৪৬ হাজার মৃত, অনাহারে সাড়ে তিন লাখ! যুদ্ধের ১৫ মাসে যা যা ক্ষতি হয়েছে গাজার

Israel Gaza War: বিমান হামলায় নিহত প্রায় ১০,০০০ মানুষ গুঁড়িয়ে যাওয়া বাড়ির তলায় চাপা পড়ে গিয়েছে বলে মনে করা হয়। তাঁদের লাশ বের করার মতো পরিকাঠামোও নেই গাজায়।

inscript
৪ মিনিট
৪৬ হাজার মৃত, অনাহারে সাড়ে তিন লাখ! যুদ্ধের ১৫ মাসে যা যা ক্ষতি হয়েছে গাজার

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার গোষ্ঠী হামাস ইজরায়েলে মিসাইল হামলা করে। আনুমানিক ১,২০০ মানুষের মৃত্যু হয় এবং ২৫১জনকে বন্দি করে নিয়ে আসে গাজায়। এর ঠিক পরেই ইজরায়েল এই হামলার প্রতিশোধ নিতে গাজা আক্রমণ করে। সেই আক্রমণ চলল টানা ১৫ মাস! এই দেড় বছরে গাজা ধ্বংস হয়ে গেছে, ৪৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের বড় অংশই শিশু। ১৫ মাস পর অবশেষে যুদ্ধবিরতি। আপাতত ছয় সপ্তাহের যুদ্ধহীনতা, যা আগামীতে আরও অনেকটা সময়ই বাড়ানো হবে বলে আশা। ১৯৪৮ সালের সংঘাতের পর এটিই ইজরায়েলের দীর্ঘতম যুদ্ধ।

৭ অক্টোবর হামাস জঙ্গিদের হাতে নিহতদের অধিকাংশই ছিলেন সাধারণ নাগরিক এবং হামলার মাত্রা ও নৃশংসতাও ছিল নজিরবিহীন। ইজরায়েল পাল্টা হামলায় শতগুণ নৃশংসতা ফিরিয়ে দিয়েছে গাজাকে। তবে এর আগে ২০২৩ সালের নভেম্বরে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির চুক্তি হয়েছিল। তখন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে সম্পূর্ণভাবে নিকেশ না করা অবধি লড়াই চালিয়ে যাওয়ার কথাই বলেছিলেন। কথামতোই, গণহত্যা চলেছে। যুদ্ধের কোনও আন্তর্জাতিক নীতিই মানেনি ইজরায়েল। নেতানিয়াহু এবং তাঁর প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হামাসের সামরিক নেতা মহম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আর এই প্রায় ৪৬০ দিনের অবিশ্রান্ত যুদ্ধে গাজা মানচিত্র থেকে প্রায় মুছেই গিয়েছে। গাজার চেহারা, মানুষের দুর্দশা অবর্ণনীয়।

গাজায় নিহত ও আহত

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইজরায়েলি হামলায় গাজায় ৪৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক। সংখ্যাটা গাজায় যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় ২%। মৃতদের মধ্যে ১৩,৩১৯ জনই শিশু। সবচেয়ে কম বয়সি মৃতের বয়স ছিল মাত্র কয়েক ঘণ্টা। মৃতদের মধ্যে ১০১ বছরের বৃদ্ধাও ছিলেন। প্রায় ১১০,০০০ মানুষ আহত হয়েছেন, যাদের এক চতুর্থাংশের বেশির আঘাত ভয়াবহ। বহুজনের অঙ্গহানি ঘটেছে, বীভৎসভাবে পুড়ে গিয়েছে এবং মাথায় গভীর আঘাত রয়েছে।

তবে এই পরিসংখ্যান থেকে ফিলিস্তিনিদের মৃত্যুর সম্পূর্ণ ছবি পাওয়া সম্ভব না। যুদ্ধে নিহতদের সরকারি গণনায় কেবলমাত্র বোমা ও বুলেটে নিহত ব্যক্তিদের, যাদের মৃতদেহ উদ্ধার ও সমাধিস্থ করা হয়েছে এমন মানুষেরই নাম অন্তর্ভুক্ত রয়েছে।

