙ্গতে যে আশার আলো দেখাচ্ছিল আর্জেন্টিনা। তার মধ্যেই প্রত্যাশিত জয়ের আশায় সাপে বর হয় রেফারির সিদ্ধান্ত। পেনাল্টি কর্নার থেকে গোল পোস্টে লক্ষ্য পূরণ করেন মেসি।

কিন্তু তারপর! মাত্র ১০ মিনিটের তীব্র লড়াই ঝড়ের মতো উড়িয়ে দিলেন সৌদি আরবের ফুটবলাররা। আর সেই ঝড়ের মূল রসদ হয়ে আলোচনার কেন্দ্রে চলে একেন একজন! প্রবল পরাক্রম আর মারাত্বক গতির প্রতিপক্ষের সামনে স্তম্ভ হলেন তিনি একাই! মুহূর্তেই প্রায় অর্ধশততম স্থানে থাকা একটি দলকে বিশ্বকাপের শুরুতেই করে তুললেন অভিনব-অনন্য-অনবদ্য।

তিনি কে? এই সৌদি আরবীয় স্তম্ভের নাম মহম্মদ আল ওয়েস (Mohamed Al Owais Saudi Arabia)। সৌদি আরবের জাতীয় ফুটবল দলের গোলকিপার। বিশ্বকাপ ফুটবলের নতুন নক্ষত্র। ৮ মিনিট অতিরিক্ত সময়, একের পর এক খেলোয়াড় পরিবর্তন এবং মারাদোনার দেশের বিখ্যাত সব মুখের সামনেও লড়াই দেখালেন তিনি। মাত্র এক বার ফস্কে গেলেও এই গোলকিপার হয়ে উঠলেন মেসিদের সুনামি রুখে দেওয়ার বাধ। প্রত্যেক মুহূর্তে আর্জেন্টিনার কঠিন রক্ষণ আর গোল করার বাসনায় জল ঢেলে দিলেন তথাকথিত কম পরিচিত এই ফুটবলার। কিন্তু তাঁর মাঠের রেকর্ড বলছে অন্য কথা।

মহম্মদ আল ওয়েস

ভালো নাম মহম্মদ বিন খালিদ বিন ইব্রাহিম আল ওয়েস। আরবের মাটিতে ওয়েসের জন্ম হয় ১৯৯১ সালের ১০ অক্টোবর। জন্মসূত্রে তিনি আরবের। পূর্ব সৌদি আরবের আল হাসায় জন্ম নেন ৩১ বছরের মহাম্মদ। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই চাইতেন ভালো খেলোয়াড় হতে। সেটা যে ফুটবল, এমন ভাবেননি কখনও। বরাবর ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ্যে না আনতে চাওয়া এই ফুটবলার সম্পর্কে জানা যায়, তিনি সকার এবং ফুটবল, এই দুটি খেলার দিকেই আগ্রহ প্রকাশ করেছেন বারবার। ২০১০ সাল নাগাদ ওয়েস পুরোপুরি মনোনিবেশ করেন ফুটবলে।

এরপর প্রশিক্ষণ। পাড়ায় পাড়ায় খেলা, বিভিন্ন ছোট ছোট ক্লাব ফুটবলে অংশ নেওয়ার সময়ই নজরে আসেন তিনি। আর কেরিয়ারের জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ছোটো' টিমের কাছে হেরে ভূত মেসির আর্জেন্টিনা! এই বিশ্বকাপেও ট্র্যাজিক পরিণতি?

Argentina vs Saudi Arabia: বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত অনেক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে হারতে হলো লাতিন আমেরিকান পাওয়ারহাউজ আর্জেন্টিনাকে।

কর্ম হিসেবে ফুটবল

মাত্র ২৪ বছর বয়সেই তাঁর ছোটবেলার ইচ্ছাপূরণ ঘটে। আল ওয়েস সুযোগ পান সৌদি আরবের বিখ্যাত ফুটবল ক্লাব আল আহিলে। যদিও তার আগেই ২১ বছরের এই খেলোয়াড়ের যোগাযোগ ছিল আল শাহবাব নামের একটি ক্লাবের সঙ্গে। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত সেখানেই জড়িত থাকেন তিনি। এই সময়ে ওয়েসের অনবদ্য রক্ষণ, একের পর এক গোল না হতে দেওয়ার চেষ্টা নজর কাড়তে শুরু করে। জাতীয় দলের নির্বাচকদের নজরে আসেন তিনি।

জাতীয় দলে সুযোগ

বরাবর মারাদোনার ভক্ত ওয়েস ২০২২ সালের জানুয়ারির ৩১ তারিখ সৌদি আরবের জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন। প্রায় ৭০০ ইউরো ব্যয়ে তাঁকে দলে নেয় আল হিলালের নির্বাচকরা। তারপর থেকে জাতীয় দলের হয়ে খেলতে শুরু করেন তিনি। যদিও বিশ্বকাপের প্রস্তুতি তাঁর জীবনে শুরু হয় ২০১৮ থেকেই। আল ওয়েসের ইতিহাসে একাধিক খেলোয়াড়ের জাতীয় দলে সুযোগ পাওয়ার ঘটনা ঘটায়, তিনি একপ্রকার নিশ্চিত ছিলেন একদিন জাতীয় দলে খেলবেন।

