গণঅভ্যুত্থানের আহত যোদ্ধদের জন্য যে বিশেষ পদক্ষেপ মহম্মদ ইউনূসের

Bangladesh Interim Government: এখনও পর্যন্ত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১০৭৪ জন চিকিৎসা করিয়েছেন। তাঁদের মধ্যে ৩৯ জনের দুই চোখের দৃষ্টিই চিরতরে নষ্ট হয়ে গিয়েছে।

inscript
৩ মিনিট
গণঅভ্যুত্থানের আহত যোদ্ধদের জন্য যে বিশেষ পদক্ষেপ মহম্মদ ইউনূসের

৭১-এর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দিত হাসিনার সরকার। অভিযোগ উঠেছে, সেই যুদ্ধে একটি পরিবারকে বিশেষ মর্যাদা দিতে গিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা থেকে গিয়েছিলেন আড়ালেই। হাসিনার ১৫ বছরের সরকারের পতন ঘটেছিল গত অগাস্টে, জুলাই গণঅভ্যুত্থানের হাত ধরে। এই অভ্যুত্থানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে দেখেছেন অনেকেই। হাসিনা সরকার সেই অভ্যুত্থানকারীদের বিদ্রোহ দমনে ব্যাপক নৃশংস নিপীড়ন চালিয়েছে। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেই দেশের শাসনভার এখন অন্তর্বর্তী সরকারের হাতে। সেই সরকার এই জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের এবার বিশেষ মর্যাদা, বিশেষ সুবিধা দিতে উদ্যোগী। নতুন বছরের গোড়ার দিনেই এই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য বিশেষ স্বাস্থ্যকার্ড বিতরণ শুরু হয়েছে সেই দেশে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ, আহত বহু! আহত সেই যোদ্ধাদের সারাদেশে সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাপরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রক এক বিশেষ হেলথকার্ড জারি করেছে। ১ জানুয়ারি সেই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বুধবার গণঅভ্যুত্থানে আহত দু'জন পড়ুয়ার হাতে এই হেলথ কার্ড তুলে দেন ইউনূস।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশ ২০২৪: আওয়ামী যুগকে পেছনে ফেলে সামনের দিকে তাকাবার সময়

Bangladesh 2024: জুলাই সংগ্রামে বাংলাদেশ সমাজের জেগে ওঠা এক ঐতিহাসিক ঘটনা। তাকে ফুৎকারে উড়িয়ে দেওয়া নিঃসন্দেহে প্রতিক্রিয়াশীল কাজ।

গণঅভ্যুত্থানের এই দুই যোদ্ধা হলেন— নরসিংদী ইউনাইটেড কলেজের পড়ুয়া ইফাত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পড়ুয়া ইসরাত জাহান ইমু। গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় নরসিংদীতে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টিশক্তি হারান ইফাত। তিনি এখনও একটি চোখে দেখতে পান না। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রীদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ইসরাত বর্তমানে বিএসএমএমইউতে চিকিৎসাধীন। এঁদের দু'জনের সঙ্গে কথা বলে চিকিৎসা ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রধান উপদেষ্টা ইউনূস। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে।

বাংলাদেশের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী জানিয়েছেন, এখনও পর্যন্ত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১০৭৪ জন চিকিৎসা করিয়েছেন। তাঁদের মধ্যে ৩৯ জনের দুই চোখের দৃষ্টিই চিরতরে নষ্ট হয়ে গিয়েছে। প্রায় ৪৫০ জনের এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, চোখের আঘাতের প্রায় ৬৫০ অপারেশন করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দফায় তিনশোরও বেশি রেটিনা সার্জারি করা হয়। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ছাড়াও আরও দুই হাসপাতালে ৬০ জন রোগীর অস্ত্রোপচার হয়েছে। কোনও কোনও রোগীর ক্ষেত্রে তৃতীয় দফাতেও অস্ত্রোপচারের প্রয়োজন পড়ছে বলে জানান তিনি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত চিন, ফ্রান্স, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকরা চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন এবং চিকিৎসা প্রক্রিয়া খতিয়ে দেখে পরামর্শও দিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলাদেশ ইস্যুতে অতি সক্রিয় বিজেপি কি তৃণমূলের ভোটব্যাঙ্কে থাবা বসাবে?

BJP on Bangladesh: 'হিন্দু'-দের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ সীমান্তের কাছে বিজেপি-আরএসএস-এর নেতৃত্বে বিশাল বিশাল সমাবেশে ক্রমেই ভিড় বাড়ছে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ডাঃ মহম্মদ আবুল কেনান জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের হাসপাতালে ২১ জন রোগীর হাত অথবা পা কেটে ফেলতে হয়েছে। কয়েকজন রোগীকে বিদেশে পাঠানোর কথাও ভাবা হয়েছে চিকিৎসার জন্য। তবে চিকিৎসাধীন অধিকাংশ রোগীই ধীরে ধীরে সুস্থ হবেন এবং তাঁদের কারওই মৃত্যুর আশঙ্কা নেই বলেও জানান তিনি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, "এই হেলথ কার্ড থাকার অর্থ হলো এক বছর পরে হোক, দু’বছর পরে হোক যেকোনও সময় দেশের যেকোনও সরকারি হাসপাতালে কার্ডধারীরা চিকিৎসা পাবেন। এই কার্ড সবসময়ই থাকবে।" ইউনূস আরও বলেছেন, "জুলাইয়ে আহত যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা করব। অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তাদের আর্থিক নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। তবে এর পাশাপাশি জুলাইয়ে আহত যোদ্ধাদের মানসিকভাবে, সামাজিকভাবে পুনর্বাসন করার বিষয়ে আমাদের ভাবতে হবে। এটাকে গুরুত্ব দিতে হবে। মানুষগুলো যেন আনন্দে তাদের জীবনযাপন করতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে।’"

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিকদের মানসিক স্বাস্থ্যের উপরও জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। "যার যেটাতে আগ্রহ আছে তারা যেন সে কাজটি আনন্দ নিয়ে করতে পারে, ধাপে ধাপে সেটার পথ তৈরি করে দিতে হবে। চিকিৎসা দিয়ে শারীরিকভাবে সুস্থ করার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ দিতে হবে," বলছেন অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।