বিমান হামলায় নিহত প্রায় ১০,০০০ মানুষ গুঁড়িয়ে যাওয়া বাড়ির তলায় চাপা পড়ে গিয়েছে বলে মনে করা হয়। এই চাপা পড়া মানুষদের সন্ধান করার জন্য ওই বিপুল ইস্পাত এবং কংক্রিটের ধ্বংসাবশেষ খননের দরকার। তার জন্য ভারী সরঞ্জাম বা জ্বালানির প্রয়োজন। আর এসব কিছুই আর গাজায় নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে যুদ্ধবিরতি! ছয় সপ্তাহ পরে কী ঘটবে গাজায়? রহস্য জিইয়ে রাখল ইজরায়েল

Gaza Ceasefire: চুক্তির ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবেন - যদিও ইজরায়েলের ইচ্ছাকৃত ধ্বংস অভিযানের পরে অধিকাংশ বাড়িই আর অবশিষ্ট নেই।

এই মাসে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, যুদ্ধের প্রথম নয় মাসে ট্রমাজনিত আঘাতের ফলে মৃত্যুকে সরকারি সংখ্যায় অন্তর্ভুক্তই করা হয়নি। আশঙ্কা, ২০২৪ সালের অক্টোবরেই মৃতের সংখ্যাটা সম্ভবত ৭০,০০০ ছাড়িয়ে গেছে।

খাবার, আশ্রয় এবং ওষুধের অভাব, সংক্রামক রোগের দ্রুত বিস্তার এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার কারণে আরও অনেক ফিলিস্তিনির প্রাণ গেছে।

ভিটেমাটিহীন মানুষ

ইজরায়েলের তীব্র বোমা হামলা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে গাজার কিছু অংশ একেবারেই ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে। আশেপাশের এলাকাগুলিও আর বাসযোগ্য নেই। জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গাজায় প্রতি ১০টি বাড়ির মধ্যে নয়টি বাড়িই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল, হাসপাতাল, মসজিদ, কবরস্থান, দোকান ও অফিসও গুঁড়িয়ে গেছে। ধ্বংসযজ্ঞ এতটাই তীব্র যে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ব্যাপক আকারে বাড়িঘর এবং দৈনন্দিন জীবনের পরিকাঠামো ধ্বংস করাকে একটি নতুন যুদ্ধাপরাধ হিসাবে স্বীকৃত করা উচিত।

যেখানে বাড়িঘর এখনও দাঁড়িয়ে আছে সেখানে বাসিন্দাদের থাকার অবস্থা নেই। গাজার ভূখণ্ডের ৮০ শতাংশ এলাকাতেই বাসস্থান উচ্ছেদ হয়ে গেছে। প্রায় ১.৯ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংখ্যাটা মোট জনসংখ্যার ৯০%। লক্ষ লক্ষ মানুষ এখন তাঁবুতে বসবাস করছে। না আছে নিকাশী ব্যবস্থা, না আছে বিশুদ্ধ পানীয় জল। ইজরায়েল এই আশ্রয়কেন্দ্রগুলিতেও হামলা চালিয়েছে।

গাজাকে পুনর্নির্মাণ করার জন্য শুরু করার অভাবনীয় কোনও অভূতপূর্ব পরিকল্পনা প্রয়োজন এখন। যুদ্ধে ৪০ মিলিয়ন টন ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে। এসব সরাতে এক দশকেরও বেশি সময় লাগতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একদিনের শিশু, ৩০০০ ভ্রুণকে হত্যা ইজরায়েলের! গাজায় আর শিশুদিবস আসবে?

Gaza Children Death Toll: জাতিসংঘের শিশু সংস্থার মতে, প্রায় ১.৯ মিলিয়ন মানুষ অর্থাৎ গাজার জনসংখ্যার ১০ জনের মধ্যে ৯ জনই বাস্তুচ্যুত এবং তাঁদের অর্ধেকই হচ্ছে শিশু।

স্কুল এবং শিক্ষাব্যবস্থা

গাজার প্রায় প্রতিটি স্কুলবাড়িই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজার ৬৬০,০০০ স্কুল-বয়সি শিশু এক বছরেরও বেশি সময় ধরে প্রথাগত শিক্ষার সুযোগ পায়নি। এই যুদ্ধের ফলে গাজার শিক্ষাব্যবস্থা পাঁচ বছর পিছিয়ে গেছে। স্থায়ীভাবে শারীরিক ও মানসিক আঘাত পাওয়া একটা বড় প্রজন্মই হারিয়ে যেতে বসেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ৫৬৪টি স্কুলবাড়ি ছিল। এর মধ্যে ৫৩৪টি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং ১২টি ক্ষতির মুখে। ইউনিসেফের অক্টোবরের এক প্রতিবেদনে বলেছে, বাকি ১৮টি স্কুলের অবস্থা বর্তমানে জানাই যায়নি।