সফল কেরিয়ার

মেসি, রোনাল্ডো নন, মারাদোনার পর তিনি বরাবর অনুসরণ করেছেন রোনাল্ডিনহোকে। গোলকিপার হয়ে ওঠা শুধু নয়, একজন সার্থক ফুটবল খেলোয়াড় হয়ে উঠতে আল ওয়েস বারবার শরণ নিয়েছেন ব্রাজিলীয় তারকার।

প্রায় ৬ফুট ২ ইঞ্চি উচ্চতার বিশালাকায় এই ফুটবলারের অবসর সময়ের পছন্দ বই পড়া। পছন্দের বই লা ইনভেশন। সঙ্গে সিনেমা দেখতেও ভালো বাসেন তিনি। খ্রিস্টান ধর্মপ্রিয় এই খেলোয়াড়ের প্রিয় খাবার আরবীয় ডালমেটিয়ান। পোষ্য হিসেবে রয়েছে কুকুর। এমনকি ঘুরতেও পছন্দ করেন তিনি। ছোটবেলা থেকে খানিকটা ব্যক্তিগত থাকতে পছন্দ করেন ওয়েস। সুদর্শন এই জনপ্রিয় ফুটবল তারকার আরবীয় ভক্তকূলে বিপুল মহিলা ভক্ত থাকলেও একাধিক জল্পনার মধ্যেও তিনি জড়াননি কোনও সম্পর্ক বিতর্কে। বরাবর খেলাকেই ধ্যানজ্ঞান করে এগিয়ে গিয়েছেন তিনি।

বিশ্বকাপে আল ওয়েস

মাত্র কয়েকমাস আগেই জাতীয় দলের চুক্তিবদ্ধ হলেও ওয়েসের প্রধান লক্ষ্য ছিল বিশ্বকাপে নজির সৃষ্টি করা। গ্রুপ পর্বের খেলায় প্রথম ম্যাচের প্রতিপক্ষ আর্জেন্টিনার মতো কঠিন দল হলেও তাঁকে নিয়েও আলোচনা ছিল আগে থেকেই। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছিলেন, আল ওয়েস প্রতিপক্ষকে ফাঁসাতে, তাদের গোলের পথ বন্ধ করতে যথেষ্ট কার্যকরি ভূমিকা নিতে সমর্থ। সৌদি আরবের খানিকটা নড়বড়ে রক্ষণশক্তির ক্ষেত্রে গোলকিপার হিসেবে তাঁর কাজ নজর কাড়তে পারে। সেই ভবিষ্যদ্বাণী খুব একটা মিথ্যা হতে দেননি তিনি। মাত্র ১০ মিনিটের মধ্যেই মেসি ম্যাজিক সহ আর্জেন্টিনার বিরাট পরাক্রম ধ্বংস করে দিয়েছেন তিনি একাই। বারবার গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। একবারও লক্ষ্যভ্রষ্ট হননি ওয়েস। প্রায় ৯৮ মিনিটের ম্যাচের পুরোটাই দাপিয়েছেন তিনি। সহযোদ্ধা আল সেহরির ৪৮ মিনিটের মাথায় গোল, ৫৩ মিনিটেই আল দাওয়াসারির গোলযাপন যেমন সৌদি আরবকে এগিয়ে দিয়েছে, ঠিক তেমনই এই নেপথ্য নায়কদের ভূমিকায় অবাক হয়েছে বিশ্ব। রেফারির ভূমিকা, পেনাল্টি কর্নার থেকে একটি মাত্র গোল এবং আর্জেন্টিনাকে কেন্দ্র করে একাধিক বিতর্কের মধ্যেও খেলার সম্পূর্ণ সময় দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন ওয়েস। উচ্চতাকে কাজে লাগিয়ে একের পর এক বল রক্ষা করেছেন তিনি। গোল হতে হতেও ব্যর্থ হতে বাধ্য করেছেন বিপরীত দলের খেলোয়াড়দের।

ঠিক এখানেই ফের জল্পনা শুরু হয়েছে। এল কান্নো, আল ফারাজের সঙ্গেই দমিয়ে দিয়েছেন মেসিদের। একই ম্যাচে প্রায় ৬টি গোল হওয়ার মতো লক্ষ্য ঠেকিয়ে দিয়েছেন তিনি। আর ১৫ বার আর্জেন্টিনার খেলোয়াড়দের পায়ের লক্ষ্যকে হারিয়ে দিয়েছেন ওয়েস।

যে প্রতিভার বিকাশ ঘটছিল ৭ বছর আগে থেকেই। প্রত্যেক মুহূর্তে এক একটি ক্লাবের সঙ্গে খেলায় ওয়েস চিনিয়ে দিচ্ছিলেন জাত। গ্রীষ্মের দাবদাহ আর একাধিক প্রতিবন্ধকতার মধ্যেই প্রাকটিস চলত নিরন্তর। বারবার গোল রক্ষার পথেই এগোতেন তিনি। তথাকথিত প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা নিপীড়িত জাতির এক সন্তানের এই লড়াই উদ্বুদ্ধ করেছিল আরব সভ্যতাকে। এবার প্রমাণ করলেন তিনি। শক্ত বিতর্ক আর শত শত জল্পনার মধ্যেই জাত দেখালেন এই আরবীয় কোবরা!

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।