অনেক স্কুলই জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। তবে সেখানেও ইজরায়েল বোমা ফেলেছে। ইজরায়েলের দাবি, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইজরায়েলের দাবি, স্কুলবাড়িতে আশ্রয় নিয়েছে হামাস যোদ্ধারা এবং নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবী আবার শান্ত হবে! গাজায় যুদ্ধবিধ্বস্ত কিশোরীদের স্বপ্ন দেখায় বক্সিং

Palestinian Girls Boxing: ইজরায়েলি সেনা ভেঙে দিয়েছে তাঁদের প্রশিক্ষণের জায়গাটি। একদিন যে বক্সিং ক্লাব তাঁদের হাতে গ্লাভস গলিয়ে নিতে শিখিয়েছিল, শিখিয়েছিল উঠে দাঁড়ানোর মন্ত্র, সেই ক্লাব আজ ধ্বংসস্তূপ।

হাসপাতাল এবং স্বাস্থ্য পরিষেবা

যুদ্ধের সময় ইজরায়েলি বাহিনী বারবার বোমাবর্ষণ করেছে গাজার হাসপাতালে। চিকিৎসকদের হত্যা করা হয়েছে, আটক ও নির্যাতন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)জানিয়েছে, যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ৬৫৪টি আক্রমণ হয়েছে।

নার্স, প্যারামেডিকস, ডাক্তার এবং অন্যান্য চিকিৎসা কর্মী সহ ১,০৫০ জনেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন। বহুজনকে আটক করা হয়েছিল, এবং কমপক্ষে তিনজন ইজরায়েলি হেফাজতে মারা গিয়েছেন।

২০২৪ সালের শেষে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১৭টি আংশিকভাবে কার্যকর ছিল। ১১টি ফিল্ড হাসপাতাল চালানো হয় কিন্তু ইজরায়েল সাহায্য এবং ত্রাণ কর্মীদের ঢুকতে না দেওয়াতে চিকিৎসার অভাব দেখা দেয়। ২০২৪ সালে ১.২ মিলিয়নেরও বেশি শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটেছে এখানে, ৫৭০,০০০জন আক্রান্ত হন তীব্র ডায়রিয়ায়।

খাবার ও সাহায্যের ঘাটতি

গাজায় মানবিক সাহায্য ঢুকতে বাধা দিয়েছে ইজরায়েল। ব্যাপক দুর্ভিক্ষ ও অপুষ্টির সৃষ্টি হয় গাজায়। জাতিসংঘ জানিয়েছে, গাজায় দুই বছরের কম বয়সের ৯৬% শিশু এবং মহিলারা তাঁদের প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না। ৩৪৫,০০০ জন মানুষ খাদ্য সংকটের সম্মুখীন হয়েছে এবং ৮৭৬,০০০ জন খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন।

গর্ভাবস্থায় অপুষ্টি এবং শৈশবেই মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত করে। তাই যে শিশুরা যুদ্ধ থেকে বেঁচে গেছে তারা খাদ্য ঘাটতির কারণে আজীবন ভুগতে চলেছে।

পরিবেশ

গাজার অন্তত অর্ধেক গাছ শেষ হয়ে গেছে। মাটি ও জল ভয়াবহভাবে দূষিত এবং কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এই ধ্বংস বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা এবং বাসিন্দাদের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে আশঙ্কা পরিবেশবিদ ও শিক্ষাবিদদের।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, গত অগাস্টের শেষের দিকে ইজরায়েলি সেনাবাহিনী ৫৪টি জলাশয়ের মধ্যে অন্তত ৩১টি ক্ষতিগ্রস্থ বা ধ্বংস করেছে। গোলাবারুদ এবং আগুনের বিষাক্ত অবশিষ্টাংশ মাটি এবং জল দুই-ই দূষিত করেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।